সাজিদের গ্রামটি ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত। সকালে খেলার মাঠে গিয়ে দেখল নদী পানিতে পূর্ণ। কিন্তু বিকাল বেলায় গ্রামের লোকজনের ছোটাছুটি, গবাদিপশু ও মালামাল অন্যত্র নিয়ে যাওয়া, ফসল সংরক্ষণের ব্যাপক প্রস্তুতি দেখে সে বুঝল তাদেরও এখন গ্রাম ছেড়ে যেতে হবে। তার পরিবারের সদস্যরা সাজিদের দাদি ও তিন বছরের ছোটো বোনকে নিয়ে বেশি চিন্তা করছিল।

Updated: 11 months ago
উত্তরঃ

কাঠ কয়লা পোড়ানো, গাছ কাটা, কারখানার ধোঁয়া প্রভৃতি কারণে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড, মিথেন ইত্যাদির পরিমাণ বৃদ্ধি পায়। এ গ্যাসগুলোকে একত্রে বলা হয় গ্রিন হাউস গ্যাস।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
উত্তরঃ

সাধারণত বেলে পাথর, শেল, কাদা দিয়ে গঠিত পাহাড়ে দীর্ঘমেয়াদি ও ভারী বর্ষণের কারণে ভূমিধস ঘটে থাকে। তাছাড়া পাহাড়ের পাদদেশের মাটি কাটলে কিংবা পাহাড়ের উপর গর্ত করলে ভূমিধসের ঘটনা ঘটতে পারে। পাহাড়ের গাছপালা কেটে ফেললেও ভূমিধস হতে পারে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
উত্তরঃ

উদ্দীপকের সাজিদের এলাকায় যে দুর্যোগ দেখা দিয়েছে তা হচ্ছে নদীভাঙন।

নদীভাঙনের ফলে দেশে প্রায় প্রতিবছর ২০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়। প্রতিবছর প্রায় ১০ লাখ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নদীভাঙনের শিকার হচ্ছে। এর কারণে মানুষের প্রাণহানির পাশাপাশি, বসতবাড়ি, গো-সম্পদ, গাছপালা, মূল্যবান চাষের জমি এবং অন্যান্য সম্পদের ব্যাপক ক্ষতি হয়। সাজিদের গ্রামের লোকজন গবাদি পশু ও মালামাল অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য তৎপর হয়ে উঠেছে। তারা ফসল সংরক্ষণের প্রস্তুতি গ্রহণ করছে। যেহেতু গ্রামটি ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত এবং নদীর পানি কানায় কানায় পূর্ণ, সেহেতু এখানে নদীভাঙনের আশঙ্কাই গ্রামবাসীর প্রস্তুতির কারণ। এজন্য নদীভাঙনের আগে আমাদের কতকগুলো পদক্ষেপ নিতে হবে। নদীর পাড়ে এমন ধরনের গাছ লাগতে হবে যেগুলোর শিকড় মাটির খুব গভীরে চলে যায়। নদীতে চলাচলকারী বিভিন্ন জলযানের গতিসীমা নিয়ন্ত্রণ করতে হবে। যাতে এসব যান নদীতে প্রবল ঢেউ সৃষ্টি না করে। এছাড়া সরকার বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে নদীর ভাঙন রোধ করতে পারে। তাই নদীভাঙনের উপক্রম দেখলে নদীর অবস্থা পর্যবেক্ষণ করতে হবে এবং সরকারের বিভিন্ন মহলকে অবহিত করতে হবে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
উত্তরঃ

উদ্দীপকে উক্ত দুর্যোগ বলতে নদীভাঙন সাজিদের পরিবারের ওপর বিরূপ প্রভাব ফেলেছে।

নদীভাঙন একটি প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ মানবসৃষ্ট কোনো দুর্যোগ নয় বিধায় এর নিয়ন্ত্রণ ক্ষমতা মানুষের হাতে নেই। আমাদের দেশের অধিকাংশ অঞ্চলে নদীভাঙন সংঘটিত হয়। নদীভাঙন মানুষের জীবনে নিয়ে আসে সীমাহীন দুঃখ-যন্ত্রণা। যা উদ্দীপকের সাজিদের পরিবারের ক্ষেত্রে লক্ষণীয়। সাজিদের গ্রামটি ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত। সে মাঠে খেলতে গিয়ে লক্ষ করল গ্রামের লোকজনের ছোটাছুটি, গবাদিপশু ও মালামাল অন্যত্র নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সে বুঝতে পারল তাদের গ্রাম ছেড়ে চলে যেতে হবে। এ দুর্যোগ সাজিদের দাদি ও ৩ বছরের ছোটো বোনের ওপর বেশি প্রভাব ফেলেছে। আর ঘরবাড়ি, ফসলি জমি হারানোর ভয় তো আছেই। এ ধরনের দুর্যোগ থেকে রক্ষার জন্য শিশু, বৃদ্ধ, গর্ভবতী নারী, প্রসূতি ও প্রতিবন্ধীদের নিরাপদ আশ্রয়ে বা আত্মীয়ের বাড়ি পাঠাতে হয়। বাড়ির হাঁস-মুরগি, গরু-ছাগল, নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়। ঘরের মূল্যবান সামগ্রী ও দলিলপত্র নিরাপদ স্থানে সরাতে হবে।

পরিশেষে বলা যায়, নদীভাঙন দুর্যোগটি অত্যন্ত ভয়াবহ, যার মাধ্যমে সাজিদের পরিবারটি সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে যেতে পারে। যা সাজিদের পরিবারের ওপরে প্রভাব ফেলেছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
307

বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দুর্যোগপ্রবণ এলাকাগুলোর একটি। আমরা জানি যে, ভূ-পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি বা উষ্ণায়নের কারণে সারা পৃথিবীতেই আজ জলবায়ুর পরিবর্তন লক্ষ করা যায়। জলবায়ুর এই পরিবর্তনের ফলে উষ্ণমণ্ডলীয় দেশে শুষ্ক মৌসুমে ফসলের উৎপাদন হ্রাস পায়। এছাড়া বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাত, বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হয়। শুষ্ক মৌসুমে অনাবৃষ্টি ও অত্যধিক খরা, শিলাবৃষ্টি, ভূমিক্ষয়, টর্নেডো, সাইক্লোন ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে এবং উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পায়। শীত মৌসুমে হঠাৎ শৈত্য ও উষ্ণ প্রবাহ এবং ঘন কুয়াশা লক্ষ করা যায়। এ ছাড়া এ দেশে সংগঠিত প্রাকৃতিক দুর্যোগসমূহের মধ্যে ভূমিকম্প অন্যতম। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং বৈশ্বিক উষ্ণায়ন এ দুর্যোগ সংঘটনের কারণ । বাংলাদেশের জীবন ও অর্থনীতির উপর এইসব দুর্যোগের প্রভাব লক্ষ করা যায়।

এ অধ্যায় পাঠ শেষে আমরা-
• বৈশ্বিক উষ্ণায়নের ধারণা ব্যাখ্যা করতে পারব ;
• বৈশ্বিক উষ্ণায়নের কারণ ও প্রভাব বিশ্লেষণ করতে পারব;
• দুর্যোগের ধারণা ব্যাখ্যা করতে পারব;
• দুর্যোগের ধরন উল্লেখ করতে পারব;
• বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ যথা- ভূমিকম্প, সুনামি, ভূমিধস ও অগ্নিকাণ্ড ইত্যাদি সম্পর্কে বর্ণনা করতে পারব;
• বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের কারণ বর্ণনা করতে পারব ;
• বাংলাদেশের জীবন ও অর্থনীতির উপর এসব দুর্যোগের প্রভাব বিশ্লেষণ করতে পারব;
• প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ, দুর্যোগে করণীয়, জীবন ও জীবিকা রক্ষায় উপযোগী পদক্ষেপের পরামর্শসহ পরিকল্পনা তৈরি করতে পারব ;
• পরিবেশ বিষয়ে সচেতন হব।

Related Question

View All
উত্তরঃ

কোনো জায়গার গড় জলবায়ুর দীর্ঘমেয়াদি ও অর্থপূর্ণ পরিবর্তন যার ব্যাপ্তিকাল কয়েক যুগ থেকে কয়েক লক্ষ বছর পর্যন্ত হতে পারে, তাকে জলবায়ুর পরিবর্তন বলে। ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি বা উষ্ণায়নের কারণে সারা পৃথিবীতেই জলবায়ুর পরিবর্তন লক্ষ করা যায়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
334
উত্তরঃ

জলবায়ুর পরিবর্তনের ফলে উষ্ণমণ্ডলীয় দেশে শুষ্ক মৌসুমে ফসলের উৎপাদন হ্রাস পায়। এছাড়া বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাত, বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হয়। শুষ্ক মৌসুমে অনাবৃষ্টি ও অত্যধিক খরা, শিলাবৃষ্টি, সাইক্লোন ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে। এছাড়া শীত মৌসুমে হঠাৎ শৈত্য ও উষ্ণ প্রবাহ এবং ঘন কুয়াশা লক্ষ করা যায়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
176
উত্তরঃ

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং বৈশ্বিক উষ্ণায়ন প্রাকৃতিক দুর্যোগ সংঘটনের কারণ। বাংলাদেশের জীবন ও অর্থনীতির ওপর এসব দুর্যোগের প্রভাব লক্ষ করা যায়। এক্ষেত্রে বাংলাদেশে কয়েকটি প্রাকৃতিক দুর্যোগ হলো- বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, ভূমিকম্প, খরা, নদীভাঙন প্রভৃতি।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
208
উত্তরঃ

বিজ্ঞানের বিস্ময়কর অগ্রগতির মাধ্যমে পৃথিবীর মানুষ একদিকে যেমন তার জীবনকে করেছে সুখ ও স্বাচ্ছন্দ্যময় অন্যদিকে তেমনি পৃথিবীর প্রাকৃতিক পরিবেশকে করেছে ক্ষতিগ্রস্ত ও ভারসাম্যহীন। জনসংখ্যার বিস্ফোরণ, বৃক্ষনিধন ও ইঞ্জিনচালিত যানবাহনসহ বড়ো বড়ো শিল্প-কারখানার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে সৃষ্টি হয় নানা সমস্যার। এসবের ফলে পৃথিবীতে তাপমাত্রা বাড়ছে। একেই বলা হয় বৈশ্বিক উষ্ণায়ন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
215
উত্তরঃ

বৈশ্বিক সমস্যাগুলোর একটি হলো 'গ্রিনহাউস প্রতিক্রিয়া'। এটি একটি জটিল সমস্যা। গ্রিনহাউস মূলত কতকগুলো গ্যাসের সমন্বয়ে গঠিত একটি আচ্ছাদন। গ্রিনহাউস গ্যাসকে তাপ বৃদ্ধিকারক গ্যাসও বলে। এই গ্যাস পৃথিবীর চারপাশে বায়ুমন্ডলে চাদরের মতো আচ্ছাদন তৈরি করে আছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
172
উত্তরঃ

গ্রিনহাউস গ্যাস পৃথিবীকে ঘিরে চাদরের মতো একটি আচ্ছাদন তৈরি করেছে। সূর্যের তাপ এই চাদর শোষণ করে এবং তা পৃথিবীপৃষ্ঠে ছড়িয়ে দেয়। পৃথিবীপৃষ্ঠ দ্বারা গৃহীত এ তাপমাত্রা স্বাভাবিকভাবে রাতের বেলা প্রতিফলিত হয়ে, মহাশূন্যে মিলিয়ে যায় এবং এভাবেই পৃথিবী ঠান্ডা হয়। কিন্তু বায়ুমণ্ডলে নির্দিষ্ট কিছু গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় প্রতিফলিত তাপ সম্পূর্ণভাবে মহাশূন্যে মিলিয়ে 'না যেয়ে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
220
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews