উদ্দীপকের তথ্য মতে, সিয়ামের শিক্ষকের শেষের উত্তিটি হলো নদী ভাঙ্গনের ফলে অতিরিক্ত পলি থেকে ও মাটি দূষিত হচ্ছে। উক্তিটি নিচে বিশ্লেষণ করা হলো-
নদীভাঙনের কথা আমরা সবাই জানি। নদীভাঙনের কলে নদীর পাড় ভাঙা মাটি বা অন্য যেকোনভাবে সৃষ্ট মাটি বা পানিতে অদ্রবণীয় পদার্থ পানির দ্বারা প্রবাহিত হয়ে একপর্যায়ে গিয়ে কোথাও না কোথাও তলানি আকারে পড়ে এবং সেটি কখনো নদ-নদী, খাল-বিল ইত্যাদির তলদেশে জমা হতে পারে আবার কখনো কদলি জমিতে জমা হতে পারে। আরেকটি বিষয় হলো, এই সমস্ত তলানিতে নানারকম অতিকর পদার্থ থাকতে পারে। এই জাতীয় তলানি ফসলি জমির ওপর পড়লে তা জমির উপরিভাগ যা ফসল উৎপাদনে মূল ভূমিকা পালন করে, তার ওপর আস্তরণ সৃষ্টি করে। ফলে এর ফসল উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। এসব পদার্থ নদীগর্ভে জমা হয়ে নদী ভরাট হয়ে নদীর গতিপথ পরিবর্তিত হয়ে যাচ্ছে। যার ফলে মাটি দূষণ বেড়েই চলেছে।
উপরোক্ত আলোচনা শেষে বলা যায় যে, সিয়াদের শিক্ষকের শেষোক্ত উক্তিটি যথার্থই ছিলো।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!