"সার্থক জনম আমার জন্মেছি এই দেশে।

সার্থক জনম, মা গো, তোমায় ভালোবেসে।।

জানি নে তোর ধনরতন আছে কি না রানির মতন,

শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে।।

কোন্ বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল,

কোন্ গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে ॥

আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো,

ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে।

Updated: 6 months ago
উত্তরঃ

শান্তি-কপোত বারতা নিয়ে আসে।

উত্তরঃ

আগামী দিনে বেঁচে থাকার উৎসাহ মেলে এ দেশের মাটি, ভাষা, ইতিহাস থেকে- প্রশ্নোক্ত চরণে এ ভাবই প্রকাশ পেয়েছে।

এদেশের প্রকৃতি এতটাই শুদ্ধ যে, প্রতিনিয়ত এ দেশ থেকে আমরা বাঁচার নতুন আশা পাই। প্রতিনিয়ত আমরা আমাদের গৌরব, সম্মান মনে করে চলতে পারি। এ জাতির যে অহংকার আছে তা সব সময় আমরা অনুভব করি। আর এই অনুভূতি আমাদেরকে সামনের পথগুলো পাড়ি দেওয়ার উৎসাহ ও আশা জোগায়। তাই বলা হয়েছে আগামী দিনের আশা বুকে নিয়ে চলার উদ্যম জোগায় এই দেশ, এই প্রকৃতি।

উত্তরঃ

উদ্দীপকের সঙ্গে 'আমার দেশ' কবিতার দেশপ্রেম চেতনার সাদৃশ্য রয়েছে।

দেশের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধাবোধের নাম দেশপ্রেম। প্রত্যেক মানুষই নিজ নিজ দেশকে ভালোবাসে। যে দেশে জন্ম নেওয়ার পর তারই আলো-বাতাসে বেড়ে ওঠা হয়, তার প্রতি ভালোবাসা জন্মানো খুবই স্বাভাবিক। তাই গভীর দেশপ্রেম মানুষকে অনেক বড় স্বার্থ ত্যাগ করতে উৎসাহী করে। দেশপ্রেম মানুষকে মহৎ গুণের অধিকারী করে তোলে।

উদ্দীপকে দেশের প্রতি শ্রদ্ধা, সম্মান, কৃতজ্ঞতাবোধ তথা দেশপ্রেম প্রকাশিত হয়েছে। এ দেশের বুকে জন্ম নিয়ে এবং এ দেশের ছায়ায় বেড়ে ওঠায় জন্মকে সার্থক মনে করা হয়েছে। এ দেশের আলো-বাতাস, চাঁদ-সূর্যের সাথে নিজেকে শামিল করতে পেরে গর্বের অনুভূতি প্রকাশ পেয়েছে। 'আমার দেশ' কবিতায়ও দেশের গৌরবের কথা উপস্থাপিত হয়েছে। দেশের মাঝে নিজের আগামী দিনের বেঁচে থাকার প্রেরণা পাওয়ার কথা প্রকাশিত হয়েছে। দেশের গৌরব, অহংকার মানুষকে পুনরায় নতুন করে এগিয়ে চলতে শেখায়-এ কথাও বলা হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের সঙ্গে কবিতার দেশপ্রেম চেতনার সাদৃশ্য রয়েছে।

উত্তরঃ

"উদ্দীপকে 'আমার দেশ' কবিতার মূলভার স্পষ্টভাবে ফুটে উঠেছে।"- মন্তব্যটি যথার্থ।

দেশের প্রতি শ্রদ্ধাবোধ ও অনুরাগ দেশপ্রেম জাগিয়ে তোলে। দেশের প্রকৃতি, ইতিহাস দেশের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়। মানুষ জীবনের নানাবিধ শিক্ষা গ্রহণ করে দেশের প্রকৃতি ও পারিপার্শ্বিক অবস্থা থেকে। দেশের প্রতি অনুরাগে মানুষে মানুষে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে।

উদ্দীপকে দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। দেশের মাটি, দেশের প্রকৃতির প্রতি অনুরাগ প্রকাশ পেয়েছে। প্রকৃতির প্রতি মুগ্ধতা এবং জীবনের সার্থকতা ফুটে উঠেছে যা গভীর দেশপ্রেম থাকলেই কেবল সম্ভব।

অন্যদিকে 'আমার দেশ' কবিতায়ও দেশের প্রতি অনুরাগ এবং দেশের প্রকৃতির মাঝে মানুষের বেঁচে থাকার চিত্র প্রকাশিত হয়েছে। নানা উত্থান-পতনের পরেও দেশকে ভালোবেসে দেশের টানে নতুন করে বাঁচার স্বপ্ন মানুষকে সামনে এগিয়ে নিয়ে যায়। আর দেশের সঙ্গে মানুষের এই সম্পর্ক হলো দেশপ্রেম যা কবিতায় বর্ণিত হয়েছে।

উদ্দীপক ও কবিতার প্রেক্ষাপট একই অর্থাৎ দেশপ্রেম। উদ্দীপকে যেমন গভীর দেশপ্রেম প্রকাশ পেয়েছে, একইভাবে কবিতায় গভীর দেশপ্রেম ফুটে উঠেছে। উদ্দীপকে দেশ ও প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক বর্ণিত হয়েছে। 'আমার দেশ' কবিতায়ও দেশ ও প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক নির্দেশিত হয়েছে। তাই বলা যায় যে, উদ্দীপক ও কবিতার মূলভাব একই হওয়ায় তা স্পষ্টভাবে ফুটে উঠেছে।

85

সূর্য-ঝলকে! মৌসুমী ফুল ফুটে

স্নিগ্ধ শরৎ আকাশের ছায়া লুটে

পড়ে মাঠভরা ধান্য শীর্ষ পরে

দেশের মাটিতে মানুষের ঘরে ঘরে।

আমার দেশের মাটিতে আমার প্রাণ

নিতি লভে নব জীবনের সন্ধান

এখানে প্লাবনে নুহের কিতি ভাসে

শান্তি-কপোত বারতা লইয়া আসে।

জেগেছে নতুন চর

সেই চরে ফের মানুষেরা সব পাশাপাশি বাঁধে ঘর।

নব অঙ্কুর জাগে—

প্রতি দিবসের সূর্য-আলোকে অন্তর অনুরাগে

আমার দেশের মাটিতে মেশানো আমার প্রাণের ঘ্রাণ

গৌরবময় জীবনের সম্মান ।

প্রাণ-স্পন্দনে লক্ষ তরুর করে

জীবনপ্রবাহ সঞ্চারি মর্মরে

বক্ষে জাগায়ে আগামী দিনের আশা

আমার দেশের এ মাটি মধুর, মধুর আমার ভাষা 

 আমার দেশ নদীতে নদীতে মিলে হেথা গিয়ে ধায় সাগরের পানে

মানুষে মানুষে মিলে গিয়ে প্রাণে প্রাণে

সূর্য চন্দ্র করে

মৌসুমী ফুলে অঞ্জলি ভরে ভরে

আপন দেশের মাটিতে দাঁড়ায়ে হাসে

সূর্য-ঝলকে ! জীবনের ডাক আসে

সেই ডাকে দেয় সাড়া

নদী-প্রান্তর পার হয়ে আসে লক্ষ প্রাণের ধারা

মিলিতে সবার সনে

আমার দেশের মানুষেরা সবে মুক্ত-উদার মনে

আর্ত-ব্যথিত সুধী গুণীজন পাশে

সেবা-সাম্য-প্রীতি বিনিময় আশে

সূর্য-আলোকে আবার এদেশে হাসে

নিতি নবরূপে ভরে ওঠে মন জীবনের আশ্বাসে ।
 

Related Question

View All
উত্তরঃ

'শান্তি-কপোত বারতা লইয়া আসে'- এ পঙ্ক্তি দ্বারা কবি দেশের মানুষের পারস্পরিক সাহায্য-সহযোগিতার মাধ্যমে শান্তি ও সমৃদ্ধি আনয়নের দিকটিকে বোঝাতে চেয়েছেন।

'আমার দেশ' কবিতায় কবি বাংলাদেশের প্রকৃতি, পরিবেশ, জলবায়ু এবং এদেশের মানুষের পারস্পরিক সহমর্মিতার দিকটি তুলে ধরেছেন। প্রাকৃতিক দুর্যোগ বন্যা, খরা, মহামারি, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় প্রভৃতিতে সবাই মিলেমিশে কাজ করে বিশ্ব ভ্রাতৃত্ববোধ ও শান্তির জন্য কাজ করে। সবাই সম্মিলিতভাবে সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্যই লড়াই করে। প্রশ্নোক্ত লাইনটিতে এ ভাবটিই প্রকাশিত হয়েছে।

330
উত্তরঃ

উদ্দীপক ও 'আমার দেশ' কবিতায় বর্ণিত ফুলের সৌন্দর্যের দিকটি সাদৃশ্যপূর্ণ।

ফুল আনন্দ ও ভালোবাসার প্রতীক। ফুল মানুষের মনে প্রফুল্লতা ও স্নিগ্ধতার অনুভূতি আনে। ফুলের সৌন্দর্য ও সুগন্ধে আমরা বিমোহিত হই। ফুল প্রকৃতিকে অপরূপ সাজে সাজানোর পাশাপাশি মানবমনেও আনন্দের অনুভূতি জাগিয়ে তোলে।

উদ্দীপকে ঝিঙে ফুলের বর্ণনা দেওয়া হয়েছে। 'ঝিঙে ফুল' আমাদের অতি পরিচিত একটি ফুল। পৌষের শেষে এ ফুল ফুটতে দেখা যায়। সবুজ পাতার আড়াল থেকে জাফরানি রঙের এ ফুল ফুটে ঝিঙে মাচার ওপর দুলতে থাকে। 'আমার দেশ' কবিতায় সহনীয় জলবায়ুতে ফোটা বিভিন্ন ফুলের কথা বলা হয়েছে। সূর্য-ঝলকে মৌসুমি ফুল ফোটার কথা এবং মৌসুমি ফুলে অঞ্জলি ভরিয়ে তোলার কথা রয়েছে। মূলত ফুলের সৌন্দর্য অনুভবের মাধ্যমে স্বদেশপ্রেমের দিকটি প্রকাশ পেয়েছে। এভাবে উদ্দীপকে বর্ণিত ফুলের প্রতি অনুরাগের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

151
উত্তরঃ

"বিষয়বস্তুর বর্ণনায় উদ্দীপক ও 'আমার দেশ' কবিতার সাদৃশ্য থাকলেও চেতনাগত পার্থক্য স্পষ্ট।"- মন্তব্যটি যথার্থ।

মানুষ সুন্দরের পূজারি। ফুল সেই সৌন্দর্যের উৎস। প্রকৃতিতে বিচিত্র বর্ণের ফুল দেখা যায়। ফুল মানুষকে অনাবিল আনন্দে ভরিয়ে তোলে। ফুলের সৌন্দর্য ও পবিত্রতায় উদ্বেলিত হয়ে মানুষ হিংসা-দ্বেষ ভুলে গিয়ে পরস্পরের প্রতি সহমর্মী হয়।

উদ্দীপকে ঝিঙে ফুলের সৌন্দর্য বর্ণনা করা হয়েছে। ঝিঙে ফুলের মধ্য দিয়ে বাংলাদেশের গ্রামীণ প্রকৃতির চিত্রটি ফুটে উঠেছে। এখানে গ্রাম্য প্রকৃতির সৌন্দর্য প্রকাশের চেতনাটি স্পষ্ট হয়ে উঠেছে। কিন্তু 'আমার দেশ' কবিতায় মৌসুমি ফুলের এ সৌন্দর্যচেতনার বাইরেও বাংলাদেশের জলবায়ু, প্রকৃতি, পরিবেশ, মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, শান্তি রক্ষায় ও শান্তি স্থাপনে মানবতাবোধ, মানুষের কল্যাণকর কাজে আত্মনিয়োগ ইত্যাদি প্রকাশ পেয়েছে। এসব বিষয় উদ্দীপকে প্রকাশ পায়নি।

'আমাদের দেশ' কবিতায় বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ, জলবায়ু এবং এদেশের মানুষের ঐক্য ও সহমর্মিতার চেতনাটি প্রকাশ পেয়েছে। এদেশের মানুষের মধ্যে বিশ্বমানবতাবোধ, ভ্রাতৃত্ববোধ, স্বদেশানুরাগ এবং স্বদেশের মানুষের সঙ্গে মহামিলন, বন্ধন ইত্যাদি দিক প্রকাশ পেয়েছে। কবিতার এই চেতনার সঙ্গে উদ্দীপকটির পার্থক্য পরিলক্ষিত হয়। কারণ সেখানে এ ধরনের কোনো চেতনার কথা নেই। তাই বলা যায় যে, বিষয়বস্তুর বর্ণনায় উদ্দীপক ও 'আমার দেশ' কবিতার সাদৃশ্য থাকলেও চেতনাগত পার্থক্য স্পষ্ট।

105
উত্তরঃ

'জীবনের ডাক আসে' বলতে মানুষের মাঝে প্রীতি বন্ধনকে বোঝানো হয়েছে, কারণ এ বন্ধনের কারণেই মানুষ মানুষের সঙ্গে মিলিত হয়।

বাংলাদেশের মানুষ অত্যন্ত সহানুভূতিপরায়ণ। এই হৃদ্যতার কারণে পরস্পরের সঙ্গে মধুর সম্পর্ক গড়ে উঠেছে। মানুষ মানুষকে। ভালোবাসে মন দিয়ে। ফলে দেশ যেন হয়ে ওঠে একটা প্রাণের মিলনমেলা। ঘোষণা করে সাম্য আর মৈত্রীর জয়গান। এই দারুণ মিলনমেলা সৃষ্টিতে মানুষের যে আগ্রহ, এই আগ্রহকেই কবি জীবনের ডাক বলেছেন।

130
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews