সেজুতি ঘরে থ্রি পিস, শার্ট, প্যান্ট পরে। বাইরে গেলে অনেক সময় শাড়ি বা স্কার্টও পরিধান করে। তবে পোশাক নির্বাচন করার সময় এর উজ্জ্বলতা, স্থায়িত্ব, আরামদায়কতা, গঠন প্রকৃতি ইত্যাদি বিষয়ে লক্ষ রাখে। সে বলে, "প্রাত্যহিক জীবনে পোশাক আমাদের নানাবিধ প্রয়োজন মেটায়"।

Updated: 1 year ago
উত্তরঃ

বস্ত্র সাধারণত দুই ধরনের হয়। যথা: ওভেন ও নিটেড ফেব্রিক।

উত্তরঃ

ঋতুভেদে দেহকে আরাম প্রদানের জন্য শীতকালে গরম পশমি পোশাক, গ্রীষ্মকালে ঢিলেঢালা হালকা পোশাক ও ঝড় বৃষ্টির সময় বিশেষ ধরনের পোশাকই আরামদায়ক পোশাক।

উত্তরঃ

যে প্রক্রিয়ায়ই বস্ত্র উৎপন্ন করা হোক না কেন পোশাক পরিচ্ছদ তৈরিতে ব্যবহৃত বস্ত্রের মাঝে কিছু গুণাবলি থাকতে হয়। সেজুতি পোশাক নির্বাচনে বস্ত্রের গুণাবলিগুলো লক্ষ করেন। বস্ত্রের গুণাবলিগুলো হলোঃ

১. বস্তুটির একটি দৈর্ঘ্য ও প্রস্থ থাকতে হবে।.
২. বস্তুটির গঠন প্রকৃতি বিভিন্ন রকম হবে।
৩.. শক্ত ও মজুবত হতে হবে।
৪. পরিধানে আরামদায়ক হতে হবে।
৫. টেকসই হতে হবে।
৬. উজ্জ্বল ও মসৃণ হবে।
৭. জলীয় বাষ্প ধারণ ক্ষমতা থাকতে হবে।
৮. তাপ সহনশীল হতে হবে।
৯. সুন্দরভাবে ঝুলে থাকার ক্ষমতা থাকতে হবে।
বস্ত্রের উল্লিখিত গুণাবলিগুলো সেজুতি পোশাক ক্রয়ের সময় লক্ষ রাখেন।

উত্তরঃ

সেজুতির বক্তব্যটির সাথে আমি একমত।
সভ্যতার অগ্রগতির সাথে সাথে মানুষ পোশাকের প্রয়োজনীয়তা অনুভব করে। মানুষ সাধারণত শালীনতা রক্ষা, স্বাস্থ্যরক্ষা, দেহের আরাম, পরিচিতি ও সামাজিক মর্যাদা তুলে ধরা ও দেহের সৌন্দর্য প্রকাশের কারণে পোশাক ব্যবহার করে। বস্ত্র তৈরির সময় বিভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয়। বিভিন্ন ধরনের বস্ত্র দিয়ে বিভিন্ন ধরনের পরিচ্ছদ তৈরি করা হয়। এ-সকল পোশাক আমরা নিত্য ব্যবহার করি। পোশাক আমাদের আত্মরক্ষায়ও সাহায্য করে। যেমন: নিরাপত্তামূলক পোশাক। এছাড়া সামাজিক মর্যাদা বৃদ্ধি ও স্বাস্থ্যরক্ষার ক্ষেত্রে পোশাক প্রতিদিন ব্যবহার করা হয়। তাই বলা যায় প্রাত্যহিক জীবনে পোশাক আমাদের নানাবিধ প্রয়োজন মেটায়।

97

Related Question

View All
উত্তরঃ

মানুষের জীবনে মৌলিক চাহিদা পাঁচটি। যথা: খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা।

365
উত্তরঃ

নার্সরা আত্মরক্ষার জন্য নিরাপত্তামূলক পোশাক যেমন- এপ্রোন, মাস্ক ও দস্তানা পরিধান করে। তারা রাসায়নিক দ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচার জন্য এ ধরনের পোশাক পরিধান করে। এ পোশাকগুলো সাধারণত জীবাণুমুক্ত হয়।

162
উত্তরঃ

সোভার পরিধেয় বস্তুটি ওভেন ফেব্রিকের। এ ধরনের ফেব্রিক বয়ন প্রক্রিয়ায় উৎপন্ন হয়। এ প্রক্রিয়ায় এক সেট সুতা লম্বালম্বিভাবে সাজানো থাকে। এর সাথে আরও একসেট সুতা আড়াআড়িভাবে সাজিয়ে বস্ত্র বোনা হয়। যেমনঃ লং ক্লথ, ভয়েল, অর্গ্যান্ডি, জিন্স, গ্যাবার্ডিন ইত্যাদি। ওভেন ফেব্রিক সাধারণত নরম হয়, সুন্দরভাবে ঝুলে থাকে, ধুয়ে দিলে তাড়াতাড়ি শুকায় ও পরিধানের পর বেশিরভাগ সময় কুঁচকে থাকে। উল্লিখিত বৈশিষ্ট্যগুলো সোভার পরিধেয় বস্ত্রের সাথে মিল রয়েছে। সুতরাং, সোভার পরিধেয় বস্তুটি ওভেন ফেব্রিকে তৈরি।

134
উত্তরঃ

সোভা ও রেবার পরিধেয় কাপড়গুলো যথাক্রমে ওভেন ও নিটেড ফেব্রিকের। উভয় ফেব্রিকের বৈশিষ্ট্যগুলোর তুলনামূলক আলোচনা করা হলো-

ওভেন ফেব্রিক

নিটেড ফেব্রিক

১. ওভেন ফেব্রিক তাঁতে বোনা।

১. নিটেড ফেব্রিক হাতে বা মেশিনে তৈরি।

২, লংক্লথ, ভয়েল, অর্গ্যান্ডি ইত্যাদি এর উদাহরণ।

২. টি-শার্টের কাপড়, হোসিয়ারির কাপড় ইত্যাদি এর উদাহরণ।

৩. এগুলো নরম, সুন্দরভাবে ঝুলে থাকে এবং তাড়াতাড়ি শুকায়। কিন্তু এগুলো সহজেই কচকে কুচকে যায়।

৩. এ ফেব্রিক টানলে বেশি প্রসারিত হয়। এদের পানি শোষণ ক্ষমতা বেশি এবং সহজে কুঁচকায় না।

137
উত্তরঃ

নিটেড ফেব্রিক হলো হাতে বা মেশিনে নিটিং প্রক্রিয়ায় প্রস্তুত এক প্রকার বস্ত্র।

143
উত্তরঃ

নানা রকম প্রতিকূল অবস্থা থেকে নিজেকে রক্ষা, করাই হলো আত্মরক্ষা।

বিভিন্ন পেশার ব্যক্তিরা তাদের প্রয়োজনে আত্মরক্ষামূলক পোশাক পরে থাকে। যেমন- নার্স, ডাক্তার ও রসায়নবিদরা রাসায়নিক দ্রব্যাদি থেকে নিজেকে রক্ষা করার জন্য এপ্রোন, মাস্ক ও দস্তানা পরে।

143
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews