সুমি ও তার ভাই উচ্চ শিক্ষার উদ্দেশ্যে গ্রাম থেকে ঢাকায় গমন করায় তার পরিবারের খরচ বৃদ্ধি পায়। তাই প্রয়োজনের তাগিদে তার বাবা অধিক উপার্জনের লক্ষ্যে মধ্যপ্রাচ্যে গমন করেন।

Updated: 5 months ago
উত্তরঃ

কোনো বছরের জন্মিত সন্তানের মোট সংখ্যাকে উক্ত বছরের মধ্যকালীন মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে যে জন্মহার পাওয়া যায়, তাকে স্থূল জন্মহার বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
উত্তরঃ

জনসংখ্যার ঘনত্ব বলতে একটি দেশের প্রতি বর্গকিলোমিটারে যতজন লোক বাস করে তাকে ঐ দেশের জনসংখ্যার ঘনত্ব বলে।
কোনো দেশের মোট জনসংখ্যাকে সে দেশের মোট আয়তন দ্বারা ভাগ করলেই প্রতি বর্গকিলোমিটারে বসবাসকারী লোকসংখ্যার ঘনত্ব পাওয়া যায়। অর্থাৎ জনসংখ্যার ঘনত্ব মোট জনসংখ্যা ÷মোট আয়তন। জনসংখ্যার ঘনত্ব বলতে বিভিন্ন মানুষের সংবদ্ধতা তথা জনবসতির নিবিড়তা বোঝানো হয়ে থাকে।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
উত্তরঃ

উদ্দীপকে প্রথমে উল্লিখিত ঘটনাটি হলো গ্রাম থেকে শহরে অভিগমন যা অভ্যন্তরীণ অভিগমনের অন্তর্ভুক্ত।
পৃথিবীর উন্নত ও উন্নয়নশীল দেশের গ্রাম থেকে শহরে গমন ব্যাপকভাবে লক্ষ করা যায়। গ্রামীণ পরিবেশে কাজের সুযোগ-সুবিধা কম থাকায় মানুষ শ্রম দেওয়ার জন্য শহরে কাজের উদ্দেশ্যে গমন করে। আবার গ্রামীণ শিক্ষার্থীরা উচ্চশিক্ষা আর শিক্ষিত বেকাররা চাকরির আশায় শহরে স্থানান্তরিত হয়। উন্নত শিক্ষা, চিকিৎসা, বাসস্থান প্রভৃতি কারণে শহর জীবনযাত্রায় আকৃষ্ট হওয়াসহ বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক পরিপ্রেক্ষিতে মানুষ গ্রাম থেকে শহরে গমন করে। এছাড়া ব্যবসায়-বাণিজ্যের জন্য প্রায়শই গ্রাম থেকে মানুষ শহরে অভিগমন করে। উদ্দীপকে সুমি ও তার ভাই উচ্চ শিক্ষার জন্য গ্রাম থেকে ঢাকা শহরে গমন করেছে যা অভ্যন্তরীণ অভিগমনের অন্তর্ভুক্ত গ্রাম থেকে শহরে অভিগমনের পর্যায়ে পড়ে।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
উত্তরঃ

উদ্দীপকে প্রথম বাক্যে সুমি ও তার ভই উচ্চ শিক্ষার জন্য গ্রাম থেকে ঢাকা শহরে গমন করে যা অভ্যন্তরীণ অভিগমন এবং দ্বিতীয় বাক্যে তাদের বাবার মধ্যপ্রাচ্যে গমন করে যা আন্তর্জাতিক অভিগমনের অন্তর্গত। বৈশিষ্ট্যগতভাবে এ দুই প্রকারের অভিগমনের মধ্যে কিছু পার্থক্য রয়েছে যা নিচে আলোচিত হলো- যখন মানুষ নিজ দেশের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় অভিগমন করে, তখন তাকে অভ্যন্তরীণ অভিগমন বলে। চাকরি, শিক্ষা, চিকিৎসা, ব্যবসায়-বাণিজ্য, বিবাহ, প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতি প্রয়োজনে মানুষ একই দেশের ভেতর এক স্থান থেকে অন্যস্থানে অভিগমন করে। অভ্যন্তরীণ অভিগমনের মধ্যে শহর থেকে শহরে, গ্রাম থেকে শহরে, গ্রাম থেকে গ্রামে অভিগমন উল্লেখযোগ্য।
অপরদিকে, মানুষ যখন একদেশ হতে অন্যদেশে গমন করে তখন তাকে আন্তর্জাতিক অভিগমন বলে। প্রধানত উচ্চশিক্ষা, চিকিৎসা, উন্নত জীবনের প্রত্যাশা যুদ্ধ বিগ্রহসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কারণে আন্তর্জাতিক অভিগমন ঘটে।
উদ্দীপকে সুমি ও তার ভাই উচ্চ শিক্ষার জন্য গ্রাম থেকে ঢাকা শহরে আসে যা অভ্যন্তরীণ অভিগমনের পর্যায়ে পড়ে এবং তাদের বাবা অর্থ উপার্জনের উদ্দেশ্যে দেশের গন্ডি পেরিয়ে মধ্যপ্রাচ্যে গমন করে যা আন্তর্জাতিক অভিগমনের' পর্যায়ে পড়ে। বৈশিষ্ট্যগতভাবে এ দুই ধরনের অভিগমনও ভিন্ন।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
39
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

মানুষের স্থায়িভাবে বসবাসের উদ্দেশ্যে একস্থান থেকে, অন্যস্থানে চলে যাওয়া বা গমন করাকে অভিগমন বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
365
উত্তরঃ

কোনো দেশের মোট জনসংখ্যা ও মোট কার্যকর ভূমির অনুপাতকে কাম্য জনসংখ্যা বলে। একটি দেশের প্রাকৃতিক সম্পদ ও জনসংখ্যার মধ্যে সামঞ্জস্যপূর্ণ অবস্থা ধরে রাখার জন্য কাম্য জনসংখ্যা নীতি অনুসরণ করতে হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
142
উত্তরঃ

উদ্দীপকে বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কে আলোচনা করা হয়েছে। জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ে আলোচনা করতে হলে আমাদের জনমিতিক বৈশিষ্ট্যের জনসংখ্যার প্রবৃদ্ধি অংশটি নিয়ে আলোচনা করতে হবে। নিচে জনমিতিক প্রবৃদ্ধি অনুসারে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি হার ব্যাখ্যা করা হলো-

জনসংখ্যার প্রবৃদ্ধিতে কোনো দেশের বা এলাকায় জনসং বৃদ্ধির অতীত, বর্তমান ও ভবিষ্যত ধরণ দেখানো হয়। অর্থাৎ কোনো দেশের জনসংখ্যা অতীতে কীভাবে বৃদ্ধি পেয়েছিলো বর্তমানে কীভাবে বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে কীভাবে বৃদ্ধি পেতে পারে তার সবকিছু জনসংখ্যার প্রবৃদ্ধির স্তরে আলোচনা করা হয়। যা জনসংখ্যায় জনমিতিক বৈশিষ্ট্যের এক অন্যতম উপাদান।
বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কীভাবে বৃদ্ধি পাচ্ছে তা একটি তালিকার মাধ্যমে দেখানো হলো –

বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি হার

সাল

বার্ষিক বৃদ্ধি হার (শতকরা)

১৯৮১

২.৩১

১৯৯১

২.১৭

২০০১

১.৪৮

২০০৯

১.৫

২০১১

১.৩৭

তালিকায় দেখা যাচ্ছে বাংলাদেশের জনসংখ্যা অতীতে দ্রুত হারে বাড়লেও বর্তমানে এ হার হ্রাস পাচ্ছে। ১৯৮১ সালে জনসংখ্যা বৃদ্ধি

যে হার ছিল ২.৩১% ১৯৯১ সালে ২.১৭% এবং সবশেষে ২০১১ সালে ১.৩৭% অর্থাৎ এ তালিকা থেকে বোঝা যায় বাংলাদেশের জনসংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পেলেও জনসচেতনা ও সরকারের প্রচেষ্টায় এ হার দিনে দিনে হ্রাস পাচ্ছে।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
320
উত্তরঃ

উদ্দীপকে 'ক' দেশটি হলো বাংলাদেশ। এ দেশ থেকে প্রচুর সংখ্যক লোক মধ্যপ্রাচ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে যায় যা আন্তর্জাতিক অভিগমনের অন্তর্ভুক্ত। এ ধরনের অভিগমনের ফলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সাবলম্বি হয় এবং সঠিক উন্নয়ন সাধিত হয়।

প্রতিবছর অভিগমনের কারণে আমাদের দেশে সবচেয়ে বড় যে সুফল আসছে তা হলো বৈদেশিক মুদ্রা অর্জন। প্রতিবছর বিপুল সংখ্যক লোক বিদেশ গমন করে অর্জিত অর্থ বাংলাদেশে প্রেরণ করে। বিদেশ গমনের অন্যান্য সুবিধা হলো উন্নত শিক্ষা ও প্রযুক্তি জ্ঞানের প্রসার, বেকার সমস্যা দূরীকরণ ও সম্পদের ওপর চাপ হ্রাস প্রভৃতি।
প্রতিবছর আমাদের দেশ থেকে বিদেশে যে পরিমাণ জনশক্তি অভিগমন করছে তাতে আমাদের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা অর্জন বৃদ্ধি পাচ্ছে এবং এতে অর্থনৈতিক প্রবৃদ্ধিও বৃদ্ধি পাচ্ছে। অনেকে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিদেশে অভিগমন করে থাকে। এতে দেশে উচ্চশিক্ষার হার বৃদ্ধি পায়, উন্নত শিক্ষা ও প্রযুক্তি জ্ঞানের প্রসার ঘটে। দেশে বেকার সংখ্যা বৃদ্ধি পেলে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ে। তাই আন্তর্জাতিক অভিগমনের ফলে আমাদের দেশের বেকার সমস্যা হ্রাস পায়। বিদেশে অভিগমন করলে দেশের সম্পদের ওপর চাপ কমে। আমাদের দেশের জনসংখ্যা বেশি হওয়ায় স্বল্প পরিমাণ জমি ও সম্পদের ওপর অধিক চাপ সৃষ্টি হয়। তাই আন্তর্জাতিক অভিগমনের ফলে জমি ও সম্পদের ওপর চাপ কমে যায় এবং অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়ে। পরিশেষে বলা যায়, বৈদেশিক মুদ্রা অর্জন, শিক্ষা ও প্রযুক্তিজ্ঞানের প্রসার, জীবনযাত্রার মানোন্নয়ন, বেকার সমস্যার সমাধান, জমি ও সম্পদের ওপর চাপ হ্রাস করতে মধ্যপ্রাচ্য ও ইউরোপসহ বিভিন্ন দেশে অভিগমন বৃদ্ধি করতে হবে। তাহলে দেশের অর্থনীতিতে আরও সুফল বয়ে আসবে।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
107
উত্তরঃ

যেকোনো নির্দিষ্ট জনসংখ্যায় বিভিন্ন দিক পরিমাপের মাধ্যমে উপস্থাপন করাকেই জনমিতি বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
271
উত্তরঃ

জনসংখ্যার ঘনত্ব বলতে একটি দেশের প্রতি বর্গকিলোমিটারে যতজন লোক বাস করে তাকে ঐ দেশের জনসংখ্যার ঘনত্ব বলে।
কোনো দেশের মোট জনসংখ্যাকে সে দেশের মোট আয়তন দ্বারা ভাগ করলেই প্রতি বর্গকিলোমিটারে বসবাসকারী লোকসংখ্যার ঘনত্ব পাওয়া যায়। অর্থাৎ জনসংখ্যার ঘনত্ব = মোট জনসংখ্যা মোট আয়তন। বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ১১৪০ জন (অর্থনৈতিক সমীক্ষা ২০২১)।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
159
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews