সোহানা সেলাই কাজে খুব দক্ষ। তার চার ছেলেমেয়ের পোশাক ও অন্যান্য কাপড় তিনি নিজেই সেলাই করেন। পরিবারের সদস্যদের পোশাক মাঝে মাঝে তিনি সংস্কার করেন আবার কখনো অপ্রয়োজনীয় বস্ত্র নতুনভাবে ব্যবহার উপযোগী করেন। কিছু দিন আগে টুকরা কাপড়ে তালির মতো একটি নকশা দিয়ে মেয়ের ছেঁড়া ফ্রকটি মেরামত করেন।

Updated: 2 months ago
উত্তরঃ

যেসব অপসারক দ্রব্য তত্ত্বর ক্ষতি করে এবং অধিক সময় ধরে ব্যবহার করা যায় না সেগুলোকে তীব্র অপসারক দ্রব্য বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

গর্ত হয়ে কোনো কাপড় ফুটো হলে গোল ভরাট রিফু ব্যবহার করা হয়।
প্রথমে আলগা সুতা কেটে তবে চারপাশে বোতাম ফোঁড় সেলাই দিয়ে আটকাতে হবে যাতে সুতাগুলো বের হয়ে না যায়। বোতাম ঘরের মধ্যে যে ছিদ্র হয়েছে, তা দিয়ে সুতা টেনে সেলাইয়ের মাধ্যমে জায়গাটি ভরাট করে দিতে হবে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

যেকোনো কাপড়ই দীর্ঘদিন ব্যবহারের পর টেকসইয়ত্ব কমে যায়। কাপড় সংরক্ষণ করে পুরনো ভাল অংশটুকু দিয়ে নানা ধরনের ব্যবহার উপযোগী বস্তু তৈরি করা যায়।
সোহানা তার পরিবারের সদস্যদের ব্যবহৃত পোশাক ছিঁড়ে গেলে, সুতা খুললে তা সংস্কার করে পুনরায় ব্যবহার উপযোগী করেন। তিনি অপ্রয়োজনীয় বস্ত্র যেভাবে ব্যবহার করেন তা নিম্নে বর্ণনা করা হলো-
বিছানার চাদর ছিঁড়ে গেলে সোহানা তা ফেলে না দিয়ে টেবিল কভার বা বাক্সের ঢাকনা তৈরি করেন। তার অপ্রয়োজনীয় শাড়ি কেটে ওড়না ও পাঞ্জাবী, ফতুয়া, কাঁথা, ব্যাগ তৈরি করেন। আবার অনেক সময় শাড়ির রং নষ্ট হয়ে গেলে টাইডাই বা ব্লক করে নেন। বড় মেয়ের কামিজের অংশ ছিঁড়ে গেলে ছোটদের সেমিজ ও বালিশের খোল তৈরি করেন। উলের পোশাকের উল খুলে গেলে মাফলার ও মোজা তৈরি করেন। কোনো জামা ছোট হলে বর্ডার খুলে বা ঝালর দিয়ে পুনরায় ব্যবহার উপযোগী করেন। এভাবে সোহানা অপ্রয়োজনীয় বস্ত্রকে ব্যবহার উপযোগী করে তোলেন। এতে পোশাকে নতুনত্ব আসে এবং অর্থের সাশ্রয় হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

সোহানার তালির মতো নকশাটি হলো আ্যপ্লিক। এটি টুকরা কাপড়ের তৈরি তালির মতো একটি নকশা যা তিনি মেয়ের ফ্রক তৈরিতে ব্যবহার করেন।
সোহানা টুকরা কাপড়ের ওপর নকশা অঙ্কন করেন। নকশা অনুযায়ী চারদিকে ১" কাপড় রেখে কেটে নেন। এরপর ছেঁড়া জায়গার ওপর নকশা আঁকা কাপড়টি রেখে চারদিকে টাক দেন এবং হেম সেলাই দিয়ে আটকে নেন। ফ্রকটিতে ভিন্ন রঙের কাপড়ের নকশা এঁকে সেটিকে কেটে নেন। কাপড়ে প্রথমে টাক দিয়ে আটকিয়ে পরে বোতাম ফোঁড়ের সাহায্যে সেলাই করে নেন। উল্টা দিকের কাপড় তালির মতো সেলাই করেন। যাতে সুতা বের হতে না পারে। এটার মতো আরও নকশা করে পুরো পোশাকে লাগিয়ে দিলে তালি দেওয়ার ব্যাপারটি বোঝা যায় না। এভাবে সোহানা অ্যাপ্লিক করে ফ্রকটি তৈরি করেন।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
17

Related Question

View All
উত্তরঃ

পোশাক ছিঁড়ে গেলে, ছিদ্র হলে বা ফেঁসে গেলে সেসব স্থান সূতা দিয়ে ভরাট করাকে রিফু বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
22
উত্তরঃ

কাপড় সংস্করণের একটি পদ্ধতি হলো তালি নকশা। একে অ্যাপ্লিকও বলা যায়।
ভিন্ন রঙের কাপড়ে নকশা এঁকে সেটি কেটে ছেঁড়া জায়গার উপর প্রথমে টাক সেলাই দিয়ে পরবর্তীতে বোতাম ফোঁড় দিয়ে আটকাতে হবে। এই নকশার মতো আরও নকশা পুরো পোশাকে লাগিয়ে দিলে তালি দেওয়ার ব্যাপারটি বোঝা যাবে না। এতে পোশাকের সৌন্দর্য বেড়ে যাবে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
22
উত্তরঃ

ছক 'খ' এর দ্রব্যগুলো উদ্ভিজ্জ দাগ অপসারণ করে।
পোশাক ও গৃহস্থালিতে ব্যবহৃত কাপড়ে বিভিন্ন ধরনের দাগ লাগে। দাগ হলো কোনো অবাঞ্ছিত চিহ্ন, যা সাধারণভাবে ধুয়ে পরিষ্কার করা যায় না। উৎস অনুসারে বিভিন্ন প্রকার দাগকে পাঁচ ভাগে ভাগ করা যায়। যথা: ১. প্রাণিজ; ২. উদ্ভিজ্জ; ৩. খনিজ; ৪. চর্বিজাতীয়; এবং ৫. রঙের দাগ। ছক 'খ' তে আছে বেনজিন, হাইড্রোজেন পারঅক্সাইড ও গ্লিসারিন। এগুলো উদ্ভিজ্জ দাগ অপসারণে ব্যবহৃত হয়। চা, কফি, ফলের রস, মদ প্রভৃতির দাগ হলো উদ্ভিজ্জ দাগ। এ ধরনের দাগ দূর করতে গরম পানি, বোরাক্স দ্রবণ, গ্লিসারিন, হাইড্রোজেন পার অক্সাইড, বেনজিন প্রভৃতি ব্যবহৃত হয়। পোশাকের দাগ অপসারণের জন্য সতর্কতার সাথে অপসারক দ্রব্য ব্যবহার করতে হবে। কারণ বিভিন্ন প্রকৃতির তন্তুর ওপর অপসারকগুলো ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া করে। কোনো কোনো অপসারক পশমি ও রেশমি কাপড় নষ্ট করে কিন্তু সুতি ও লিনেন কাপড়ের কোনো ক্ষতি করে না। সুতি কাপড়ে চা ও কফির দাগ লাগলে পানি, গ্লিসারিন, অ্যালকোহলের মিশ্রণ, কার্বন টেট্রাক্লোরাইড, বোরাক্স ব্যবহার করে দাগ তোলা যায়।
সুতি কাপড়ে রঙের দাগ লাগলে তা উঠাতে লবণ-পানি, অ্যামোনিয়ার দ্রবণ, হাইড্রোজেন পারঅক্সাইড ও বোরাক্স ব্যবহৃত হয়। এছাড়া তেল ও চর্বির দাগ লাগলে গরম পানি, সাবান, বেনজিন, চকের গুঁড়া, কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহার করে দাগ তোলা হয়।
সুতরাং বলা যায়, ছকের বেনজিন, গ্লিসারিন ও হাইড্রোজেন পারঅক্সাইড সুতি কাপড়ের বিভিন্ন ধরনের দাগ অপসারণে বেশি উপযোগী।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
23
উত্তরঃ

দাগ অপসারণের সময় কাপড়ের প্রকৃতি ও ব্যবহার বিবেচনা করা উচিত। হক 'ক' তে আছে অ্যালকোহল, কেরোসিন, তারপিন।

ছক 'খ' তে আছে বেনজিন, গ্লিসারিন, হাইড্রোজেন পারঅক্সাইড। ছক 'ক' ও 'খ' এর অপসারকগুলো রেশম কাপড়ের সব ধরনের দাগ দূর করতে ব্যবহার করা যায়। রেশম কাপড়ে চা ও কফির দাগ লাগলে পানি, গ্লিসারিন, অ্যালকোহল মিশ্রণ, বোরাক্স পাউডার, হাইড্রোজেন পারঅক্সাইড, কার্বনটেট্রাক্লোরাইড প্রভৃতি দিয়ে তোলা যায়। রেশম কাপড়ে তেল বা চর্বিজাতীয় দাগ লাগলে বেনজিন, পেট্রোল পাউডার, চকের গুঁড়া ইত্যাদি ব্যবহৃত হয়। রেশম কাপড়ে রক্তের দাগ লাগলে বোরাক্স পাউডার, হাইড্রোজেন ডিটারজেন্ট, হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করে দাগ উঠানো যায়। এ ধরনের কাপড়ে হলুদের দাগ লাগলে দাগযুক্ত স্থানে কয়েক ফোঁটা হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে কিছুক্ষণ রেখে ভালোভাবে ধুয়ে শুকাতে হবে। রেশম কাপড়ে রঙের দাগ লাগলে অ্যালকোহলের দ্রবণ, হাইড্রোজেন পারঅক্সাইড, নিউট্রাল ডিটারজেন্ট, বোরাক্স পাউডার ব্যবহার করতে হয়। এতে যদি দাগ না ওঠে তবে একটি তুলার প্যাডে হাইড্রোজেন পারঅক্সাইড ঐ দাগের উপর বৃত্তাকারে স্পঞ্জ করে পরিষ্কার করতে হবে। তীব্র অপসারক রেশম কাপড়ের ক্ষতি করে। কিন্তু অ্যালকোহল, কেরোসিন, তারপিন, বেনজিন, হাইড্রোজেন পারঅক্সাইড, গ্লিসারিন এগুলো কোনোটিই তীব্র অপসারক দ্রব্য নয়। তাই এগুলো রেশম কাপড়ে ব্যবহার করা যায়। এর ফলে এই কাপড়ের কোনো ক্ষতি হয় না।
পরিশেষে বলা যায়, রেশম কাপড়ের সব ধরনের দাগ অপসারণে ছক 'ক' ও 'খ' এর দ্রব্যগুলো সমভাবে কার্যকরী।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
26
উত্তরঃ

কাপড় সংস্করনের একটি পদ্ধতি অ্যাপ্লিক যা অনেকটা নকশা তালিকার মতো

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
23
উত্তরঃ

পোশাক ছিঁড়ে গেলে, ছিদ্র হলে বা ফেঁসে গেলে সেসব স্থান সুতা দিয়ে ভরাট করাকে রিফু বলে।
ছেঁড়া কাপড় সময়মতো মেরামত না করলে ছেঁড়া অংশটি ধীরে ধীরে আরও বড় হয়ে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। তখন ছেঁড়া কাপড় রিফু করলে তা পুনরায় ব্যবহারযোগ্য হয়। কাপড়ের রং ও জমিনের সাথে মিল রেখে রিফুর সুতা নির্বাচন করতে হবে। রিফু করার জন্য চিকন, লম্বা সুঁচ ব্যবহার করতে হবে। একটি ফ্রেমের মধ্যে ছেঁড়া অংশ টান টান করে আটকে রিফু করতে হবে। এভাবেই রিফুর মাধ্যমে পোশাককে ব্যবহারযোগ্য করা যাবে

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
25
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews