BRDB-এর পূর্ণরূপ হলো "Bangladesh Rural Development Board".
বেসরকারি সংস্থা বলতে সাধারণত মানবতাবাদী, ব্যক্তিগত সংগঠন বা সংস্থাকে বোঝানো হয়।
বৃহত্তর দৃষ্টিকোণ থেকে বেসরকারি সংস্থা বলতে কার্যত সব ব্যক্তিগত ও স্বেচ্ছাসেবী মুনাফাহীন সংগঠনকে বোঝায়, যা মানবতার পক্ষে কাজ করে। বাংলাদেশের প্রেক্ষিতে বেসরকারি সংস্থা বলতে কার্যত ব্যক্তিগত স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা এবং বেসরকারি উন্নয়ন সংস্থাকে বোঝানো হয়। এসব সংস্থা সরকারি কাঠামোর বাইরে নির্দিষ্ট দেশের আইনগত কাঠামোর মধ্যে কাজ করে থাকে।
উদ্দীপকে করিমন বিবি ব্র্যাকের সদস্যভুক্ত হয়েছেন।
ব্র্যাক ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। এছাড়া যারা জীবিকার জন্য বছরে কমপক্ষে ১০০ দিন শ্রম বিক্রয় করে সেসব দরিদ্র জনগোষ্ঠীকে বিভিন্ন উপার্জনমূলক কাজের জন্য সংস্থাটি ঋণ প্রদান করে। ব্র্যাকের কার্যক্রম ব্যাখ্যা করা হলো-
ব্র্যাকের প্রধান কার্যক্রম হলো গ্রামের ভূমিহীন দরিদ্রদের মধ্যে বিভিন্ন উপার্জনমূলক কাজের জন্য স্বল্প সুদে ঋণদান করা। এতে ব্র্যাকের সব উদ্যোগের মূলে রয়েছে গ্রাম সংগঠন। গ্রাম সংগঠনগুলো সদস্যদের সামাজিক সহায়তা এবং ক্ষুদ্র ঋণ সেবা প্রদান করে থাকে। ব্র্যাক পরিচালিত দরিদ্র শিশুদের জন্য উপ- আনুষ্ঠানিক শিক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি। যারা কোনোদিন বিদ্যালয়ের চৌকাঠ মাড়াতে পারত না ব্র্যাক সেসব দরিদ্র শিশুদের জন্য বিনা বেতনে এবং বিনামূল্যে বই-খাতা, প্লেট, পেন্সিল সরবরাহ করে শিক্ষাদানের ব্যবস্থা করছে। এছাড়া খাবার স্যালাইন তৈরি, শিশুদের টিকাদান ও ভিটামিন 'এ' বিতরণ, পরিবার পরিকল্পনা, পুষ্টি ও পয়ঃনিষ্কাশন প্রভৃতি কর্মসূচি গ্রহণ করে ব্র্যাক গ্রামীণ মানুষের স্বাস্থ্য ও পরিবেশের উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
উদ্দীপকে বর্ণিত সংস্থাটি হচ্ছে ব্র্যাক। সরকারের সাথে সমন্বয়ের মাধ্যমে ব্র্যাক সমাজ উন্নয়নের ক্ষেত্রে গতিশীল ভূমিকা পালন করে। এর সাথে আমি একমত পোষণ করছি।
দেশের সার্বিক উন্নয়নের নীতি নির্দেশনা প্রণয়নের দায়িত্ব সরকারের। তবে সরকারের একক প্রচেষ্টায় সব উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব নয়। এক্ষেত্রে ব্র্যাক সরকারের কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করতে পারে। সম্পদের সীমাবদ্ধতার কারণে সরকার একা সব সমস্যা মোকাবিলা করে জনগণের মৌল মানবিক চাহিদা পূরণ করতে পারে না। এক্ষেত্রে ব্র্যাক কার্যকরী পদ্ধতি ও কর্মসূচি গ্রহণ করে সরকারি কর্মসূচির পরিপূরক হিসেবে ভূমিকা পালন করতে পারে। ব্র্যাক জনগণের চাহিদা ও প্রয়োজন অনুসারে বিভিন্ন ধরনের পরীক্ষামূলক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে। এসব কার্যাবলি ও প্রকল্পের সফলতা ও ব্যর্থতা সরকারি কার্যাবলি সঠিক দিক নির্দেশনা দিয়ে সহায়তা করতে পারে। ব্র্যাক দারিদ্র্য বিমোচনের মাধ্যমে জাতীয় উন্নয়নের লক্ষ্যে ভূমিকা পালন করে যাচ্ছে। এক্ষেত্রে সরকারি সহায়তার সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
পরিশেষে বলা যায়, ব্র্যাক দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এক্ষেত্রে সরকারি সহায়তা এই কর্মসূচিকে আরো গতিশীল করে তুলবে।
Related Question
View Allবাংলাদেশের মুসলিম সমাজব্যবস্থায় বিধবা বিবাহের স্বীকৃতি রয়েছে।
১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম।
'৬৯' এর গণ আন্দোলনের ফলে পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হয়। এর আগে তিনি ঐতিহাসিক আগরতলা মামলা তুলে নেন। ১৯৭০ সালে পাকিস্তানে সাধারণ নির্বাচন দিতে জেনারেল ইয়াহিয়া খানের নতুন সামরিক সরকার বাধ্য হয়। গণঅভ্যুত্থানের ফলে পূর্ব বাংলার জনগণের মধ্যে জাতীয়তাবাদী রাজনৈতিক চিন্তাভাবনার বিকাশ ঘটে।
উদ্দীপকের 'আলোর দিশারী' সংস্থাটি একটি বেসরকারি সংস্থা।
বেসরকারি সংস্থা বলতে কোনো অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থাকে বোঝায়, যা উন্নয়ন সহযোগিতা অথবা শিক্ষা ও নীতিগত কার্যক্রমে নিয়োজিত থাকে। বাংলাদেশে বেসরকারি সংস্থাসমূহ বিভিন্ন আর্থ- সামাজিক কর্মকাণ্ড যেমন- দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, শিক্ষার বিস্তার, স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, মানবাধিকার ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে গ্রামীণ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ সংস্থাসমূহ জামানতবিহীন ক্ষুদ্র ঋণ প্রদান, বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা, কৃষি উন্নয়নসহ নানা ফলপ্রসু পদক্ষেপ গ্রহণ করছে। বর্তমানে দেশে রেজিস্ট্রিকৃত প্রায় ২,৫০০ দেশি-বিদেশি বেসরকারি সংস্থা প্রায় দুই কোটি উপকারভোগী তৈরি এবং অসংখ্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। যেমনটি উদ্দীপকেও দেখা যায়।
উদ্দীপকে লক্ষণীয় যে, নিরক্ষরতা, অনুর্বর জমি, মূলধনের অভাব ইত্যাদি কারণে নীলফামারী জেলার খানাবাড়ি গ্রামের মানুষ দারিদ্র্যের শিকার। এমতাবস্থায় 'আলোর দিশারী' নামক স্থানীয় একটি সংস্থা গ্রামের মানুষের মাঝে শিক্ষার বিস্তার, মূলধন যোগান, ফসলের চারা বিতাড়ন ইত্যাদি কার্যক্রম গ্রহণ করে। ফলে কিছুদিন পর দেখা যায়, গ্রামের অধিকাংশ মানুষ সচ্ছলভাবে জীবনযাপন করছে। পূর্বোক্ত আলোচনার প্রেক্ষিতে এটা স্পষ্ট যে, 'আলোর দিশারী' নামক সংস্থাটি একটি বেসরকারি সংস্থা।
বাংলাদেশের সামাজিক পরিবর্তনে উদ্দীপকে উল্লেখিত সংস্থা অর্থাৎ বেসরকারি সংস্থাগুলো উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।
সমকালীন বাংলাদেশের আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনে অনেক বেসরকারি সংস্থা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। এসব সংস্থা গ্রামীণ জনগোষ্ঠীর আর্থিক উন্নয়নের পাশাপাশি তাদের মানসিক, দৈহিক, পারিবারিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের প্রচেষ্টা চালায়। পাশাপাশি এসব বেসরকারি সংস্থা গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নেও প্রচুর অর্থ ব্যয় করে। ফলে গ্রামে রাস্তাঘাট, বাজার, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পায়। এ কারণে সমকালীন বাংলাদেশের সমাজকাঠামো নানাভাবে পরিবর্তিত হয়ে নতুন রূপ লাভ করছে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ, দুর্যোগ মোকাবিলা, দারিদ্র্য বিমোচন প্রতিটি ক্ষেত্রে বেসরকারি সংস্থাসমূহের কার্যক্রম পরিচালিত হচ্ছে। যা বাংলাদেশের সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখছে।
উপরের আলোচনার প্রেক্ষিতে তাই বলা যায়, বাংলাদেশের সামাজিক পরিবর্তনে বেসরকারি সংস্থাসমূহের ভূমিকা অনস্বীকার্য।
মনোবিজ্ঞানীদের মতে, নিজেকে বয়স্ক ভাবা একটি মানসিক রোগ।
স্থানীয় সরকারব্যবস্থার প্রথম সোপান ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা গ্রামীণ সমাজে ক্ষমতার সর্বোচ্চ শিখরে অবস্থান করেন। এদের বেশিরভাগই ধনী লোক, প্রভাবশালী পরিবার থেকে আগত। এরা মূলত গ্রামীণ জনগণের সাথে রাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে মধ্যবর্তী অবস্থান নেয়। গ্রামের নানা রকম উন্নয়নমূলক কাজ ক্ষমতাসীন সরকার এদের মাধ্যমেই সম্পন্ন করে থাকে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!