সামিয়া ও ফারিয়া দুই বোন। সামিয়া ছোটোবেলা থেকেই পড়ালেখায় মনোযোগী। ফারিয়া মনে করে, মেয়েদের পড়ালেখা করে ক হবে? তাদের কাজ হচ্ছে স্বামীর সংসার করা। সামিয়া নিজের জন্য ভাবে না, তার দুশ্চিন্তা বোনকে নিয়ে। সে ভাবে, পড়ালেখা না করার কারণে দে স্বামীর সংসারে পদে পদে বঞ্চনার শিকার হবে, কখনোই মর্যাদার সঙ্গে জীবনযাপনে সক্ষম হবে না। ফারিয়ার এ নিয়ে কোনো দুশ্চিন্তাই নেই।

Updated: 5 months ago
উত্তরঃ

করিমা ববখশা- এ বরহালে মা!'-এর অর্থ- করিম বা আল্লাহ্ আমাদের এ অবস্থা দিয়েছেন।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
উত্তরঃ

অর্ধাঙ্গী' প্রবন্ধে উল্লিখিত রামচন্দ্র সীতার সঙ্গে বালকসুলভ স্বেচ্ছাচারিতা করেছিলেন বলেই সীতার সঙ্গে তার সম্পর্ককে বালকের সঙ্গে পুতুলের সম্পর্কের মতো বলে উল্লেখ করা হয়েছে।
সীতা হলেন রামায়ণে উল্লিখিত রামচন্দ্রের স্ত্রী। আর রামচন্দ্র প্রেমিক, ধার্মিক- সবই। কিন্তু সীতার প্রতি রাম যে ব্যবহার করেছেন তাতে প্রকাশ পায় যে, একটি পুতুলের সঙ্গে বালকের যে সম্বন্ধ, সীতার সঙ্গে রামের সম্বন্ধও প্রায় সেরূপ। বালক ইচ্ছে করলে পুতুলটিকে প্রাণপণে ভালোবাসতে পারে, ইচ্ছে হলে ছুড়ে ফেলতে পারে। কিন্তু পুতুল কিছুই করতে পারে না, কারণ হাত-পা থাকা সত্ত্বেও পুতুল অচেতন পদার্থ এখানে সীতাকে পুতুলের সঙ্গে তুলনা করা হয়েছে। সীতার সঙ্গে রাম ওই বালকের মতো ব্যবহার করেছেন।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
উত্তরঃ

অর্ধাঙ্গী' প্রবন্ধে প্রাবন্ধিক বাঙালি নারীদের পশ্চাৎপদতার মূলে নারীর অজ্ঞানতাকে দায়ী করেছেন, যা উদ্দীপকেও লক্ষণীয়।
'অর্ধাঙ্গী' প্রবন্ধে রোকেয়া সাখাওয়াত হোসেন নারীর সেই মানসিক দাসত্বের মুক্তি কামনা করেছেন, যে মানসিক দাসত্বের শিকার ফারিয়া প্রাবন্ধিক রোকেয়া সাখাওয়াত হোসেন মানসিক দাসত্ব বলতে নারীর ব্যক্তিত্বহীনতা, অন্ধ অনুকরণ, উচ্চশিক্ষায় হীনম্মন্যতা ও পর্দার আড়ালে বন্দি জীবনযাপনকে বুঝিয়েছেন। তিনি নারীর ব্যক্তিগত উন্নতি ও উৎকর্ষ কামনা করেছেন। এজন্য তিনি নারীর উচ্চশিক্ষা অধিক প্রয়োজন বলে উল্লেখ করেছেন। শিক্ষার আলোয় তাদের উদ্ভাসিত হতে আহ্বান করেছেন। পুরুষকে নারীদের সঙ্গে নিয়ে জাতীয় উন্নয়নে অংশগ্রহণের পরামর্শ দিয়েছেন। কেননা, নারী বৃহত্তর সমাজেরই অংশ।
উদ্দীপকের সামিয়া পড়াশোনা করে আত্মমর্যাদার সঙ্গে বেঁচে, থাকতে চায়। পক্ষান্তরে, তার বোন ফারিয়া নারীশিক্ষার বিপক্ষে। তার মতে, নারী শুধু স্বামীর সংসার চালাবে। সামিয়া তার বোনকে নিয়ে চিন্তিত, কারণ স্বামীর সংসারে তার অবহেলিত জীবনযাপন করার ও আত্মসম্মান নর্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু ফারিয়ার এ বিষয়ে কোনো চিন্তা নেই। 'অর্ধাঙ্গী' প্রবন্ধেও এরকম মানসিক দাসত্বে বন্দি থাকা নারীদের প্রসঙ্গ ফুটে উঠেছে।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
উত্তরঃ

অখালী' প্রবন্ধে নারীদের নিয়ে যে উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন তেমনই উদ্‌বেগ প্রকাশিত হয়েছে উদ্দীপকের সামিয়ার চিন্তাধারায়।
অধালী' প্রবন্ধে রোকেয়া সাখাওয়াত হোসেন দেখিয়েছেন যে, শুধু পুরুষ আমাদের পশ্চাৎপদ করে রেখেছেন বলে আমরা অকর্মণ্য হয়ে আছি বিষয়টা পুরোপুরি এমন নয় বরং নারীর মানসিক দাসত্ব নারীকে সামাজিকভাবে পিছিয়ে রেখেছে। নারী নিজের অধিকার বুঝে নিতে পারে না বলে পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা নারীকে পারিবারিক, অর্থনৈতিক এবং শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করার সুযোগ পেয়েছে।
উদ্দীপকে ফারিয়ার পশ্চাৎপদতা, নারীশিক্ষার প্রতি অনীহা ও পুরুষের শাসনকে সমর্থন করায় সামিয়ার উদ্‌বেগ ও দুশ্চিন্তা প্রকাশ-পেয়েছে। পুরুষশাসিত সমাজে নারীরা অবহেলার পাত্র, পুরুষের চোখের দিকে তাকানোর ক্ষমতা নারীকুলের নেই। এ পরিস্থিতিতে ফারিয়াকে নিয়ে সামিয়ার দুশ্চিন্তা করাই স্বাভাবিক।
অখালী' প্রবন্ধে দেখা যায়, নারীরা পুরুষের আধিপত্য মেনে নিয়ে অসম্মানজনক জীবনযাপন করছে। তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং অমর্যাদাকর জীবনযাপন করছে যা নিয়ে তাদের মধ্যে কোনো সচেতনতাবোধ নেই। উদ্দীপকের ফারিয়াও নিজের ভবিষ্যৎ জীবন সম্পর্কে সচেতন নয়। ফলে যৌক্তিকভাবেই ফারিয়ার বোন সামিয়া ফারিয়ার অমর্যাদাকর ভবিষ্যৎ জীবনের বাস্তবতার কথা ভেবে শঙ্কিত হয়ে পড়ে 'অর্ধালী' প্রবন্ধের প্রাবন্ধিকের মতো।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
13
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

'শমস-উল-ওলামা' অর্থ জ্ঞানীদের মধ্যে সূর্য।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
183
উত্তরঃ

স্বামী'র স্থলে 'অর্ধাঙ্গ' শব্দটি প্রচলিত হলে নারীরা নিজেদের দাসী না ভেবে প্রকৃত অর্থেই স্বামীর অর্ধাঙ্গী ভাবতে'পারবে এবং মানসিক দাসত্ব থেকে বেরিয়ে এসে নিজেদের গুরুত্বপূর্ণ অবস্থান সম্পর্কে সচেতন হবে।
সুস্থভাবে জীবনযাপন করার জন্য শরীরের প্রতিটি অঙ্গই যেমন মূল্যবান, সমাজে নারী-পুরুষও ঠিক তেমনই। পুরুষ যদি নারীর প্রভু হয় তাহলে উন্নয়নের গতি স্থবির হয়ে পড়ে। এ কারণে 'স্বামী' বা 'প্রভু' শব্দের পরিবর্তে 'অর্ধাঙ্গ' শব্দটি প্রচলিত হওয়া উচিত। তাহলে নারীরা নিজেদের পুরুষের সহযোগী ভাবতে পারবে।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
349
উত্তরঃ

রোকেয়া সাখাওয়াত হোসেন 'অর্ধাঙ্গী' প্রবন্ধে পরিবারে মেয়েদের অবহেলিত হওয়ার বাস্তবানুগ চিত্র এঁকেছেন যা উদ্দীপকে বর্ণিত পরিবারের ক্ষেত্রেও লক্ষণীয়।

অর্ধাঙ্গী' প্রবন্ধে বেগম রোকেয়া নারীর সামাজিক অবস্থানের চিত্র তুলে ধরেছেন। পুরুষশাসিত সমাজে পুরুষতান্ত্রিক চেতনা থেকে পুরুষদের সকল সুযোগ-সুবিধা প্রদান করা হয়। অন্যদিকে নারীর মৌলিক চাহিদাগুলোও অপূর্ণ থাকে। শুধু নারী বলেই তাদেরকে স্নেহ-ভালোবাসা ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা হয়। বয়ঃপ্রাপ্ত হলে বিয়ে ছাড়া তাদের কোনো গতি থাকে না।
উদ্দীপকে রেণু ও রাজু একই বাবা-মায়ের সন্তান হলেও মেয়ে বলে রেণুকে বঞ্চনার শিকার হতে হয়। স্নেহ থেকে শুরু করে পড়াশোনা পর্যন্ত সবখানেই তাকে বঞ্চিত করা হয়। এমনকি বয়ঃপ্রাপ্ত হলে বিয়ে দেওয়ার জন্য তার বাবা-মা ব্যাকুল হয়ে ওঠেন। তাঁদের মতে, মেয়েদের এত লেখাপড়া শেখার দরকার নেই বরং তাদের গৃহস্থালির কাজ শেখা উচিত। 'অর্ধাঙ্গী' প্রবন্ধেও দেখানো হয়েছে যে, আমাদের সমাজে নারীর অবস্থান পুরুষের চেয়ে অনেকাংশে কম। পুরুষেরা পার্থিব-অপার্থিব সকল সুযোগ-সুবিধা অধিক মাত্রায় ভোগ করতে পারলেও নারীরা তা পারে না।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
133
উত্তরঃ

উদ্দীপকে রেণুর মায়ের মনোভাবের মধ্যে আমাদের সমাজে নারীর প্রতি অবহেলার চিত্র প্রকাশিত হয়েছে যা 'অর্ধাঙ্গী' প্রবন্ধের সঙ্গে সম্পর্কিত।
'অর্ধাঙ্গী' প্রবন্ধে রোকেয়া সাখাওয়াত হোসেন আমাদের সমাজে নারীদের বঞ্চনার কথা তুলে ধরেছেন। পুরুষতান্ত্রিক এ সমাজে নারীরা তাদের অধিকার আদায়ে অসমর্থ। পরিবারের সদস্যরাও তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করে। এমনকি পরিবারের একজন নারী সদস্যও অন্য নারীর অধিকার আদায়ের ব্যাপারে সচেতন হয় না। উদ্দীপকে তুলে ধরা হয়েছে একটি পরিবারের গল্প। গল্পটিতে রেণু-রাজু-দু ভাইবোনের প্রতি তাদের বাবা-মার আচরণ প্রকাশ পেয়েছে। রেণু ও রাজু ভাইবোন হলেও তাদের মা রেণুর চেয়ে রাজুকে বেশি ভালোবাসেন। খাবারের ক্ষেত্রেও তিনি রাজুকেই প্রাধান্য দেন। কোনো অপরাধ করলে ছেলে বলে তার কোনো বিচার হয় না। এমনকি রাজুর লেখাপড়ার জন্য গৃহশিক্ষক রাখা হলেও রেণুর জন্য তা রাখা হয় না।
উদ্দীপকে অপরিণত বয়সে রেণুর আপত্তি সত্ত্বেও তাকে বিয়ে দেওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠার মধ্য দিয়ে তার মা সংকীর্ণ মানসিকতার পরিচয় দেন। গতানুগতিক সবার মতো তিনিও মনে করেন মেয়েদের বেশি লেখাপড়া শেখার দরকার নেই। বরং ঘর-গৃহস্থালির কাজকর্ম শিখলে তা তার ভবিষ্যতে কাজে আসবে। মূলত রেণুর মায়ের মনোভাবের মধ্যে প্রকাশ পেয়েছে নারীদের প্রতি সমাজের প্রচলিত সংকীর্ণ দৃষ্টিভঙ্গি। উদ্দীপকে রেণুর মায়ের মনোভাবের মধ্যে নারীর প্রতি পরিবারের অবহেলার চিত্রটি প্রকাশিত হয়েছে, যা আলোচ্য প্রবন্ধেরই প্রতিরূপ

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
83
উত্তরঃ

অবরোধ প্রথা হলো অন্তঃপুরে লোকচক্ষুর আড়ালে মেয়েদের আটক রাখার নিয়ম।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
226
উত্তরঃ

সমাজে নারী ও পুরুষের জীবনযাপনের পার্থক্য নির্দেশ করতেই 'অর্ধাঙ্গী' প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'নবদম্পতির প্রেমালাপ' কবিতাটি সংযুক্ত করা হয়েছে'।
আমাদের সমাজে পুরুষ ও নারীকে অভিন্ন সত্তা ভাবা হয় না বলে তাদের জীবনযাপন প্রণালিতেও দেখা যায় ব্যাপক বৈসাদৃশ্য। 'নবদম্পতির প্রেমালাপ' কবিতায় নববিবাহিত বর ও কনের কতিপয় সংলাপের ভেতর দিয়ে এই দৃশ্যই প্রতীয়মান হয়। কবিতা থেকে দেখা যায় যে, কন্যাকে এমন শিক্ষা দেওয়া হয় যাতে সে স্বামীর ছায়াতুল্য সহচরী হতে পারে।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
192
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews