সুফিয়ার মতো মেয়েদের নিরক্ষরতা দূরীকরণে তোমার পদক্ষেপগুলো বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)

Updated: 10 months ago
উত্তরঃ

সুফিয়ার মতো মেয়েদের নিরক্ষরতা দূরীকরণে আমার করণীয় পদক্ষেপগুলো নিচে বিশ্লেষণ করা হলো-

সুফিয়ার মতো মেয়েদের নিরক্ষরতা দূরীকরণের জন্য তাদের জীবনমানের উন্নয়ন ঘটাতে হবে। কেননা দারিদ্র্য মোচন করতে না পারলে নিরক্ষরতা দূর করা সম্ভব নয়। স্কুলে পাঠানো এবং পড়াশুনার ব্যয়ভার বহন করার মতো আর্থিক যোগ্যতা যাতে জনগণের হয়, তার নিশ্চয়তা থাকা প্রয়োজন। পাশাপাশি দেশে বাধ্যতামূলক ও অবৈতনিক শিক্ষার ক্ষেত্রে যে আইনের দুর্বলতা এবং প্রয়োগ ক্ষেত্রে শিথিলতা রয়েছে তা দূর করতে হবে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সুফিয়ার মতো মেয়েদের নিরক্ষরতা দূরীকরণে সহায়ক হবে। কেননা শিক্ষিত বেকার সমস্যার সমাধান হয়ে গেলে জনসাধারনের মনে এ বিশ্বাস জন্ম নেবে যে, শিক্ষাগ্রহণের ফলে তাদের সন্তানরাও চাকরি পাবে। এতে শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। সুফিয়ার মতো দরিদ্র পরিবারগুলোর শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টির জন্য শিক্ষা সহায়ক বিভিন্ন উপকরণের সহজলভ্যতা সৃষ্টি করা প্রয়োজন, পর্যাপ্ত শিক্ষা ঋণ ও শিক্ষা সহায়ক প্রকল্প চালু করা প্রয়োজন। এছাড়া জনসচেতনতার মাধ্যমে নিরক্ষরতা অনেকাংশে দূর করা সম্ভব। কেননা নিরক্ষরতা বাংলাদেশের সামাজিক সমস্যা হওয়ায় এটি দূরীকরণ সমাজের দায়িত্ব। তাই ব্যক্তিগত ও সমষ্টিগত উদ্যোগে সবাই যাতে নিরক্ষরতা দূরীকরণে এগিয়ে আসে সে জন্য সচেতনতা তৈরির উদ্যোগ নিতে হবে। তদুপরি নিরক্ষরতা দূরীকরণে জাতীয়ভাবে ফলপ্রসূ গবেষণার মাধ্যমে কার্যকরী পরিকল্পনা প্রণয়ন করতে হবে।

উল্লিখিত পদক্ষেপগুলো গ্রহণের মাধ্যমে সুফিয়ার মতো মেয়েদের নিরক্ষরতা দূরীকরণ সম্ভব হবে বলে আমি মনে করি।

146

Related Question

View All
উত্তরঃ

বাংলাদেশ সমাজবিজ্ঞানী ও নৃবিজ্ঞানীদের স্বর্ণস্বরূপ মন্তব্যটি করেছিলেন প্রখ্যাত ফরাসি নৃবিজ্ঞানী ক্লদ লেভি স্ট্রস।

পঞ্চাশের দশকে ক্লদ লেডি স্ট্রসের নেতৃত্বে ইউনেস্কো বিশেষজ্ঞ মিশন বাংলাদেশে সমাজবিজ্ঞান ও সামাজিক নৃবিজ্ঞান পঠন- পাঠনের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্দেশ্যে পার্বত্য চট্টগ্রাম পরিদর্শন করেন। লেভি স্ট্রস সেখানকার বিভিন্ন উপজাতির আদিম স্বতন্ত্র জীবনধারা দেখে এতই বিস্মিত হন যে, তিনি বাংলাদেশকে সমাজবিজ্ঞানী ও নৃবিজ্ঞানীদের স্বর্ণস্বরূপ বলে মন্তব্য করেন।

792
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews