হজরত বিলাল (রা.) ইসলাম গ্রহণ করায় তার মালিক তাকে প্রচণ্ড নির্যাতন করত। হজরত আবু বকর (রা.) নিজের অর্থ দিয়ে বিলাল (রা.)-কে সেই দাসত্ব ও নির্যাতন থেকে মুক্ত করে দিয়েছিলেন। এটি সাহাবিদের পরোপকার ও ইসলামের প্রতি ত্যাগের এক মহৎ উদাহরণ।
Related Question
View Allযে কাজগুলো করলে মহান আল্লাহ খুশি হন এবং যে কাজগুলো মানুষের জন্য কল্যাণ বয়ে আনে সেগুলো ভালো কাজ বা ন্যায় কাজ। যেমন- মহান আল্লাহর ইবাদত করা।যে কাজগুলো করলে মহান আল্লাহ অখুশি হন এবং যে কাজগুলো মানুষের জন্য অকল্যাণ বয়ে আনে সেগুলোই মন্দ কাজ বা অন্যায় কাজ। যেমন- মা-বাবা ও শিক্ষকের কথা না শোনা।
উদারতা হলো একটি মানবিক ও নৈতিক গুণ। অন্যের সঙ্গে ভালো আচরণ, নম্র ব্যবহার, সহানুভূতি ও দয়া প্রদর্শন ইত্যাদি হলো উদারতা।
পরোপকার হলো অন্যের উপকার করা। বিপদ-আপদে অন্যকে সাহায্য করা। অন্যের কল্যাণ সাধনের জন্য কাজ করা। অর্থ ও শ্রম দিয়ে, জ্ঞান বিতরণ করে বা অন্য কোনো উপায়ে পরোপকার করা যায়।
হিজরতের সময় মক্কার দিকে তাকিয়ে মহানবি (স.) বলেছিলেন, "হে মক্কা তুমি কতই না সুন্দর! আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার আপন জাতি যদি আমাকে বিতাড়িত না করত, আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না।"
(মিশকাতুল মাসাবিহ)
দেশপ্রেমমূলক দুটি কাজের উদাহরণ হলো-
১. প্রাকৃতিক ও সামাজিক সম্পদ সংরক্ষণ করা এবং সম্পদের অপচয় না করা। যেমন- সূর্যের আলো, বাতাস, গ্যাস ইত্যাদি প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সচেতন হতে হবে।
২. বেশি করে গাছ লাগাব এবং গাছের যত্ন নেব।
যে কাজগুলো করলে মহান আল্লাহ খুশি হন এবং যা মানুষের জন্য কল্যাণ বয়ে আনে, সেগুলোই ভালো কাজ।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!