সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ হলো সমস্যা চিহ্নিত ও সংজ্ঞায়িত করা।
পরিকল্পনা মোতাবেক ব্যবস্থাপনার অন্যান্য কাজ পরিচালিত ও কার্যকর হয় বলে একে ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তি বলা হয়।
ভবিষ্যতে কী করা হবে তা আগাম ঠিক করাই হলো পরিকল্পনা। এটি ব্যবস্থাপনার প্রথম কাজ এবং অন্যান্য কাজের ভিত্তিস্বরূপ। পরিকল্পনা যা নেওয়া হয় তা বাস্তবায়নের জন্যই সংগঠন, কর্মীসংস্থান, নেতৃত্বদান ইত্যাদি কার্য পরিচালিত হয়। আর নিয়ন্ত্রণের ক্ষেত্রে পরিকল্পনা আদর্শ মানের ভূমিকা পালন করে। এছাড়া ব্যবস্থাপনার অন্যান্য কাজ সম্পাদনেও প্রয়োজনীয় পরিকল্পনা নিতে হয়। তাই পরিকল্পনাকে ব্যবস্থাপনায় অন্যান্য কাজের ভিত্তি বলা হয়।
'সুইট হোম লি.'-এর গৃহীত পরিকল্পাগুলো প্রকৃতি ক্ষেত্রে একার্থক পরিকল্পনা।
যে পরিকল্পনা প্রতিষ্ঠানে শুধু একবার ব্যবহারের জন্য বা একটিমাত্র উদ্দেশ্য সাধনের জন্য প্রণয়ন করা হয় তাকে একার্থক পরিকল্পনা বলে। যেসব কার্যক্ষেত্রে অবস্থা দ্রুত পরিবর্তন হয় বা ফরমায়েশ অনুযায়ী কর্মকান্ড পরিচালিত হয় সেখানে একার্থক পরিকল্পনা উত্তম বিবেচিত হয়ে থাকে। কার্য সমাপ্তির শেষে এ ধরনের পরিকল্পনারও সমাপ্তি ঘটে।
উদ্দীপকে সুইট হোম লি. একটি ডেভেলপার কোম্পানি। কোম্পানিটি একেকটি প্রকল্পের জন্য একেকটি পরিকল্পনা গ্রহণ করে। নির্মাণ শেষে পরিকল্পনার সমাপ্তি ঘটে। এ ধরনের পরিকল্পনা একার্থক পরিকল্পনার সাথে সংগতিপূর্ণ। তাই বলা যায়, 'সুইট হোম লি.'-এর গৃহীত পরিকল্পনাগুলো প্রকৃতি ক্ষেত্রে একার্থক পরিকল্পনা।
পরিকল্পনার নমনীয়তার বৈশিষ্ট্যের কারণে 'সুইট হোম লি.-এর প্রকল্পটি সিডিএ'র অনুমোদন পায়।
পরিবর্তিত পরিস্থিতির সাথে সঙ্গতি বিধানের সামর্থ্যকে নমনীয়তা বলে। একটি উত্তম পরিকল্পনায় নমনীয়তার সুযোগ থাকা আবশ্যক। সম্ভাব্য যেসকল অবস্থার মধ্যদিয়ে পরিকল্পনা বাস্তবায়িত হবে বলে ধরে নিয়ে পরিকল্পনা প্রণীত হয় তা সবসময় মিলবে এমন আশা করা যায় না। তাই অবস্থার পরিবর্তন হলে যতটা সম্ভব দ্রুততার সাথে পরিকল্পনা সংশোধন করতে হয়। পরিকল্পনা প্রণেতাগণ যদি আগে থেকে বিকল্প অবস্থায় করণীয় ঠিক করে রাখেন সেক্ষেত্রে এরূপ পরিবর্তন সহজ হয়ে থাকে।
উদ্দীপকে সুইট হোম লি. একটি ডেভেলপার কোম্পানি। সম্প্রতি নতুন একটি প্রকল্প ২০ তলা বিল্ডিং নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে এবং এর নক্সা সিডিএ-তে জমা দেওয়া হলে জায়গার পরিমাণ, মূল রাস্তা থেকে জায়গার দূরত্ব, রাস্তার প্রশস্ততা ইত্যাদি বিষয় বিবেচনা করে সর্বোচ্চ ১৫ তলার বেশি নির্মাণ করা অবাস্তব ও ত্রুটিপূর্ণ হবে বলে সিডিএ প্রকল্পটি বাতিল করে দেয়। পরবর্তীতে পরিবর্তিত পরিস্থিতির সাথে সঙ্গতি রেখে সুইটস হোম লি. ১৫ তলা বিল্ডিং নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে এবং সিডিএ পরিকল্পনাটি অনুমোদন দেয়।
উদ্দীপকে কোম্পানি নমনীয়তা গ্রহণ করে ৩০ তলা বিল্ডিং নির্মাণের পরিবর্তে ১৫ তলা বিল্ডিং নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে। পরিস্থিতি বিবেচনা করে পরিকল্পনার ক্ষেত্রে নমনীয় হলে অনেক ক্ষেত্রেই সফলকাম হওয়া যায়। উদ্দীপকে বাতিল হওয়া প্রকল্পটি পরিস্থিতি বিবেচনা করে নমনীয় হওয়ায় কারণে 'সুইট হোম লি.-এর প্রকল্পটি সিডিএ'র অনুমোদন পায়। যা সময়োপযোগিতার ক্ষেত্রে যৌক্তিক ছিল।
Related Question
View Allপরিকল্পনা হলো ভবিষ্যতে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের অভিপ্রায়ে প্রস্তুতকৃত একটি নকশা অথবা কর্মসূচির তালিকা যাতে সম্পদ ও সময়ের ব্যবহার সম্পর্কে বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ থাকে। পরিকল্পনাকে সাধারণত লক্ষ্য অর্জনের প্রয়োজনে প্রস্তুতকৃত প্রয়োজনীয় পদক্ষেপসমূহের একটি অস্থায়ী তালিকা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
পরিকল্পনা হলো ভবিষ্যতে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের অভিপ্রায়ে প্রস্তুতকৃত একটি নকশা অথবা কর্মসূচির তালিকা যাতে সম্পদ ও সময়ের ব্যবহার সম্পর্কে বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ থাকে। পরিকল্পনাকে সাধারণত লক্ষ্য অর্জনের প্রয়োজনে প্রস্তুতকৃত প্রয়োজনীয় পদক্ষেপসমূহের একটি অস্থায়ী তালিকা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!