সামিন সততার নীতি অমান্য করার ফলে তার হিসাবটি বন্ধ হয়। ব্যাংকে হিসাব খুলতে হলে গ্রাহককে সততার পরিচয় দিতে হয়। এক্ষেত্রে গ্রাহককে হিসাব খোলা থেকে শুরু করে সবসময় সঠিক তথ্য দিতে হবে। এ নীতিকে সততার নীতি বলে। গ্রাহক এ নীতি অমান্য করলে ব্যাংক সম্পর্ক ছিন্ন করতে পারে।
উদ্দীপকে সামিনের ইংরেজি ব্যাংক একটি হিসাব ছিল। হিসাব খোলার সময় সে কিছু তথ্য গোপন করে। বিষয়টি ব্যাংক বুঝতে পেরে তার হিসাবটি বন্ধ করে দেয়। ব্যাংকের কাছে সততার পরিচয় দেওয়া ব্যাংকের প্রতি সামিনের দায়িত্ব। এক্ষেত্রে সামিন তথ্য গোপন করে তা লঙ্ঘন করে। ফলে ইংরেজি ব্যাংক তার হিসাব বন্ধ করে দেয়। তাই বলা যায়, সামিন ইংরেজি ব্যাংকের সাথে সততার নীতি লঙ্ঘন করেছিল।
Related Question
View Allব্যাংকিং ব্যবসায়ের মূলমন্ত্র হলো "জনগণের বিশ্বাস ও মানসম্পন্ন সেবা প্রদান।"
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
