স্কুলে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিবরণ দিয়ে বন্ধুকে চিঠি-লেখো।

Updated: 1 month ago
উত্তরঃ

সৈয়দপুর, নীলফামারী
২৬.০১.২০২৫

প্রিয় জুলহাস
শীতের এই সকালে একরাশ শুভেচ্ছা তোমার জন্য। তোমার চিঠি পেয়েছি অনেকদিন হলো। ভীষণ ব্যস্ত ছিলাম, তাই সময়মতো উত্তর দিতে পারিনি।

গতকাল আমাদের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। বন্ধুদের চাপে পড়ে বস্তাদৌড়ে নাম দিয়েছিলাম। প্রতিযোগিতার আগের দিন ছিল বাছাই পর্ব। প্রতি ইভেন্টে দশজন করে বাছাই করা হলো। বস্তাদৌড়ে নাম জমা পড়েছিল সাত জনের। তাই বাছাই দৌড় হয়নি। গতকাল ছিল মূল প্রতিযোগিতা। এ উপলক্ষ্যে স্কুলের মাঠটি সুন্দরভাবে সাজানো হয়েছিল। সকাল ৯টায় অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ক্রীড়াবিদ ও স্কাউটদের উদ্যোগে পরিবেশিত হলো কুচকাওয়াজ। গত বছরের চ্যাম্পিয়ন দৌড়বিদ ইব্রাহিম ভাইয়া মশাল হাতে একবার পুরো মাঠ ঘুরে এসে ক্রীড়ামশাল প্রজ্বালন করলেন। এরপর প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন। এরপর শুরু হয় প্রতিযোগিতা। দৌড়, দীর্ঘ লাফ, বর্শা নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, যেমন খুশি তেমন সাজো, রশি টানাটানি ইত্যাদি দর্শকদের প্রচুর আনন্দ দিয়েছে। স্কুলের শিক্ষকদের জন্যও আলাদা দৌড় প্রতিযোগিতা ছিল। আমাদের বস্তাদৌড় ছিল ভারি মজার। বস্তার মধ্যে পা ঢুকিয়ে দৌড়াতে গিয়ে অনেকেই হুমড়ি খেয়ে পড়েছে। ছোটো মামা কয়েক দিন ধরে বাসায় আমাকে ট্রেনিং দেওয়ায় আমি দৌড়ের কায়দাটা বেশ রপ্ত করেছিলাম। তবু প্রথম হতে পারিনি; দ্বিতীয় হয়েছি। দশম শ্রেণির মর্তুজা ভাইয়া প্রথম হয়েছেন।

বিকেলে ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করলেন। আমি একটা অভিধান পেয়েছি। তোমাদের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কবে জানিয়ো। ভালো থেকো।

তোমার বন্ধু
শুভ

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 month ago
60
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews