সোলারটেক এনার্জি লিমিডেট এবং টেকনাফবাসীর কাজ এসডিজির 'অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব' বাস্তবায়নে সহায়ক।
অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত উন্নয়নের সমন্বয়ে 'টেকসই উন্নয়ন অভীষ্ট' অর্জনে জাতিসংঘ কাজ করে যাচ্ছে। তবে এই কার্যক্রম সফল করা সরকার, জনগণ অথবা কোনো দেশের একার পক্ষে সম্ভব নয়। তাই এসডিজি অর্জনে সবার প্রচেষ্টাই হলো অংশীদারিত্ব। সোলারটেক এনার্জি লিমিটেড ও টেকনাফবাসীর কাজে এ বিষয়েরই প্রতিফলন ঘটেছে।
টেকনাফ তথা সারা দেশের মানুষ যাতে লোডশেডিংয়ের সমস্যা থেকে বাঁচতে পারে এ কারণে টেকনাফ সোলারটেক এনার্জি লিমিটেড 'সোলার পার্ক' নামের বিদ্যুৎ কেন্দ্রটি চালু করেছে। টেকনাফবাসী এখান থেকে অনেক বেশি বিদ্যুৎ সুবিধা পেয়েও এর সদ্ব্যবহারে সচেতন। আর এ বিষয়টিই হলো অংশীদারিত্ব। কারণ সরকার বা বেসরকারি যেকোনো উন্নয়ন উদ্যোগ সবার সুবিধার জন্য নেওয়া হলে সেখানে সুফল ভোগকারীদেরও কিছু দায়িত্ব-কর্তব্য থাকে। অর্থাৎ কেবল ব্যক্তিগত লাভের কথা চিন্তা না করে সামষ্টিক উপকারিতা কীভাবে আসবে সেটি চিন্তা করে কাজ করতে হবে। এই দায়িত্ব ও কর্তব্য ঠিকমত পালন করলে উন্নয়নে প্রত্যেকের অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হয়। উদ্দীপকের সোলারটেক এনার্জি লিমিটেড এবং টেকনাফবাসীর কাজে এ বিষয়টিই লক্ষণীয়। তাই বলা যায়, তাদের কাজ এসডিজির অংশীদারিত্ব অর্জনে সহায়ক।
Related Question
View Allজলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব দূর করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করাই হলো জলবায়ু কার্যক্রম।
জলবায়ু কার্যক্রম হলো 'টেকসই উন্নয়ন অভীষ্ট' এর ১৩তম লক্ষ্যমাত্রা।
সবার অংশীদারিত্ব ছাড়া কোনো উন্নয়ন টেকসই হয় না বলে টেকসই উন্নয়নে অংশীদারিত্ব প্রয়োজন।
অংশীদারিত্ব হলো কোনো উন্নয়ন কার্যক্রমে যার যা দায়িত্ব ও কর্তব্য তা পালন করা। এক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি খাত, ব্যক্তি, গোষ্ঠী, সমাজের সর্বস্তরের অংশগ্রহণসহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অংশীদারিত্ব প্রয়োজন। কাউকে বাদ দিয়ে বা পিছিয়ে রেখে অন্যরা এগিয়ে গেলে সেই উন্নয়ন জাতীয় ও বৈশ্বিকভাবে টেকসই হবে না।
এজন্য টেকসই উন্নয়নে অংশীদারিত্ব প্রয়োজন
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!