সেতুর মা 5000 টাকা দিয়ে 25টি হাঁসের বাচ্চা এবং 30টি মুরগীর বাচ্চা কিনলেন। যদি তিনি একই দরে 20টি হাঁসের বাচ্চা এবং 40টি মুরগীর বাচ্চা কিনতেন তবে তাঁর 500 টাকা কম খরচ হতো । প্রদত্ত তথ্যের আলোকে সহসমীকরণ গঠন কর।

(সংক্ষিপ্ত প্রশ্ন)

Updated: 2 months ago
উত্তরঃ

ধরি, 1 টি হাঁসের বাচ্চার দাম x টাকা

ও 1 টি মুরগীর বাচ্চার দাম y টাকা

১ম প্রশ্নমতে, 25x + 30y = 5000

বা, 5x + 6y = 1000 [উভয়পক্ষকে 5 দ্বারা ভাগ করে]

বা, 5x + 6y = 1000 ________ (i)

২য় প্রশ্নমতে, 20x + 40y = 5000 - 500

বা, x + 2y = 225 [উভয়পক্ষকে 20 দ্বারা ভাগ করে]

বা, x + 2y = 225 ________ (ii)

(i) ও (ii) নং নির্ণেয় সহসমীকরণ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
7 months ago
109

Related Question

View All
উত্তরঃ

উদ্দীপকে বর্ণিত \(\triangle PQR\) এর \(PQ\) ও \(PR\) বাহুদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে \(M\) ও \(N\)। এখানে, আমাদের প্রমাণ করতে হবে যে, \(MN\) বাহু \(QR\) এর সমান্তরাল এবং \(MN\) এর দৈর্ঘ্য \(QR\) এর দৈর্ঘ্যের অর্ধেক। এটি জ্যামিতির একটি মৌলিক উপপাদ্য, যা মধ্যবিন্দু উপপাদ্য (Midpoint Theorem) নামে পরিচিত।

প্রমাণের সুবিধার্থে আমরা \(MN\) কে \(E\) পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন \(MN = NE\) হয়। এরপর \(R, E\) যোগ করি। এর ফলে আমরা দুটি ত্রিভুজ \(\triangle PMN\) এবং \(\triangle REN\) পাই। উদ্দীপকের শর্তানুযায়ী, \(M\) ও \(N\) যথাক্রমে \(PQ\) ও \(PR\) এর মধ্যবিন্দু। এই উপাত্তগুলো ব্যবহার করে আমরা উপপাদ্যটি প্রমাণ করব।

এখন, \(\triangle PMN\) এবং \(\triangle REN\) এর মধ্যে নিম্নলিখিত সম্পর্কগুলি বিদ্যমান:

        
  • \(PN = NR\) (কারণ \(N\), \(PR\) বাহুর মধ্যবিন্দু)
  •     
  • \(\angle PNM = \angle RNE\) (বিপ্রতীপ কোণ হওয়ায়)
  •     
  • \(MN = NE\) (অঙ্কন অনুসারে)

সুতরাং, \(SAS\) (বাহু-কোণ-বাহু) উপপাদ্য অনুসারে, \(\triangle PMN \cong \triangle REN\) (সর্বসম)।

সর্বসমতার ধর্ম অনুযায়ী, \(PM = RE\) এবং \(\angle PMN = \angle REN\)। যেহেতু \(M\), \(PQ\) এর মধ্যবিন্দু, তাই \(PM = MQ\)। সুতরাং, আমরা পাই \(MQ = RE\)।

আবার, \(\angle PMN\) এবং \(\angle REN\) একান্তর কোণ এবং এরা সমান। দুটি সরলরেখা একটি ছেদক দ্বারা ছেদিত হলে যদি একান্তর কোণদ্বয় সমান হয়, তবে রেখা দুটি সমান্তরাল হয়। অতএব, \(PQ || RE\), অর্থাৎ \(MQ || RE\)।

যেহেতু চতুর্ভুজ \(MQRE\) এর একজোড়া বিপরীত বাহু \(MQ\) ও \(RE\) পরস্পর সমান এবং সমান্তরাল, সুতরাং \(MQRE\) একটি সামান্তরিক।

সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল ও সমান হয়। তাই, \(ME || QR\) (যার অর্থ \(MN || QR\)) এবং \(ME = QR\)।

অঙ্কন অনুসারে, \(ME = MN + NE = MN + MN = 2MN\)।

অতএব, \(2MN = QR\), যা থেকে আমরা পাই \(MN = \frac{1}{2}QR\)।

সুতরাং, উদ্দীপকে প্রদত্ত \(\triangle PQR\) এর \(PQ\) ও \(PR\) বাহুদ্বয়ের মধ্যবিন্দু \(M\) ও \(N\) হলে, আমরা সফলভাবে প্রমাণ করতে পারলাম যে, \(MN\) বাহু \(QR\) এর সমান্তরাল এবং \(MN\) এর দৈর্ঘ্য \(QR\) এর দৈর্ঘ্যের অর্ধেক।

Satt AI
Satt AI
4 days ago
388
উত্তরঃ

ধরি, শ্রেণিকক্ষের মেঝের দৈর্ঘ্য x মিটার

এবং শ্রেণিকক্ষের মেঝের প্রস্থ y মিটার

শ্রেণিকক্ষের মেঝের ক্ষেত্রফল xy বর্গমিটার

১ম শতৃমতে, (x+4) (y+2) = x + 96

বা, xy + 2x + 4y +8 = xy +96

বা, xy + 2x + 4y - xy = 96 - 8

বা 2x + 4y = 88 ________ (i)

২য় শর্তমতে, (x - 4)(y + 2) = xy - 16

বা, xy + 2x - 4y - 8 = xy - 16

বা, xy + 2x - 4y - xy = - 16 + 8

বা, 2x - 4y = - 8 _______ (ii)

(i) ও (ii) নং হতে পাই,

2x + 4y - 88 = 0

2x - 4y + 8 = 0 যা তথ্যের আলোকে গঠিত সমীকরণদ্বয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
7 months ago
82
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews