কোনো বস্তুকে চোখের যত নিকটে নিয়ে আসা যায় বস্তুটিও তত স্পষ্ট দেখা যায়। কিন্তু লক্ষ্যবস্তু চোখের কাছাকাছি একটি নির্দিস্ট দূরত্ব অপেক্ষা কম দূরত্বে অবস্থান করলে তা আর চোখে স্পষ্ট দেখা যায় না। চোখের সাপেক্ষে সবচেয়ে নিকটের যে বিন্দু পর্যন্ত চোখ লক্ষ্যবস্তুকে বিনা শ্রান্তিতে স্পষ্ট দেখতে পায় তাকে স্পষ্ট দৃষ্টির নিকট বিন্দু বলে এবং চোখ হতে ঐ বিন্দুর দূরত্বকে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব বলে। স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব ২৫ সে. মি. বলতে বুঝায় চোখের সাপেক্ষে ২৫ সে. মি. দূরত্ব পর্যন্ত চোখ 'লক্ষ্যবস্তুকে বিনা শ্রান্তিতে স্পষ্ট দেখতে পায় এবং চোখ হতে লক্ষ্যবস্তুর দূরত্ব ২৫ সে. মি.।
Related Question
View Allচলন্ত গাড়িতে ড্রাইভারকে ৩ টি দর্পণের দিকে খেয়াল রাখা উচিত।
পাহাড়ি রাস্তায় চলাচলের জন্য গোলীয় দর্পণ স্ট্যান্ডে দাঁড় করে রাখা হয়।
গাড়ির সামনের দরজার সম্মুখ দিকে ২টি দর্পণ থাকে।
গাড়িতে ১ টি রিয়ার ভিউ মিরর থাকে।
আলোর প্রতিসরণের সূত্র ২টি।
প্রতিসরাঙ্ক মাপার জন্য প্রথম মাধ্যমকে শূন্য ধরা হয় ।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!