সুরমা ডিগ্রী কলেজের সমাজবিজ্ঞানের শিক্ষক শাকিল সাহেব একাদশ শ্রেণির মানবিক শাখার প্রথম ক্লাশে পড়াতে এসেছেন। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বললেন, আজ তোমাদের এমন একটি বিষয় পড়াব, যা সমাজের শিক্ষা, পরিবার, ধর্ম এমনকি চিকিৎসা ব্যবস্থার পদ্ধতিগত দিকগুলো নিয়ে আলোচনা করে। শুধু তাই নয়, শাস্ত্রটি একটি গতিশীল বিজ্ঞান হিসেবে সমাজজীবনের প্রায় সকল বিষয় অধ্যয়ন ও বিশ্লেষণ করে থাকে।

Updated: 9 months ago
উত্তরঃ

ল্যাটিন শব্দ 'Socius'-এর অর্থ 'Companion' বা 'সঙ্গী'।

উত্তরঃ

সমাজবিজ্ঞান অধ্যয়নের মাধ্যমে সমাজকাঠামোর পূর্ণাঙ্গ পাঠ সম্ভব হওয়ায় এ শাস্ত্রকে সমাজকাঠামোর অধ্যয়ন হিসেবে অভিহিত করা হয়।

সমাজকাঠামোর ভিত্তি হচ্ছে মানব সম্পর্ক। মানুষের সাথে মানুষের সম্পর্কের বহিঃপ্রকাশ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও সামাজিক কাঠামোর দ্বারাই সুশৃঙ্খলভাবে প্রতিষ্ঠিত হয়। ব্যক্তি, সামাজিক গোষ্ঠী, প্রথা, সামাজিক প্রতিষ্ঠানসমূহের পারস্পরিক সম্পর্ক বিষয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে। তাই বলা যায়, সমাজবিজ্ঞান হলো সমাজকাঠামো সম্পর্কিত পাঠ।

উত্তরঃ

উদ্দীপকের শাকিল সাহেব ছাত্র-ছাত্রীদের সমাজবিজ্ঞান বিষয়টি পড়াবেন।

আমরা জানি, প্রকৃতিগতভাবে সমাজবিজ্ঞান একটি গতিশীল বিজ্ঞান। কারণ এটি সামাজিক গতিশীলতা বা পরিবর্তনের ধারা বিশ্লেষণ করে। সেইসাথে একটি গতিশীল বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞান সমাজের বিভিন্ন দিক সম্পর্কে তার পঠন-পাঠন এবং গবেষণা অব্যাহত রাখে। শুধু তাই নয়, সমাজের বিভিন্ন দিক পঠন-পাঠন এবং গবেষণার জন্য সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখা-প্রশাখার উদ্ভব ঘটেছে। যেমন- 'শিক্ষার সমাজবিজ্ঞান' শিক্ষা-প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্য এবং এর সাথে সমাজের অন্যান্য প্রতিষ্ঠানের সম্পর্ক সম্বন্ধে অধ্যয়ন ও গবেষণা করে। আবার 'পরিবার সমাজবিজ্ঞান' পরিবারের উৎপত্তি, বিবর্তন, বিকাশ, ধরন, কার্যাবলি ও পরিবারের সমস্যা সম্পর্কে আলোচনা করে। এছাড়া 'ধর্মের সমাজবিজ্ঞান' ধর্মীয় আচার-অনুষ্ঠান, প্রথা, বিশ্বাস, প্রতিষ্ঠান ইত্যাদির সামাজিক গুরুত্ব এবং সামাজিক সম্পর্ক নির্ধারণে ধর্মের ভূমিকা প্রসঙ্গে আলোচনা করে থাকে। অন্যদিকে 'চিকিৎসা সমাজবিজ্ঞান' অসুস্থ ব্যক্তির সামাজিক পটভূমি, প্রচলিত চিকিৎসা ব্যবস্থার সফলতা ও ব্যর্থতা, অসুস্থ রোগীর সুস্থ হওয়ার পর পুনর্বাসন প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করে।

উদ্দীপকের শাকিল সাহেব ছাত্র-ছাত্রীদের যে বিষয়টি পড়াতে চেয়েছেন, সে শাস্ত্রটিও একটি গতিশীল বিজ্ঞান হিসেবে সমাজের শিক্ষা, পরিবার, ধর্ম ও চিকিৎসা ব্যবস্থার পদ্ধতি নিয়ে আলোচনা করার পাশাপাশি সমাজজীবনের প্রায় সকল দিক নিয়ে অধ্যয়ন ও গবেষণা করে। পূর্বোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে তাই নিশ্চিতভাবেই বলা যায় যে, শাকিল সাহেব ছাত্র-ছাত্রীদের সমাজবিজ্ঞান বিষয়টি পড়াবেন।

উত্তরঃ

হ্যাঁ, আমি মনে করি, উদ্দীপক দ্বারা নির্দেশিত বিষয় তথা সমাজবিজ্ঞান অধ্যয়ন করা বর্তমান সমাজের জন্য খুবই প্রয়োজন। এ বিষয়ে আমার যুক্তি নিচে উপস্থাপন করা হলো-

সমাজবিজ্ঞান সমাজের সামাজিক পরিবেশ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জনে মূল ভূমিকা পালন করে। সুতরাং কেউ যদি সমাজ সম্পর্কে কোনো পরিকল্পনা করতে চায়, তাহলে তাকে অবশ্যই সমাজবিজ্ঞান পাঠ করতে হবে। আবার সমাজবিজ্ঞান পাঠ ব্যতীত দেশের সামাজিক সমস্যার কারণ এবং তার সমাধানের উপায়ও খুঁজে বের করা সম্ভব নয়। কেননা সমাজবিজ্ঞানের অন্যতম বৈশিষ্ট্যই হচ্ছে, বিদ্যমান সামাজিক সমস্যার কারণ, ফলাফল এবং সমাধানের উপায় অনুসন্ধান করা। এছাড়া পরিবর্তনশীল সমাজের অধ্যয়ন এবং এ পরিবর্তনের সাথে মানুষের সম্পর্ক নির্ণয় করতে গিয়ে সমাজস্থ মানুষ সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা প্রতিনিয়ত অনুভব করছে। কারণ পরিবর্তনশীল সমাজ সম্পর্কে আলোচনার মাধ্যমে একমাত্র সমাজবিজ্ঞান শাস্ত্রই সমাজের বাস্তবতা অনুধাবনে সাহায্য করে। পাশাপাশি কোনো অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের পথে কী কী সামাজিক ও সাংস্কৃতিক বাধা রয়েছে, আর কীভাবে তা দূর করা যায়, সে বিষয়ে জ্ঞান অর্জনের জন্যও সমাজবিজ্ঞানের পাঠ একান্ত জরুরি।

আমরা জানি, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ও স্বার্থগোষ্ঠীসমূহ সংকীর্ণতা দোষে দুষ্ট। প্রশাসনের রন্দ্রে রন্দ্রে দুর্নীতি ঢুকে পড়েছে। বেকার সমস্যা, কম বয়সীদের মধ্যে অপরাধ প্রবণতা, নানারকম অসামাজিক কাজকর্ম, চুরি-রাহাজানি ইত্যাদি সামাজিক ব্যাধি ছোঁয়াচে রোগের মতো ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। পাশাপাশি নানা কারণে বিভিন্ন সামাজিক গোষ্ঠীর মধ্যে অসন্তুষ্টি, বিক্ষোভ ও বিদ্রোহ দেখা দিচ্ছে। এসব সমস্যা সমাধানে সমাজবিজ্ঞানের জ্ঞানই পারে কার্যকরভাবে সহায়তা করতে। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে তাই দৃঢ়তার সাথেই বলা যায় যে, বর্তমান পরিবর্তনশীল সমাজের জন্য সমাজবিজ্ঞান পাঠ করা একান্ত আবশ্যক।

249
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

আচার-আচরণের পশ্চাতে মানসিক কারণ ছাড়া অর্থনৈতিক, র ঐতিহাসিক, সাংস্কৃতিক প্রভৃতি শক্তির প্রভাব রয়েছে।

711
উত্তরঃ

সমাজবিজ্ঞানের বিকাশে যে কয়েকজন ব্যক্তির অবদান স্বীকার্যক তার মধ্যে ম্যাকিয়াভেলি অন্যতম। সমাজদর্শন প্রচার করতে গিয়ে তিনি বাস্তবতার আশ্রয় নিয়েছেন। এর মাধ্যমে ম্যাকিয়াভেলি নি সমাজের বিভিন্ন দিক সম্পর্কে তার The Prince গ্রন্থে আলোচনা করেন। তার সমাজ আলোচনার মূল ভিত্তি ছিল মানব প্রকৃতি ও মানব মনোভাব। তৎকালীন সময়ে সমাজের মানুষ যে নৈরাজ্যকর অবস্থায় ছিল ম্যাকিয়াভেলি তার সুষ্ঠু ব্যাখ্যা দেন যা সমাজবিজ্ঞান বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

675
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত বিষয়টি হলো ধর্ম। কারণ ধর্ম হচ্ছে অতিপ্রাকৃত শক্তিতে বিশ্বাস। ধর্মে জ্ঞান, অনুভূতি ও ক্রিয়ার এক সার্থক সমন্বয় দেখা দেয়। এছাড়া মানুষ পার্থিব ও অপার্থিব কোনো কিছু পাওয়ার আশায় এ শক্তিতে বিশ্বাস করে। ধর্ম সমাজবিজ্ঞানের পরিধিভুক্ত।

সমাজজীবনে ধর্মের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে জাতি ও গোষ্ঠীগত পার্থক্য এবং শ্রেণিবিভাজন পরিলক্ষিত হয়। ধর্ম মানুষের আচরণ, অর্থনৈতিক ব্যবস্থা ইত্যাদিকে নিয়ন্ত্রণ করে এবং সমাজ বা গোষ্ঠীগত স্বকীয়তা দান করে। ধর্মীয় মূল্যবোধ, বিশ্বাস, ধর্মের উৎপত্তি ও এর বিকাশ, ধর্মের গুরুত্ব, ধর্মের প্রভাব, ধর্মের প্রকারভেদ, জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে এর কার্যকারিতা ইত্যাদি বিষয় নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে।

সুতরাং আমরা যথার্থই বলতে পারি যে, স্যারের আলোচিত ধর্ম সম্পর্কিত জ্ঞান সমাজবিজ্ঞানের পরিধিভুক্ত।

593
উত্তরঃ

ধর্ম ছাড়াও সকল সামাজিক ঘটনাই সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তুর অন্তর্গত। প্রতিনিয়ত সমাজবিজ্ঞানের নতুন নতুন শাখার উদ্ভব ঘটছে। নিচে সমাজবিজ্ঞানের শাখাসমূহ উল্লেখ করা হলো- মানবসমাজের সবচেয়ে আদিম সংগঠন হলো পরিবার। প্রাচীনকালে পরিবারকে কেন্দ্র করেই মানবসমাজের সব কর্মকাণ্ড সম্পাদিত হতো। সমাজবিজ্ঞানের অন্যতম শাখা হলো পরিবারের সমাজবিজ্ঞান।

ঐতিহাসিক সমাজবিজ্ঞানে প্রাচীন সমাজ, সমাজের উদ্ভব, বিকাশ এবং বর্তমান সমাজের জীবনযাত্রা সম্পর্কে গবেষণা করা হয়।

সমাজবিজ্ঞানের অন্যতম উপাদান হচ্ছে জনসংখ্যা। জনগণই  সমাজের গোড়াপত্তন করে। সমাজ সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে হলে জনসংখ্যার কাঠামো, বণ্টন, বয়ঃকাঠামো, আদমশুমারি, জনসংখ্যা তত্ত্ব ইত্যাদি সম্পর্কে জানা অপরিহার্য।

অপরাধ, অপরাধপ্রবণতা, দারিদ্র্য, কিশোর অপরাধ, অপরাধের কারণ, অপরাধের স্বরূপ প্রভৃতি নিয়ে অপরাধ সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে।

রাজনৈতিক সমাজবিজ্ঞান রাষ্ট্রের রাজনৈতিক বিষয়াদির সঙ্গে সমাজের বিভিন্ন শ্রেণি, গোষ্ঠী তথা নাগরিকের সম্পর্ক নিরূপণ করে।

পরিশেষে আমরা বলতে পারি যে, সমাজবিজ্ঞানের পরিধি ব্যাপক ও বিস্তৃত।

485
উত্তরঃ

'ব্যক্তিগত সম্পত্তি ও মালিকানা সব দ্বন্দ্ব-সংঘাত এবং শোষণের মূল'- উক্তিটি জার্মান দার্শনিক ও অর্থনীতিবিদ কার্ল মার্কস-এর। 

654
উত্তরঃ

সমাজবিজ্ঞানের বিকাশে আমেরিকান আইনবিদ ও সামাজিক নৃবিজ্ঞানী লুইস হেনরি মর্গান অসামান্য ভূমিকা রেখেছেন।

ইরোকুয়া ইন্ডিয়ান নৃগোষ্ঠীর উৎপত্তি ও বিবর্তন সম্পর্কে গবেষণা করে হেনরি মর্গান ১৮৭৭ সালে রচনা করেন 'Ancient Society', যেখানে তিনি সমাজ বিবর্তনের তিনটি ধাপ চিহ্নিত করেন; যথা- বন্যদশা, বর্বরদশা ও সভ্যতা। এছাড়া মর্গান আদিম পরিবারব্যবস্থা, বিবাহ এবং সম্পত্তির বিকাশ নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা করেছেন, যা সামাজিক নৃবিজ্ঞানের ভিত্তিমূল হিসেবে বিবেচিত হয়। বস্তুত নতুন একটি বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের পথচলায় লুইস হেনরি মর্গানের বিশ্লেষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

738
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews