স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ খেলা দেখার জন্য ছুটি চেয়ে প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র লেখো।

Updated: 1 month ago
উত্তরঃ

০৩.০৯.২০২৫
প্রধান শিক্ষক
সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
ঢাকা
বিষয়: ক্রিকেট খেলা দেখার জন্য ছুটির আবেদন।

মহোদয়
সবিনয় নিবেদন এই যে, আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যে সিরিজ নির্ধারণী একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ম্যাচটি সকাল ৯টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। পূর্বে আমরা কখনোই আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ উপভোগ করিনি। কাল স্কুল খোলা থাকায় এ ম্যাচ দেখার অপূর্ব সুযোগ থেকে আমরা বঞ্চিত হতে চলেছি।

এ প্রেক্ষাপটে আমাদের বিনীত আবেদন, অনুগ্রহ করে আগামীকাল স্কুল ছুটির ব্যবস্থা করে আমাদের ম্যাচটি দেখার সুযোগ প্রদান করে বাধিত করবেন।

নিবেদক
রবিউল মাওলা (রোল নম্বর: ০১)
সুব্রত চৌধুরী (রোল নম্বর: ০৩)
হোমায়েত উদ্দিন (রোল নম্বর: ০৫)
সাফায়েত আলী (রোল নম্বর: ০৬)
লিটন বড়ুয়া (রোল নম্বর: ০৮)
অষ্টম শ্রেণি, ক ও খ-শাখা
সেন্ট যোসেফ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 month ago
36
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews