সেট কাকে বলে? উদাহরণসহ সংজ্ঞা দাও। (সংক্ষিপ্ত প্রশ্ন)

Updated: 1 month ago
উত্তরঃ

বাস্তব ও চিন্তাজগতের সু-সংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। যেমন: (A, B, C, D, E) একটি সেট। কারণ এখানে ইংরেজি বর্ণমালার ১ম ১টি বর্ণ রয়েছে।
অর্থাৎ, এটি সু-সংজ্ঞায়িত এবং বাস্তব জগতের সাথে সম্পর্কিত। এই জন্য একে সেট বলা সম্ভব।

AI Explanation
AI Explanation
8 months ago
1.1k

সেট শব্দটি আমাদের সুপরিচিত। যেমন : টিসেট, সোফাসেট, ডিনারসেট, এক সেট বই ইত্যাদি । জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর (১৮৪৫-১৯১৮) সেট সম্পর্কে ধারণা ব্যাখ্যা করেন। সেট সংক্রান্ত তাঁর ব্যাখ্যা গণিত শাস্ত্রে সেটতত্ত্ব (Set Theory) হিসেবে পরিচিত। সেটের প্রাথমিক ধারণা থেকে প্রতীক ও চিত্রের মাধ্যমে সেট সম্পর্কে জ্ঞান অর্জন করা আবশ্যক। এ অধ্যায়ে বিভিন্ন ধরনের সেট, সেট প্রক্রিয়া ও সেটের ধর্মাবলি সম্পর্কে আলোচনা করা হয়েছে।

অধ্যায় শেষে শিক্ষার্থীরা-

➤ সেট ও সেট গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে।

➤ সসীম সেট, সার্বিক সেট, পূরক সেট, ফাঁকা সেট, নিশ্ছেদ সেট বর্ণনা করতে পারবে এবং এদের গঠন প্রতীকের সাহায্যে প্রকাশ করতে পারবে।

➤ একাধিক সেটের সংযোগ সেট, ছেদ সেট গঠন ও ব্যাখ্যা করতে পারবে।

➤ ভেনচিত্র ও উদাহরণের সাহায্যে সেট প্রক্রিয়ার সহজ ধর্মাবলি যাচাই ও প্রমাণ করতে পারবে।

➤ সেটের ধর্মাবলি প্রয়োগ করে সমস্যা সমাধান করতে পারবে।

Related Question

View All
উত্তরঃ

ধরি, P = {x: x, বিজোড় সংখ্যা এবং 3 < x < 15 }

তাহলে, P সেটটি 3 থেকে বড় এবং 15 থেকে ছোট বিজোড় সংখ্যাগুলোর সেট .  3 থেকে বড় এবং 15 থেকে ছোট বিজোড়
সংখ্যাগুলো হলো 5, 7, 9, 11, 13.
নির্ণেয় সেট = {5, 7, 9, 11, 13}

AI Explanation
AI Explanation
8 months ago
248
উত্তরঃ

ধরি, P = (x: x, 48 এর মৌলিক গুণনীয়কসমূহ)
তাহলে, P সেটটি 48 এর মৌলিক গুণনীয়কসমূহের সেট।
এখানে, 48 = 1 × 48 = 2 x 24 = 3x16=4x12=6x8
48 এর গুণনীয়কগুলো হলো 1, 2, 3, 4, 6, 8, 12, 16, 24, 48
এদের মধ্যে মৌলিক গুণনীয়কগুলো হলো 2, 3
নির্ণেয় সেট = {2, 3}

AI Explanation
AI Explanation
8 months ago
425
উত্তরঃ

ধরি, P = {x : x, 3 এর গুণিতক এবং x < 36}
তাহলে, P সেটটি হবে 36 অপেক্ষা ছোট 3 এর গুণিতকসমূহের সেট।

36 এর কম 3 এর গুণিতকগুলো হলো 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30, 33।
∴ নিদিষ্ট সেট = {3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30, 33}

AI Explanation
AI Explanation
8 months ago
158
উত্তরঃ

ধরি, P = {x : x পূর্ণসংখ্যা এবং x² < 10}
এখন, x = 0 হলে x² = 0 < 10।
x = ± 1 হলে x² = (± 1)² = 1 < 10
x = ± 2 হলে x² = (± 2)² = 4 < 10
x = ± 3 হলে x² = (± 3)² = 9 < 10
x = ± 4 হলে x² = (± 4)² = 16 > 10

সুতরাং x এর মান 0, ± 1, ± 2, ± 3 হলে কেবল প্রদত্ত শর্তকে সমর্থন করে।

∴ নিদিষ্ট সেট = {-3, -2, -1, 0, 1, 2, 3}

AI Explanation
AI Explanation
8 months ago
253
উত্তরঃ

সেটের উপাদানসমূহ 3, 4, 5, 6, 7, 8 এখানে, প্রতিটি উপাদান স্বাভাবিক সংখ্যা যা 2 থেকে বড় এবং 9 থেকে ছোট।
.:. নির্ণেয় সেট = {x: x স্বাভাবিক সংখ্যা এবং 2 < x < 9 }

AI Explanation
AI Explanation
8 months ago
110
উত্তরঃ

সেটের উপাদানসমূহ: 4, 8, 12, 16, 20, 24 এখানে প্রতিটি উপাদান 4 এর গুণিতক এবং 28 থেকে ছোট।
.:. নির্ণেয় সেট = {x: x, 4-এর গুণিতক এবং x < 28 }

AI Explanation
AI Explanation
8 months ago
163
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews