সানজিদা প্রেমা দীর্ঘ ৭ বছর ধরে একটি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে জমা রাখা এবং প্রয়োজন অনুযায়ী অন্যদের ঋণ দেওয়া প্রতিষ্ঠানটির কাজ। প্রতিষ্ঠানটির উন্নতির পেছনে সানজিদা প্রেমার মতো কর্মরত ব্যক্তিদের উল্লেখযোগ্য অবদান রয়েছে। 

Updated: 10 months ago
উত্তরঃ

দেউলিয়া শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো Bankrupt.

উত্তরঃ

ব্যাংকের কাজের মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে আমদানি ও রপ্তানিতে সাহায্য করা।
আমদানি-রপ্তানি করার জন্য দেশি মুদ্রাকে অন্য দেশের মুদ্রায় রূপান্তর করার প্রয়োজন হয়। ব্যাংক এই কাজটি করে। এছাড়াও প্রত্যয়পত্র খোলার মাধ্যমে ব্যাংক বৈদেশিক বাণিজ্যে অবদান রাখে। প্রত্যয়পত্রের মাধ্যমে ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানিকারককে তার পণ্যের মূল্য পাওয়ার নিশ্চয়তা দেয়।

উত্তরঃ

উদ্দীপকে সানজিদা প্রেমা ব্যাংকে কর্মরত আছেন।
ব্যাংক হলো আর্থিক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান কম সুদে জনগণের কাছ থেকে সঞ্চিত অর্থ আমানত হিসেবে নেয়। পরবর্তীতে এ আমানত থেকেই এ প্রতিষ্ঠান অন্যদেরকে ঋণ দেয়।
উদ্দীপকে সানজিদা প্রেমা দীর্ঘ ৭ বছর ধরে একটি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। তার প্রতিষ্ঠানটি জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে জমা রাখে। আবার প্রয়োজন অনুযায়ী এ অর্থই তাদেরকে ঋণ হিসেবে দেয়। সাধারণত ব্যাংক প্রতিষ্ঠানই ধার করা অর্থ নিয়ে ব্যবসায় করে। এখানে সানজিদা প্রেমা যে প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন সে প্রতিষ্ঠানের কার্যাবলির সাথে ব্যাংকের কার্যাবলির মিল রয়েছে। তাই বলা যায়, সানজিদা প্রেমার কর্মরত প্রতিষ্ঠানটি হলো ব্যাংক।

উত্তরঃ

উদ্দীপকে প্রাতিষ্ঠানিক মুনাফা অর্জনে ব্যাংকার সানজিদা প্রেমার কাজের ভূমিকা অপরিসীম।
ব্যাংকিং ব্যবসায় পরিচালনার সাথে সরাসরি যুক্ত ব্যক্তিবর্গকে ব্যাংকার বলা হয়। ব্যাংকের প্রাতিষ্ঠানিক দক্ষতা অনেকাংশে নির্ভর করে এই ব্যাংকারদের ওপর।
উদ্দীপকে সানজিদা প্রেমা ৭ বছর ধরে একটি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। প্রতিষ্ঠানটির কাজ হলো একজনের কাছ থেকে অর্থ সংগ্রহ করা এবং অন্যজনকে উক্ত অর্থ ঋণ হিসেবে দেওয়া। কার্যাবলি বিবেচনায় বলা যায় সানজিদা প্রেমা ব্যাংকে কর্মরত রয়েছেন এবং তিনি একজন ব্যাংকার।
উদ্দীপকে উল্লিখিত ব্যাংকের সাফল্য অনেকাংশে নির্ভর করে সানজিদা প্রেমার মতো কর্মরত ব্যক্তিদের ওপর। কেননা তার মতো ব্যাংকারদের ব্যক্তিগত দক্ষতা ও কৌশলের ওপর নির্ভর করে ব্যাংকটি কতো ভালোভাবে গ্রাহক সেবা দিবে। সানজিদা প্রেমার মতো ব্যাংকাররা যদি গ্রাহকদেরকে পর্যাপ্ত সেবা দিতে পারে তাহলে ব্যাংকে নতুন নতুন গ্রাহক সৃষ্টি হবে। ফলে ব্যাংকে আমানতের পরিমাণ ও ঋণের পরিমাণ উভয়ই বেড়ে যাবে। অর্থাৎ ব্যাংকের মুনাফাও বাড়ানো সম্ভব হবে। তাই বলা যায়, ব্যাংকের প্রাতিষ্ঠানিক মুনাফা অর্জনে সানজিদা প্রেমার মতো ব্যাংকারদের ভূমিকা অপরিসীম।

124

এই অধ্যায় পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা মুদ্রার ইতিকথা, বিবর্তন এবং বর্তমান অবস্থা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। তাছাড়া মুদ্রার ব্যবহার, প্রয়োজনীয়তা এবং ব্যাংকের সাথে মুদ্রার সম্পর্ক সম্বন্ধে জ্ঞান লাভ করবে।

এ অধ্যায় পাঠে শিক্ষার্থীরা মুদ্রার বহুল ব্যবহারের মাধ্যমে ব্যাংকের সৃষ্টি এবং ব্যাংকব্যবস্থা ও ব্যাংকার সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। এই অধ্যায়ে ব্যাংকের ব্যবসায়িক ইতিহাস এবং ক্রমবিকাশ আলোচনা করা হয়েছে এবং বর্তমানে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা এবং তার ইতিকথা সম্পর্কে কিছুটা আলোচনা করা হয়েছে।

এই অধ্যায় পাঠ শেষে আমরা-

  • মুদ্রা এবং তাঁর ইতিহাস ব্যাখ্যা করতে পারব।
  • ব্যাংক, ব্যাংকিং ও ব্যাংকারের মধ্যে যোগসূত্র নির্ণয় করতে পারব।
  • ব্যাংক ব্যবসায় ইতিহাস ও ক্রমবিকাশ বর্ণনা করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

ভব্যের বিনিময়ে দ্রব্য লেনদেন করে চাছিদা পূরণ করাই হলো দ্রব্য।

459
উত্তরঃ

মুদ্রাকে ব্যাংক বাবসায়ের জননী বলা হয়।
মুদ্রা প্রানান হবার পরই ব্যাংক ব্যবস্থার উৎপত্তি হয়েছে। ব্যাংক মুদ্রার মাধ্যমে আমানর সংগ্রহ করে ও ঋণ দেয়। এ কারণেই মুদ্রা ব্যাংক ব্যবসায়ের প্রধান উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে। এককথায় ব্যাংক সাবস্থার উৎপরি ও ক্রমবিকাশ হয়েছে মুদ্রাকে ঘিরে। মুদ্রা ছাড়া ব্যাংক ব্যবসায় অচল। আবার ব্যাংক স্বাড়া মুদ্রার ব্যবহারও সীমিত। অর্থাৎ একটি আরেকটির সাথে প্রতপ্রোতভাবে জড়িত

903
উত্তরঃ

ব্যাংকির ও ব্যাংকার। একে অপরের সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত'-বক্তব্যটি যথার্থ।
ব্যাংকের সব আইনসঙ্গত কাজকে ব্যাংকিং বলে। ব্যাংকিং ব্যবসায় যারা পরিচালনা করেন তাদেরকে বলা হয় ব্যাংকার।

উদ্দীপকে আজমি নর নবম শ্রেণির একজন শিক্ষার্থী। সে বিভাগে পড়াশোনা করে। তার বাধা ব্যাংকের একজন উচ্চ পর্যয়ের কর্মকর্তী। তিনি সবসময় ব্যাংকের বিভিন্ন কাজ নিয়ে ব্যয় বাতেন এক্ষেত্রে আজমির বানা একজন ব্যাংকার। আর তার করা কাজগুলে হলো ব্যাকিং। অর্থাৎ ব্যাংকারের কাজই ব্যাংকিং। সুতরাং বলা বাহ ব্যাংকিং ও ব্যাংকার একে অপরের সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত।

উদ্দীপকে আজমি নূর নবম শ্রেণির একজন শিক্ষার্থী। সে বাণিজ্য বিভাগে পড়াশোনা করে। তার বাবা ব্যাংকের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা। তিনি সবসময় ব্যাংকের বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকেন। এক্ষেত্রে আজমির বাবা একজন ব্যাংকার। আর তার করা কাজগুলো হলো ব্যাংকিং। অর্থাৎ ব্যাংকারের কাজই ব্যাংকিং। সুতরাং বলা যায়, ব্যাংকিং ও ব্যাংকার একে অপরের সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। 

582
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews