স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।

Updated: 2 weeks ago
উত্তরঃ

মূলভাব: একটি পরাধীন জাতির পক্ষে স্বাধীনতা অর্জন করা অত্যন্ত কঠিন। কিন্তু স্বাধীনতা লাভের পর সে স্বাধীনতাকে রক্ষা করা আরও বেশি কষ্টের। স্বাধীনতা অর্জিত হলেই তা চিরস্থায়ী হবে এমনটি নয়। তাই স্বাধীনতা রক্ষায় জাতিকে থাকতে হয় সদাজাগ্রত।

সম্প্রসারিত ভাব: মানুষ মাত্রই স্বাধীনতাপ্রিয়। যুগ যুগ ধরে দেশে দেশে মানুষ স্বাধীনতা অর্জনের লক্ষ্যে সংগ্রাম করে আসছে। এ সংগ্রামে অগণিত মানুষ আত্মাহুতিও দিয়েছে। বহিঃশত্রু ও শোষক শ্রেণির শত অত্যাচার, অনাচার, নিপীড়ন সহ্য করেও মানুষ সর্বদাই স্বাধীনতা অর্জনের লক্ষ্যে সংগ্রাম করেছে। এ থেকে বোঝা যায়, স্বাধীনতা অর্জন কতটা কঠিন। কিন্তু স্বাধীনতা অর্জনের আনন্দে আত্মহারা হয়ে দায়িত্ববোধকে শিথিল হতে দেওয়া যাবে না। কেননা, স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা আরও বেশি কঠিন। স্বাধীনতা অর্জনের পরপরই একশ্রেণির মানুষ স্বাধীনতাকে নিজেদের স্বার্থেই ব্যবহার করতে চায়। তারা আইনকে উপেক্ষা করে, ন্যায়কে করে পদদলিত। সামান্য ব্যক্তিস্বার্থে দেশ ও জাতির স্বার্থ জলাঞ্জলি দেয় তারা। তাদের অপকর্মের ফল হয় নেতিবাচক। দেশ হয়ে পড়ে পরনির্ভর কিংবা বহিঃশক্তির হাতের পুতুল। এভাবে প্রকৃত স্বাধীনতা হতে পারে বিপর্যস্ত। এদিক থেকে চিন্তা করলে স্বাধীনতা রক্ষা করা বেশ দুরূহ। বস্তুত, স্বাধীনতা রক্ষার জন্য চাই প্রবল দেশপ্রেম ও বিপুল প্রণোদনা। নৈতিক শক্তিতে বলীয়ান, আধুনিক শিক্ষায় শিক্ষিত, উন্নত জাতিগঠন ছাড়া দেশ ও জাতি অগ্রসর হতে পারে না। স্বাধীনতা রক্ষা করতে হলে দেশে গণতন্ত্র, আইনের শাসন, সুশীল সমাজ গঠনের বাস্তব প্রক্রিয়া অব্যাহত রাখা দরকার। দরকার অন্ন, বস্ত্র, স্বাস্থ্য, চিকিৎসা, আবাসন ইত্যাদি মৌলিক অধিকার নিশ্চিত করা। দরকার সমাজে বৈষম্য ও বিভেদের অবসান। এর জন্য প্রয়োজন স্বনির্ভরতা ও সমৃদ্ধি।

মন্তব্য: প্রকৃতপক্ষে, জাতীয় সমৃদ্ধিই হচ্ছে স্বাধীনতার রক্ষাকবচ। এটি অর্জন সহজ নয়। এজন্য চাই ত্যাগ, সংকল্প, পরিশ্রম ও ঐক্য।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 weeks ago
3
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews