সামিয়া টাইডাই, প্রিন্টিং ইত্যাদি পদ্ধতি ব্যবহার করে কাপড়ে নকশা করেন। ঘরে বসেই কাঠ, সাবান, স্পঞ্জ, ঢেঁড়শ, শাপলা, আলু দিয়ে ব্লক তৈরি করে তিনি শাড়ি, সালোয়ার-কামিজ, টেবিল ক্লথ, চাদর ইত্যাদিতে ব্লক করেন। এছাড়া গৃহের দেয়ালসজ্জার সামগ্রীতে তিনি পেইন্টিং পদ্ধতি ব্যবহার করেন।

Updated: 10 months ago
উত্তরঃ

প্রিন্টিং হচ্ছে বস্ত্রে রং ও নকশার একত্রে প্রয়োগ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

বিভিন্ন পদ্ধতিতে বস্ত্র অলংকরণ করা যায়। সাধারণত গঠনমূলক এবং সজ্জামূলক নকশার মাধ্যমে বস্ত্র অলংকরণ করা হয়। মূলত বৈচিত্র্য আনয়ন ও আকর্ষণ বৃদ্ধির জন্যই বস্ত্র অলংকরণ করা হয়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

সামিয়া ব্লকের সাহায্যে পোশাক, চাদর, টেবিল ক্লথ ইত্যাদি ব্লক করেন।

নানা ধরনের প্রিন্টিং এর মাধ্যমে বস্ত্র অলংকরণ করা যায়। এর মধ্যে ব্লক প্রিন্টিং অন্যতম। বাজারে কাঠের তৈরি ব্লক কিনতে পাওয়া যায়। তবে সামিয়া ঘরোয়া বিভিন্ন জিনিস দিয়ে ব্লক তৈরি করেন। রাবার, স্পঞ্জ, সাবান ইত্যাদি দিয়েও তিনি ব্লক তৈরি করেন। আবার আলুর উপর সুন্দর ডিজাইন করে, তা দিয়ে ব্লক তৈরি করেন। এছাড়াও তিনি ঢেঁড়শ এবং শাপলা দিয়েও ব্লক তৈরি করেন। ঢেঁড়শ ও শাপলার নিজস্ব ডিজাইন রয়েছে। তাই এদের উপর ডিজাইন আঁকার প্রয়োজন হয় না। শুধু কেটে নিলেই ডিজাইন হয়। এভাবেই সামিয়া ঘরে বসে ব্লক তৈরি করেন ও পোশাকে ডিজাইন করেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

সামিয়া দেয়ালসজ্জার সামগ্রীর জন্য পেইন্টিং পদ্ধতিটি বেছে নিয়েছেন।

পেইন্টিং পদ্ধতিতে সূক্ষ্ম ডিজাইনের মাধ্যমে বস্ত্র অলংকরণ করা যায়। এ পদ্ধতিতে দেয়ালসজ্জার উপকরণ তৈরির জন্য তিনি বিভিন্ন সাইজের তুলি, রং, মিডিয়াম, টেবিল, মোটা কম্বল, কাপড় ইত্যাদি ব্যবহার করেন। এজন্য প্রথমে তিনি কাপড় ধুয়ে মাড় দূর করে ইস্ত্রি করে নেন। তারপর কাপড়ে ডিজাইন এঁকে টেবিলের ওপর কম্বল বিছিয়ে, তার ওপর কাপড়টি রেখে তুলি দিয়ে নির্ধারিত জায়গায় রং প্রয়োগ করেন। রং বেশি ঘন হলে পাতলা করতে কয়েক ফোঁটা মিডিয়াম ব্যবহার করেন। রং করা হয়ে গেলে ছায়ায় শুকিয়ে ইস্ত্রি করে নেন। ইস্ত্রি করার সময় রং করা অংশের উপর একটি আলগা পরিষ্কার কাপড় দিয়ে নেন। এভাবে পেইন্টিং এর মাধ্যমে সামিয়া বিভিন্ন রকম দেয়ালসজ্জার সামগ্রী তৈরি করেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
70

Related Question

View All
উত্তরঃ

সুচ ও সুতার সাহায্যে বিভিন্ন রকম ফোঁড় ব্যবহার করে বস্ত্রের ওপর নকশা ফুটিয়ে তোলার পদ্ধতি হলো এমব্রয়ডারি।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
178
উত্তরঃ

তন্তু থেকে সুতা ও বস্ত্র উৎপাদনের পর তা সরাসরি বিক্রির উদ্দেশে দোকানে দেওয়া যায় না। এজন্য বস্তুকে আকর্ষণীয় করতে হয়। এ ক্ষেত্রে একটি সাধারণ বস্ত্রকে গঠনমূলক ও সজ্জামূলক নকশা দ্বারা অসাধারণ করে তোলা যায়। যেমন- ডাইং, প্রিন্টিং, পেইন্টিং, এমব্রয়ডারি ইত্যাদি।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
126
উত্তরঃ

১নং চিত্রের বস্ত্রটি গঠনমূলক নকশা অনুসরণ করে অলংকৃত করা হয়েছে।

গঠনমূলক নকশা হলো পোশাকের ছাঁটকাটের মাধ্যমে বিভিন্ন আকৃতির নকশা সৃষ্টি করা। অর্থাৎ বস্ত্রের মূল কাঠামো দেয়ার জন্য যে নকশা করা হয় সেটাই গঠনমূলক নকশা। যেমন- মিনিফ্রক। গঠনমূলক নকশায় এক সেট সুতা তাঁতে লম্বালম্বিভাবে সাজানো থাকে, আর এক সেট সুতা লম্বালম্বি সুতার ভেতর দিয়ে আড়াআড়িভাবে চালনা করে বস্ত্র উৎপাদন করা হয়। এ নকশা ব্যবহার করে ব্যক্তির অবয়বের অনেক ত্রুটি ঢাকা যায়।

গঠনমূলক নকশার মধ্যে রয়েছে এক রঙের সুতির লংক্লথ, ভয়েল, জিন্স ইত্যাদি। তবে গঠনমূলক নকশার বস্ত্র উৎপাদনের পরও বিভিন্ন প্রক্রিয়ায় অলংকৃত করে বস্তুকে সজ্জামূলক বস্ত্রে পরিণত করা যায়। যেমন- এক রঙের কাপড়ের উপর প্রিন্টিং পেইন্টিং, এমব্রয়ডারি ইত্যাদি। বেশিরভাগ সময়ই গঠনমূলক বস্ত্রই হয় সজ্জামূলক বস্ত্রের প্রথম পর্যায়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
102
উত্তরঃ

কাপড়ের বৈচিত্র্য আনয়নে ২নং চিত্রের ভূমিকাই বেশি। বক্তব্যটির সাথে আমি একমত।

যে কোনো বস্ত্র তৈরির পর তা অলংকরণের প্রয়োজন দেখা দেয়। বস্তুকে আকর্ষণীয় করার জন্য যে নকশা করা হয় সেটিই সজ্জামূলক নকশা। বস্ত্র উৎপাদনের ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন রঙের ও বিভিন্ন ডিজাইনের সুতা ব্যবহার করে সজ্জামূলক নকশার বস্ত্র উৎপাদন করা হয়।

আবার বিভিন্ন প্রক্রিয়ায় বস্তুকে অলংকৃত করে সজ্জামূলক নকশায় পরিণত করা যায়। গঠনমূলক নকশায় শুধু বস্ত্রের মূল কাঠামো থাকে। এতে তেমন বৈচিত্র্য ও সৌন্দর্য থাকে না। কিন্তু গঠনমূলক নকশার ওপর প্রিন্টিং, পেইন্টিং, এমব্রয়ডারি বা অন্য কোনো প্রক্রিয়ায় সজ্জামূলক নকশা ফুটিয়ে তোলা হলে বস্ত্র আকর্ষণীয় হয়ে ওঠে।

২নং চিত্রে গঠনমূলক বস্ত্রের ওপর সজ্জামূলক নকশা করে বস্ত্রে নতুনত্ব ও বৈচিত্র্য আনা হয়েছে। একটি সাধারণ পোশাক অসাধারণ হয়ে ওঠে যখন তাতে অলংকরণ করা হয়। তাই বলা যায়, কাপড়ের বৈচিত্র্য আনয়নে ২নং চিত্রের সজ্জামূলক নকশা সমৃদ্ধ পোশাকের ভূমিকাই বেশি।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
101
উত্তরঃ

নকশা দুই প্রকার। যেমন- গঠনমূলক ও সজ্জামূলক।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
292
উত্তরঃ

আমরা যে পোশাক ব্যবহার করি তার মধ্যে কিছু আছে সাধারণ বস্ত্র দিয়ে তৈরি, আবার কিছু বস্ত্র আছে ডিজাইন সমৃদ্ধ। পোশাকে বিভিন্ন ধরনের নকশা প্রয়োগ করে সৌন্দর্য বৃদ্ধি করা যায়। পোশাকের ডিজাইন একজন ব্যক্তির ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে পারে। কাজেই পোশাকে ডিজাইনের প্রয়োজনীয়তা অপরিসীম।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
134
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews