সৌরজগতে তৃতীয় কক্ষপথে অবস্থিত গ্রহটি হলো পৃথিবী এবং পৃথিবীর একমাত্র সদস্য উপগ্রহটি হলো চাঁদ।
প্রাকৃতিক উপগ্রহ চাঁদ এবং কৃত্রিম যোগাযোগ উপগ্রহ উভয়ই একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অনবরত পৃথিবীকে প্রদক্ষিণ করে। পৃথিবীর চারদিকে ঘুরার জন্য কেন্দ্রমুখী বল বা টানের প্রয়োজন হয়। চাঁদের জন্য পৃথিবীর আকর্ষণ বল বা অভিকর্ষ বল এ কেন্দ্রমুখী বলের যোগান দেয়। যার ফলে চাঁদ পৃথিবীর চারদিকে নির্দিষ্ট কক্ষপথে উপবৃত্তাকার পথে প্রতিনিয়ত আবর্তন করছে। কিন্তু কৃত্রিম উপগ্রহে অভিকর্ষ বল এ কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার জন্য একে পৃথিবীর ২৫০ কিলোমিটার উপরে তুলে পৃথিবীপৃষ্ঠের সমান্তরালে প্রতি সেকেন্ডে প্রায় ৮ কিলোমিটার বেগ দিতে হয়। যার কারণে এই উপগ্রহ পৃথিবীর চারদিকে ঘুরতে পারে। কৃত্রিম উপগ্রহের তুলনায় চাঁদের আকর্ষণ বল অনেক বেশি হওয়ায়, চাঁদ পৃথিবীকে নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করতে সাহায্য করে। এছাড়া চাঁদ পৃথিবীতে জলবায়ুর ভারসাম্য রক্ষায় ও সমুদ্রে জোয়ার-ভাটা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অপরদিকে কৃত্রিম যোগাযোগ উপগ্রহের মাধ্যমে আমরা টেলিফোনে বেতার সংকেত ব্যবহার করে খুব সহজেই পৃথিবীর যেকোনো প্রান্তে যোগাযোগ করতে পারি। বিভিন্ন দেশে অনুষ্ঠিত বিশ্বকাপ বা অলিম্পিক গেইম টেলিভিশনে একইভাবে বেতার সংকেত ব্যবহার করে ঘরে বসেই দেখতে পারি।
অতএব উপরোক্ত আলোচনা থেকে বুঝা যায়, প্রাকৃতিক উপগ্রহ চাঁদ ও কৃত্রিম যোগাযোগ উপগ্রহের মধ্যে মিল থাকলেও এদের কার্যক্রম ভিন্ন।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!