বিভিন্ন দেশ আন্তর্জাতিক বাণিজ্য প্রটোকল মেনে তাদের জনগণের চাহিদা অনুযায়ী পণ্য আমদানি এবং উদ্বৃত্ত পণ্য অন্যদেশে রপ্তানি করে একেই আমদানি-রপ্তানি বাণিজ্য বলে। যেমন- জাপান লৌহ ও ইস্পাতের তৈরি পণ্য রপ্তানি করে এবং লোহা ও কয়লা আমদানি করে।
জলভূমি, পানি, বিভিন্ন খনিজ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সকলের সচেতন হওয়া এবং এগুলোর অপচয় রোধ করা গেলে সম্পদের স্থায়িত্ব বৃদ্ধি পাবে। এক্ষেত্রে (3R: Reduse, Reuse, Recycle) সম্পদ সংরক্ষণে সম্পদের ব্যবহার হ্রাস সম্পদের পুনব্যবহার এই তিন পদ্ধতির ব্যবহার জরুরি।
সিজন তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলির সাথে জড়িত।
তৃতীয় পর্যায়ের কার্যাবলিতে মানুষ উৎপাদন কার্য ব্যতিত অন্যান্য উপায়ে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের কার্যাবলি থেকে উৎপাদিত বস্তুসমূহের উপযোগিতা বৃদ্ধি করে এবং সেবাকার্য সম্পাদন করে। যেমন- ব্যাংকার, চিকিৎসক, পাইকারি ও খুচরা বিক্রেতা, ফেরিওয়ালা, আইনজীবী, ধোপা, নাপিত প্রভৃতি অসংখ্য প্রকার জনসমষ্টির কার্যাবলি তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলির অন্তর্ভুক্ত।
সুতরাং, আইনজীবী সিজনের কার্যাবলি তৃতীয় পর্যায়ের
সাদিক ও পরান উভয়ের কর্মকান্ডই বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাদিক সামুদ্রিক প্রাণী সংগ্রহ করে শুকানো ও হিমায়িত করার কাজ করে এবং পরান খনি অঞ্চল হতে খনিজ শিল্প কেন্দ্রগুলোতে সরবরাহ করে, উভয়ের কাজই প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত।
বাংলাদেশ প্রতি বছর বিদেশে হিমায়িত মাছ রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করছে, যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এছাড়া মাছ হিমায়িত করা এবং শুকানোতে প্রচুর শ্রমিকের প্রয়োজন, যা নতুন কর্মসংস্থানের সৃষ্টি করছে। অপরদিকে শিল্পকারখানাগুলোতে শিল্প পণ্য উৎপাদনের জন্য প্রয়োজন শক্তি সম্পদ। আর এ শক্তি সম্পদ উৎপাদনের জন্য প্রয়োজন বিভিন্ন ধরনের খনিজ সম্পদ। যেমন, তাপ বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজন কয়লা। উৎপাদিত বিদ্যুৎ বিভিন্ন ধরনের শিল্প কারখানায় ব্যবহৃত হয়ে শিল্পের উৎপাদনকে আরও গতিশীল করে। ফলে উৎপাদন বৃদ্ধি পায়। আর এ উৎপাদন বৃদ্ধির ফলে অর্থনৈতিক আয়ও বৃদ্ধি পায় এবং কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পায়। এছাড়া কঠিন শিলা নির্মাণ সামগ্রী হিসেবে এদেশে গুরুত্বপূর্ণ।
সুতরাং বলা যায়, সদিক ও পরানের কর্মকান্ডগুলো অর্থনৈতিক আয় বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!