স্বর্ণা জাতীয় জাদুঘরে সংরক্ষিত প্রাচীন আমলের বিভিন্ন পুরাকীর্তি দেখে মুগ্ধ হয়েছে। তার ধারণা সে সময়ের সংস্কৃতি ও ঐতিহ্য অনেক উন্নত ছিল, যা সে পুস্তক থেকে জেনেছে। তার ইচ্ছা এ বিষয় নিয়ে সে গভীর অনুসন্ধান করবে। তাহলেই সে প্রাচীন আমলের ব্যবহার্য জিনিসপত্র, আচার-আচরণ ও বিভিন্ন সংস্কৃতির ইতিহাস জানতে পারবে। স্বর্ণা বলে, এ দেশে বহু পতিতাবৃত্তি, যৌতুক, বাল্যবিবাহ প্রভৃতি। এ সমস্যা সমাজে নানা সমস্যার সৃষ্টি করছে। আবার এর পাশাপাশি বহু বিষয়গত জ্ঞানের শাখা সৃষ্টি হয়েছে এবং এর সমাধানে প্রতিকার ও প্রতিরোধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। 
সমস্যা রয়েছে যার শিকল সমাজের অনেক গভীরে যেমন-ি

Updated: 9 months ago
উত্তরঃ

সমাজ ও মানুষের সামাজিক সম্পর্ক নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে, তাকে সমাজবিজ্ঞান বলে।

উত্তরঃ

সামাজিক সমস্যাসমূহ বৈজ্ঞানিক পদ্ধতিতে সমাধানের জন্য সমাজকর্মীর নিকট সমাজবিজ্ঞানের জ্ঞান প্রয়োজন।

সমাজবিজ্ঞান ভিত্তিক বিভিন্ন প্রত্যয় ও গবেষণাসমূহ বিভিন্ন পদ্ধতিতে ব্যক্তি, সমাজ, দলকে সমস্যা থেকে পরিত্রাণ করে সামগ্রিক উন্নয়ন ও কল্যাণ সাধন করে থাকে। তাছাড়া সামাজিক সমস্যা সম্পর্কে বস্তুনিষ্ঠ জ্ঞানলাভের জন্যও সমাজকর্মীদের সমাজবিজ্ঞান অধ্যয়ন করতে হয়।
সমাজকর্মের জ্ঞানের উৎসই হলো সমাজবিজ্ঞান।

উত্তরঃ

স্বর্ণা সংস্কৃতি ও ঐতিহ্যের ওপর গভীর অনুসন্ধানে নৃ-বিজ্ঞানের ওপর অধিক নির্ভর করবে।

নৃ-বিজ্ঞান সামাজিক বিজ্ঞানের একটি অন্যতম শাখা। নৃ-বিজ্ঞান বলতে মনুষ্য সম্বন্বীয় বিজ্ঞানকে বোঝায়। এ শাস্ত্রের বিষয় অত্যন্ত ব্যাপক ও বৈচিত্র্যপূর্ণ। নৃ-বিজ্ঞান প্রত্নতত্ত্ব, ভাষাতত্ত্ব, মানুষের শারীরিক গঠন ও আকৃতি সম্পর্কিত চর্চা এবং মানুষের জীবনপ্রণালি সম্বন্ধে আলোচনা করে থাকে। নৃ-বিজ্ঞানের মাধ্যমে সাধারণত মানুষের জৈবিক ও সামাজিক বিষয়গুলো সমন্বিত রূপ ধারণ করে। মানুষের জন্ম ইতিহাস, সংস্কৃতি, পরিবার, রাষ্ট্র, ধর্ম প্রভৃতি প্রথা ও প্রতিষ্ঠানের উৎপত্তি ও ক্রমবিবর্তন নিয়েই নৃ-বিজ্ঞান আলোচনা করে থাকে। উদ্দীপকে স্বর্ণা জাতীয় জাদুঘরে সংরক্ষিত প্রাচীন আমলের বিভিন্ন পুরাকীর্তি দেখে মুগ্ধ হয়েছে। তার ইচ্ছা এ বিষয় নিয়ে সে গভীর অনুসন্ধান করবে। তাহলেই সে প্রাচীন আমলের ব্যবহার্য জিনিসপত্র, - আচার-আচরণ ও বিভিন্ন সংস্কৃতির ইতিহাস জানতে পারবে। - এক্ষেত্রে নৃ-বিজ্ঞানের জ্ঞানই তাকে বেশি সহায়তা করবে।

উত্তরঃ

উদ্দীপকে স্বর্ণার বক্তব্যের আলোকে বলা যায়, সমাজ প্রেক্ষিতে সৃষ্ট সমস্যা উত্তরণে সমাজকর্ম নামক বিষয়টির উদ্ভব হয়েছে।

সমস্যা সমাধানে প্রতিকার ও প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণ করে একমাত্র সমাজকর্ম। সমাজকর্ম সমাজের সকল শ্রেণির জনগণের সমস্যা মোকাবিলাপূর্বক তাদের আর্থসামাজিক উন্নয়নে সম্ভাব্য ও প্রয়োজনীয় সহায়তা প্রদানে প্রচেষ্টা চালায়। সমাজকর্ম শুধু কোনো র নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্যে নয়, বরং সকল জনগোষ্ঠীর সামাজিক, অর্থনৈতিক, আবেগীয়, মানসিক প্রভৃতি বিভিন্ন দিকের কল্যাণ লাভে প্রচেষ্টা গ্রহণ করে থাকে। সমাজের প্রতিটি স্তরেই সমস্যা বিদ্যমান, যেমন- পতিতাবৃত্তি, যৌতুক, বাল্যবিবাহ, বেকারত্ব, নারী নির্যাতন, কিশোর অপরাধ প্রভৃতি। এ সমস্যাগুলো মানুষের স্বাভাবিক জীবনযাত্রার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এ সমস্যা সমাধানে সমাজকর্ম প্রতিরোধ, প্রতিকার ও সংশোধনমূলক কার্যক্রম গ্রহণ করে। উদ্দীপকে স্বর্ণার মতানুযায়ী, এদেশে বহু সমস্যা রয়েছে যার শিকড় ১ সমাজের অনেক গভীরে যেমন- পতিতাবৃত্তি, যৌতুক, বাল্যবিবাহ প্রভৃতি। এ সমস্যা সমাজে নানা সমস্যার সৃষ্টি করছে। আবার এর পাশাপাশি বহু বিষয়গত জ্ঞানের শাখা সৃষ্টি হয়েছে এবং এর সমাধানে বিভিন্ন প্রতিকার ও প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
 উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সামাজিক সমস্যার কার্যকর সমাধানের প্রেক্ষিতেই সমাজকর্মের উদ্ভব হয়েছে। এক্ষেত্রে সমাজকর্ম ৪ ত্রিমুখী উদ্যোগ গ্রহণ করে কার্যকর সমাধান কৌশল উদ্ভাবন করে। আর উদ্দীপকের স্বর্ণার কথায় সমাজকর্মের এ দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন ঘটেছে।

61
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

সুশাসন বলতে অংশীদারিত্বমূলক, স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, দক্ষতা, ন্যায়পরায়ণতা প্রভৃতি বৈশিষ্ট্যসম্পন্ন প্রশাসনকে বোঝায়।
সুশাসন একটি গতিশীল ও চলমান ধারণা। এটি শাসনব্যবস্থার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং আন্তর্জাতিক অবস্থার কথা বিবেচনা করে। মূলত বলিষ্ঠ ও ন্যায়ানুগ উন্নয়নকে পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য একটি সুষ্ঠু নীতিমালার মাধ্যমে অনুকূল পরিবেশ তৈরি করা এবং তা বজায় রাখাই হলো সুশাসন।

233
উত্তরঃ

উদ্দীপকে উল্লেখিত সমস্যাটির সমাধান কার্যক্রম অর্থাৎ কিশোর অপরাধ সংশোধন কার্যক্রম সমাজকর্মের আওতাভুক্ত।.
আধুনিক সমাজকর্ম যেসব কার্যক্রম পরিচালনা করে সংশোধনমূলক কার্যক্রম সেগুলোর অন্যতম। এক্ষেত্রে সমাজকর্ম মূলত সামাজিক শৃঙ্খলা ও শান্তি বিনষ্টকারী অপরাধী এবং কিশোর অপরাধীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। এ ধরনের কার্যক্রমের মধ্যে কিশোর অপরাধ সংশোধন, কিশোর আদালত, প্রবেশন, প্যারোল, মুক্ত কয়েদি পুনর্বাসন প্রভৃতি উল্লেখযোগ্য। এতে অপরাধীরা স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসার সুযোগ পায়।
উদ্দীপকে বর্ণিত কিশোর আলিফের বন্ধুরা ঈগল গ্যাংয়ের সদস্য। তারা বিভিন্ন অপরাধমূলক কাজ করে। একদিন ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তাদের সাথে অন্য গ্যাংয়ের মারামারি হলে একজন কিশোর খুন হয়। এক্ষেত্রে দুই গ্যাংয়ের সদস্যরাই কিশোর এবং এরা সবাই কিশোর অপরাধী। এসব কিশোর অপরাধমূলক সমস্যা সমাধানে সমাজকর্ম কাজ করে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লেখিত সমস্যা সমাধান কার্যক্রম সমাজকর্মের অন্তর্ভুক্ত।

192
উত্তরঃ

আলিফের চাচার পেশা তথা আইন পেশার সাথে উক্ত বিষয় অর্থাৎ সমাজকর্মের গভীর সম্পর্ক বিদ্যমান।

আইন পেশা একটি সেবা প্রদানকারী পেশা। এ পেশার প্রধান দিক হলো আইনজীবীরা সাহায্যার্থীর সমস্যা সমাধানের পাশাপাশি তাদের স্বার্থ ও অধিকার সংরক্ষণে কাজ করেন। বর্তমানে সমাজকর্ম পেশায় সমাজকর্মীদের মানুষের স্বার্থ ও অধিকার রক্ষায় আইনবিষয়ক জ্ঞান অর্জন করতে হয়। অনেক সময় সমাজকর্মীরা মানুষের স্বার্থ ও অধিকার রক্ষায় সরাসরি আইন পেশার সাহায্য নেন। তবে বৃহত্তর পরিসরে আইন পেশা সমাজকর্মের একটি অংশ। তাই অনেক সময় ব্যক্তি একাধারে সমাজকর্মী ও আইনজীবী উভয় পেশাই গ্রহণ করতে পারেন। এখানে সমাজকর্মের লক্ষ্য পূরণে তিনি আইন পেশাকে সহায়ক হিসেবে বিবেচনা করেন। আধুনিক সমাজকর্ম অপরাধ ও কিশোর অপরাধ নিরসনে শাস্তির পরিবর্তে সংশোধনমূলক ব্যবস্থাকে বেশি গুরুত্ব দেয়। এক্ষেত্রে বিভিন্ন ধরনের সংশোধনমূলক কার্যক্রম যেমন- প্রবেশন, প্যাারোল, কিশোর আদালত প্রভৃতিতে সমাজকর্মীদের পাশাপাশি আইনজীবীরা বিশেষ ভূমিকা পালন করেন। এতে দেখা যায়, আইন পেশা ও সমাজকর্ম ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।

উদ্দীপকে কিশোর আলিফের বন্ধুরা ঈগল গ্যাংয়ের সদস্য। তারা বিভিন্ন অপরাধমূলক কাজ করে। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে অন্য গ্যাংয়ের সাথে মারামারি হলে একজন কিশোর মারা যায়। এরপর পুলিশ এসে আলিফ ও তার বন্ধুদের থানায় নিয়ে যায়। আলিফের আইনজীবী চাচা আলিফকে সহায়তার জন্য সবরকম ব্যবস্থা করেন। এক্ষেত্রে আলিফের মতো কিশোরদের সংশোধন ও মুক্তির জন্য সমাজকর্মী এবং আইনজীবী একসাথে কাজ করবে।
উপরের আলোচনা থেকে তাই বলা যায়, আলিফের চাচার পেশা অর্থাৎ আইন পেশার সাথে সমাজকর্মের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

205
উত্তরঃ

ইংল্যান্ডে সামাজিক বিমা পদ্ধতি মূলত সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভিত্তি হিসেবে স্বীকৃত।
সামাজিক বিমা কর্মসূচির মাধ্যমে জনগণ কিছু সুবিধা ও সেবা পায়। এই সেবার মধ্যে রয়েছে সাধারণত অবসরভোগীদের জন্য পেনশন ব্যবস্থা, অক্ষমতা বিমা, বেঁচে থাকার সুযোগ-সুবিধা, সাধারণ ভবিষ্যৎ তহবিল এবং বেকারত্ব বিমা। এ বিমায় সমহারে চাঁদার পরিবর্তে আয়ভিত্তিক চাঁদা ও সুবিধা প্রদানের ব্যবস্থা করা হয়।

277
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews