হাতে হাত মিলাও কাঁধে মিলাও কাঁধ
অন্ধকারে আলোর দিশা, তৈরি হবে বাঁধ।
সারি সারি পাথর বেঁধে তৈরি ইমারত,
ঐক্য হলে উঠবে গড়ে উত্তরণের পথ।

Updated: 1 year ago
উত্তরঃ

দলে দলে মানুষ বিজয় কেতন উড়িয়ে চলেছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

শ্রেষ্ঠ ও কঠোর কর্মের মধ্যেই মানবজীবনের সার্থকতা ও মহত্ত্ব নিহিত বোঝাতে প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।

মানুষের জীবন নিছক তামাশা নয়। মহৎ কর্ম ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশ-জাতির উন্নতিতে অবদান রাখাতেই জীবনের সার্থকতা। কালে কালে যাঁরা এমন ভূমিকা রেখেছেন তাঁরাই মহীয়ান ও স্মরণীয় হয়ে আছেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

'সাম্য' কবিতায় প্রকাশিত পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার দিকটি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে।

সাম্য' কবিতায় কবি সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেছেন। কবি মনে করেন, কোনো বড়ো কাজ কেউ একা করতে পারে না। এজন্য দরকার হয় সর্বস্তরের মানুষের মিলিত অংশগ্রহণ। দেশে দেশে কালে কালে যে সভ্যতা বিকশিত হয়েছে, তা সম্ভব হয়েছে অনেক মানুষ একত্রে হাত 'মিলিয়েছে বলেই।

উদ্দীপকের কবিতাংশে ঐক্যের জয়গান করেছেন কবি। তিনি মনে করেন, সকলের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় থাকলে অসাধ্যকেও সাধন করা সম্ভব হয়। এছাড়াও যেকোনো সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজন হয় সম্মিলিত প্রচেষ্টার। তাই মানুষে মানুষে সম্প্রতি ও সৌহার্দ বজায় থাকা চাই। উদ্দীপকের কবিতাংশে উঠে আসা এ দিকটি 'সাম্য' কবিতারও মূল বিষয়। সেখানেও কবি পৃথিবীর সব মহৎ কাজের পিছনে মানুষের সম্মিলিত প্রচেষ্টাকেই তুলে ধরেছেন। সেদিক বিবেচনায় আলোচ্য কবিতায় প্রকাশিত পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার দিকটিই উদ্দীপকে প্রতিফলিত হয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

মানুষের সম্মিলিত প্রচেষ্টা এবং পারস্পরিক সম্প্রতির উপর গুরুত্বারোপ করার সূত্রে 'সাম্য' কবিতা ও উদ্দীপকটি অভিন্ন সূত্রে গাঁথা। ''সাম্য' কবিতায় কবি সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে মানুষের সম্মিলিত প্রচেষ্টাকেই মূল অনুঘটক হিসেবে চিহ্নিত করেছেন। তাই দেশ ও জাতির সার্বিক কল্যাণের জন্য তিনি পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার, উপর জোর দিয়েছেন।

উদ্দীপকের কবিতাংশে কবি হাতে হাত ও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার কথা বলার মধ্য দিয়ে ঐক্যের আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, একতাবদ্ধ হয়েই আমরা অন্ধকার দূর করে আলো আনতে পারি। গড়তে পারি পারস্পরিক সম্প্রীতির বন্ধন। সম্মিলিত চেষ্টায় যেমন পাথর দিয়ে ইমারত তৈরি করা সম্ভব, তেমনি সংকট থেকে উত্তরণের কার্যকরী পথ হলো একতাবদ্ধ হওয়া।

'সাম্য' কবিতায় কবি মানুষের সম্মিলিত প্রয়াসের উপর গুরুত্বারোপ করেছেন। তাঁর মতে, পারস্পরিক সহায়তার মধ্য দিয়েই আমরা এগিয়ে যাব উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে। আর এ লক্ষ্যকে সামনে রেখে তিনি মানুষে * মানুষে সহমর্মিতার সুসম্পর্ক কামনা করেছেন। উদ্দীপকের কবিতাংশেও বিষয়টি সমান গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। 'সাম্য' কবিতার কবির প্রত্যাশাকে ধারণ করেই তিনি পরস্পরে হাতে হাত ও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রেরণা দিয়েছেন। সেদিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
154

সাম্য

সুফিয়া কামাল

শতেকের সাথে শতেক হস্ত

মিলায়ে একত্রিত

সব দেশে সব কালে কালে সবে

হয়েছে সমুন্নত।

বিপুলা পৃথিবী, প্রসারিত পথ,

যাত্রীরা সেই পথে,

চলে কর্মের আহ্বানে কোন

অনন্ত কাল হতে

মানব জীবন! শ্রেষ্ঠ, কঠোর

কর্মে সে মহীয়ান,

সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা

আলোকে দীপ্তিমান।

পায়ের তলার মাটিতে, আকাশে,

সমুখে, সিন্ধু জলে

বিজয় কেতন উড়ায়ে মানুষ

চলিয়াছে দলে দলে।

(অংশবিশেষ)

Related Question

View All
উত্তরঃ

'সাম্য' কবিতা অনুসারে কঠোর কর্মের মাধ্যমে জীবন মহীয়ান হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
717
উত্তরঃ

আলোচ্য পঙ্ক্তিটি দ্বারা বোঝানো হয়েছে যে, সাহস সঞ্চয় করে সংগ্রামী জীবনযাপন করতে পারলেই প্রজ্ঞা অর্জন করা যায়।

মানবজীবন যেন একটি যুদ্ধক্ষেত্র। নানা ধরনের প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করে মানুষকে সংসারে টিকে থাকতে হয়। আর এ লড়াইয়ের জন্য মনে থাকা চাই অসীম সাহস। শত প্রতিকূলতাকে জয় করে সামনে এগিয়ে যাওয়ার মাধ্যমেই অর্জিত হয় প্রজ্ঞা। আলোচ্য পঙ্ক্তিটির মাধ্যমে এ বিষয়টিকেই বোঝানো হয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
716
উত্তরঃ

উদ্দীপকে বর্ণিত অমিত সাহেব একতার শক্তিতে বিশ্বাসী নন, যা 'সাম্য' কবিতার আহ্বানের সাথে বৈসাদৃশ্যপূর্ণ।

সুফিয়া কামাল রচিত 'সাম্য' কবিতায় মানুষের অন্তর্নিহিত শক্তির কথা বলা হয়েছে। মানুষের এই শক্তিকে একত্রিত করতে পারলে সৃষ্টি হয় অফুরন্ত সম্ভাবনা। এই শক্তির জোরেই মানুষ পৃথিবীতে তার বিজয়গাথা রচনা করেছে।
উদ্দীপকে বর্ণিত অমিত সাহেব পাঠাগার স্থাপনের মহৎ উদ্যোগ গ্রহণ করেন। এ ধরনের কাজের জন্য চাই সমষ্টিগত প্রচেষ্টা। কিন্তু অমিত সাহেব কারো সহযোগিতা গ্রহণ করতে রাজি হন না। 'সাম্য' কবিতায় প্রকাশিত ঐক্যবদ্ধতার আহ্বানের সাথে তাঁর মনোভাব সম্পূর্ণ বিপরীত।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
451
উত্তরঃ

উদ্দীপকে মানুষের সম্মিলিত শক্তিতে বিজয় সূচিত করার কথা বলা হয়েছে, যা 'সাম্য' কবিতার মূলকথা।

'সাম্য' কবিতায় সুফিয়া কামাল পৃথিবীতে মানুষের অগ্রযাত্রায় সম্মিলিত কর্মপ্রয়াসের গুরুত্ব তুলে ধরেছেন। একতার শক্তিতে ঐক্যবদ্ধ হয়ে মানুষ পৃথিবীতে যুগান্তকারী পরিবর্তন এনেছে। এই শক্তিতেই শক্তিমান হয়ে সমাজে মানুষের অবস্থান সমৃদ্ধ ও সমুন্নত হয়েছে।

উদ্দীপকে একটি মহৎ কাজ সম্পাদনে মানুষের ঐক্যবদ্ধতার দিকটি প্রকাশ পেয়েছে। অমিত সাহেব একক প্রচেষ্টায় পাঠাগার প্রতিষ্ঠা করতে গিয়ে ব্যর্থ হন। কিন্তু পরবর্তী সময়ে গ্রামের সব শ্রেণির মানুষের সার্বিক সহযোগিতায় পাঠাগারটি প্রতিষ্ঠা লাভ করে।

প্রকৃতপক্ষে যেকোনো বড়ো কাজ সম্পাদনের জন্য সবচেয়ে জরুরি হলো মানুষের সম্মিলিত প্রচেষ্টা। যেকোনো উদ্যোগে যদি সকল শ্রেণির মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি করা যায় তবে তা খুব সহজে ফলপ্রসূ হয়। উদ্দীপকের গ্রামবাসীর ভূমিকা এ দিকটিকেই তুলে ধরে। 'সাম্য' কবিতায় মূলত সকল ভেদাভেদের ঊর্ধ্বে উঠে সম্প্রীতি ও সৌহার্দের পরিবেশ সৃষ্টির দিকটি প্রকাশ পেয়েছে। সার্বিক বিবেচনায় বলা যায়, উদ্দীপকের মূলভাব 'সাম্য' কবিতারই প্রতিরূপ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
503
উত্তরঃ

সম্মিলিত সাধনার মধ্য দিয়ে মানুষ বিজয় কেতন উড়িয়ে চলছে।

বড়ো কোনো কাজ কেউ একা করতে পারে না। তার জন্য দরকার মানুষের মিলিত অংশগ্রহণ। সকলকে নিয়ে কাজ করার মধ্য দিয়ে পৃথিবীর বহু দেশ উন্নত হয়েছে। মানুষের সম্মিলিত প্রচেষ্টায় পৃথিবীর অনেক মহৎ কাজ সম্পন্ন হয়েছে। সম্মিলিত সাধনা ও সংগ্রামের মধ্য দিয়েই মানুষ এই পৃথিবীতে তার বিজয় ঘোষণা করেছে। সম্প্রীতি ও সৌহার্দের মধ্য দিয়ে মানুষ বিজয় কেতন উড়িয়ে চলছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
413
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews