হাসনা গরিবের মেয়ে। তার বাবা অন্যের জমিতে বর্গাচাষ করে সংসার চালায়। হাসনা স্কুলে যায়। পড়াশোনার প্রতি তার প্রচণ্ড আগ্রহ। কিন্তু তার বাবা তাকে স্কুলে যেতে নিষেধ করে। পড়ার খরচ জোগানের মতো আর্থিক সচ্ছলতা হাসনার বাবার নেই। তবু হাসনা হতাশ হে না। সে মনে মনে প্রতিজ্ঞা করে, যেকোনো মূল্যেই সে পড়াশোনা চালিয়ে যাবে। তাকে বড়ো হতে হবে। বাবার দারিদ্র্য সে দূর করবে।

Updated: 7 months ago
উত্তরঃ

স্বামী'র স্থলে 'অর্ধাঙ্গ' শব্দ প্রচলিত হবে।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
উত্তরঃ

'শমস-উল-ওলামা' শব্দটির অর্থ জ্ঞানীদের মধ্যে সূর্য।
মুসলমান সমাজে পুরুষকে বরাবরই বেশি সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছে। পুরুষদের জন্য উচ্চশিক্ষার ব্যবস্থা করা হয়েছে। জ্ঞান-বিজ্ঞানের চর্চা চালানোর সকল সুযোগ দেওয়া হয়েছে। ফলে পুরুষের পক্ষে খুব সহজেই 'শমস-উল-ওলামা' বা 'জ্ঞানীদের মধ্যে সূর্য' এ উপাধি লাভ কর সম্ভব হয়েছে।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
উত্তরঃ

রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত 'অর্ধাঙ্গী' প্রবন্ধে বর্ণিত নারীজাগরণে শিক্ষার গুরুত্ব উদ্দীপকে বর্ণিত হাসনা চরিত্রের মাধ্যমে ফুটে উঠেছে।
'অর্ধাঙ্গী' প্রবন্ধে প্রাবন্ধিক সমাজজীবনে অগ্রগতি ও কল্যাণ প্রতিষ্ঠায় নারীদের ভূমিকা এবং নারীজাগরণের কথা বলেছেন। মানসিক দাসত্ব মোচন, স্বকীয় বুদ্ধি-বিবেচনার প্রয়োগ, জীবনীশক্তির উন্নয়নের মাধ্যমে লেখক সমাজে নারীশক্তিকে প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছেন। অর এসবের জন্য তিনি শিক্ষাকে অপরিহার্য উপাদান হিসেবে চিহ্নিত করেছেন।
উদ্দীপকে উল্লিখিত হাসনা চরিত্রটির মাধ্যমে লেখকের বক্তব্যের পূর্ণ প্রকাশ ঘটেছে। হাসনার পরিবার আর্থিকভাবে অসচ্ছল, এজন্য তার পড়াশোনা চালিয়ে যাওয়া কষ্টসাধ্য। কিন্তু নানা প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও সে তার পড়াশোনা চালিয়ে উচ্চশিক্ষা অর্জন করে নিজেকে প্রতিষ্ঠ করতে বদ্ধপরিকর। এর মাধ্যমে সে তার বাবার আর্থিক অসচ্ছলতাও দূর করতে চায়। এরূপ দিক-নির্দেশনা রয়েছে আলোচ্য প্রবন্ধেও প্রাবন্ধিক নারীদের শিক্ষা অর্জন করে সমাজে প্রতিষ্ঠা এবং পরিবার ও সমাজের উন্নয়নে সহায়ক ভূমিকা পালনের কথা বলেছেন।
উত্তরের সারবস্তু: 'অর্ধাঙ্গী' প্রবন্ধে প্রাবন্ধিক নারীদের শিক্ষা গ্রহণ এবং কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা লাভের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। প্রাবন্ধিকের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটেছে উদ্দীপকে উল্লিখিত হাসনা চরিত্রে। সে তার কর্মনিষ্ঠা দিয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে চেয়েছে।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
উত্তরঃ

'অর্ধাঙ্গী' প্রবন্ধে লেখিকার নারীর সামাজিক পরিবর্তনের যে আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে তারই প্রতিফলন ঘটেছে উদ্দীপকে উল্লিখিত হাসনর উত্তিতে।
'অর্ধাঙ্গী' প্রবন্ধে লেখিকা নারীদের কল্যাণ কামনা করেছেন। তিনি প্রত্যাশা করেছেন যেন পুরুষের পাশাপাশি নারীও শিক্ষার সমান সুযোগ পায় এবং নিজের সামাজিক অবস্থান পরিবর্তনে দৃঢ় ভূমিকা রাখে।
উদ্দীপকে শিক্ষাগ্রহণের মাধ্যমে নিজের উৎকর্ষ সাধনে হাসনার দৃঢ় সংকল্প প্রকাশ পেয়েছে। প্রতিকূল পরিবেশেও হাসনা শিক্ষা অর্জন করে নিজেকে স্বাবলম্বী করে তোলার দৃঢ়তা ব্যক্ত করেছে। এ শিক্ষাগ্রহণের মাধ্যমে সে তার পরিবারের উন্নতি করতে চায়।
লেখক 'অর্ধাঙ্গী' প্রবন্ধটিতে নারীদের সকল প্রতিকূলতা জয় করে সুশিক্ষা গ্রহণে প্রবুদ্ধ করেছেন। পরিবার ও সমাজজীবনে পূর্ণ ও স্বাভাবিক গতি বজায় রাখার জন্য নারীদের স্বশিক্ষায় শিক্ষিত হওয়া অত্যন্ত জরুরি। উদ্দীপকে উল্লিখিত হাসনার শিক্ষাগ্রহণের আগ্রহ এবং পারিবারিক প্রতিকূল অবস্থার মধ্যেও নিজেকে সুশিক্ষিত করে তোলার দৃঢ় সংকল্প লেখকের বক্তব্যেরই আদর্শ রূপায়ণ। হাসনার দৃঢ় সংকল্প এবং এর মাধ্যমে পরিবারের উন্নতি সাধনের চেষ্টা প্রবন্ধটির মূলবক্তব্যের যথার্থতা প্রকাশ করে।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
66

Related Question

View All
উত্তরঃ

'শমস-উল-ওলামা' অর্থ জ্ঞানীদের মধ্যে সূর্য।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
329
উত্তরঃ

স্বামী'র স্থলে 'অর্ধাঙ্গ' শব্দটি প্রচলিত হলে নারীরা নিজেদের দাসী না ভেবে প্রকৃত অর্থেই স্বামীর অর্ধাঙ্গী ভাবতে'পারবে এবং মানসিক দাসত্ব থেকে বেরিয়ে এসে নিজেদের গুরুত্বপূর্ণ অবস্থান সম্পর্কে সচেতন হবে।
সুস্থভাবে জীবনযাপন করার জন্য শরীরের প্রতিটি অঙ্গই যেমন মূল্যবান, সমাজে নারী-পুরুষও ঠিক তেমনই। পুরুষ যদি নারীর প্রভু হয় তাহলে উন্নয়নের গতি স্থবির হয়ে পড়ে। এ কারণে 'স্বামী' বা 'প্রভু' শব্দের পরিবর্তে 'অর্ধাঙ্গ' শব্দটি প্রচলিত হওয়া উচিত। তাহলে নারীরা নিজেদের পুরুষের সহযোগী ভাবতে পারবে।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
507
উত্তরঃ

রোকেয়া সাখাওয়াত হোসেন 'অর্ধাঙ্গী' প্রবন্ধে পরিবারে মেয়েদের অবহেলিত হওয়ার বাস্তবানুগ চিত্র এঁকেছেন যা উদ্দীপকে বর্ণিত পরিবারের ক্ষেত্রেও লক্ষণীয়।

অর্ধাঙ্গী' প্রবন্ধে বেগম রোকেয়া নারীর সামাজিক অবস্থানের চিত্র তুলে ধরেছেন। পুরুষশাসিত সমাজে পুরুষতান্ত্রিক চেতনা থেকে পুরুষদের সকল সুযোগ-সুবিধা প্রদান করা হয়। অন্যদিকে নারীর মৌলিক চাহিদাগুলোও অপূর্ণ থাকে। শুধু নারী বলেই তাদেরকে স্নেহ-ভালোবাসা ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা হয়। বয়ঃপ্রাপ্ত হলে বিয়ে ছাড়া তাদের কোনো গতি থাকে না।
উদ্দীপকে রেণু ও রাজু একই বাবা-মায়ের সন্তান হলেও মেয়ে বলে রেণুকে বঞ্চনার শিকার হতে হয়। স্নেহ থেকে শুরু করে পড়াশোনা পর্যন্ত সবখানেই তাকে বঞ্চিত করা হয়। এমনকি বয়ঃপ্রাপ্ত হলে বিয়ে দেওয়ার জন্য তার বাবা-মা ব্যাকুল হয়ে ওঠেন। তাঁদের মতে, মেয়েদের এত লেখাপড়া শেখার দরকার নেই বরং তাদের গৃহস্থালির কাজ শেখা উচিত। 'অর্ধাঙ্গী' প্রবন্ধেও দেখানো হয়েছে যে, আমাদের সমাজে নারীর অবস্থান পুরুষের চেয়ে অনেকাংশে কম। পুরুষেরা পার্থিব-অপার্থিব সকল সুযোগ-সুবিধা অধিক মাত্রায় ভোগ করতে পারলেও নারীরা তা পারে না।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
195
উত্তরঃ

উদ্দীপকে রেণুর মায়ের মনোভাবের মধ্যে আমাদের সমাজে নারীর প্রতি অবহেলার চিত্র প্রকাশিত হয়েছে যা 'অর্ধাঙ্গী' প্রবন্ধের সঙ্গে সম্পর্কিত।
'অর্ধাঙ্গী' প্রবন্ধে রোকেয়া সাখাওয়াত হোসেন আমাদের সমাজে নারীদের বঞ্চনার কথা তুলে ধরেছেন। পুরুষতান্ত্রিক এ সমাজে নারীরা তাদের অধিকার আদায়ে অসমর্থ। পরিবারের সদস্যরাও তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করে। এমনকি পরিবারের একজন নারী সদস্যও অন্য নারীর অধিকার আদায়ের ব্যাপারে সচেতন হয় না। উদ্দীপকে তুলে ধরা হয়েছে একটি পরিবারের গল্প। গল্পটিতে রেণু-রাজু-দু ভাইবোনের প্রতি তাদের বাবা-মার আচরণ প্রকাশ পেয়েছে। রেণু ও রাজু ভাইবোন হলেও তাদের মা রেণুর চেয়ে রাজুকে বেশি ভালোবাসেন। খাবারের ক্ষেত্রেও তিনি রাজুকেই প্রাধান্য দেন। কোনো অপরাধ করলে ছেলে বলে তার কোনো বিচার হয় না। এমনকি রাজুর লেখাপড়ার জন্য গৃহশিক্ষক রাখা হলেও রেণুর জন্য তা রাখা হয় না।
উদ্দীপকে অপরিণত বয়সে রেণুর আপত্তি সত্ত্বেও তাকে বিয়ে দেওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠার মধ্য দিয়ে তার মা সংকীর্ণ মানসিকতার পরিচয় দেন। গতানুগতিক সবার মতো তিনিও মনে করেন মেয়েদের বেশি লেখাপড়া শেখার দরকার নেই। বরং ঘর-গৃহস্থালির কাজকর্ম শিখলে তা তার ভবিষ্যতে কাজে আসবে। মূলত রেণুর মায়ের মনোভাবের মধ্যে প্রকাশ পেয়েছে নারীদের প্রতি সমাজের প্রচলিত সংকীর্ণ দৃষ্টিভঙ্গি। উদ্দীপকে রেণুর মায়ের মনোভাবের মধ্যে নারীর প্রতি পরিবারের অবহেলার চিত্রটি প্রকাশিত হয়েছে, যা আলোচ্য প্রবন্ধেরই প্রতিরূপ

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
125
উত্তরঃ

অবরোধ প্রথা হলো অন্তঃপুরে লোকচক্ষুর আড়ালে মেয়েদের আটক রাখার নিয়ম।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
362
উত্তরঃ

সমাজে নারী ও পুরুষের জীবনযাপনের পার্থক্য নির্দেশ করতেই 'অর্ধাঙ্গী' প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'নবদম্পতির প্রেমালাপ' কবিতাটি সংযুক্ত করা হয়েছে'।
আমাদের সমাজে পুরুষ ও নারীকে অভিন্ন সত্তা ভাবা হয় না বলে তাদের জীবনযাপন প্রণালিতেও দেখা যায় ব্যাপক বৈসাদৃশ্য। 'নবদম্পতির প্রেমালাপ' কবিতায় নববিবাহিত বর ও কনের কতিপয় সংলাপের ভেতর দিয়ে এই দৃশ্যই প্রতীয়মান হয়। কবিতা থেকে দেখা যায় যে, কন্যাকে এমন শিক্ষা দেওয়া হয় যাতে সে স্বামীর ছায়াতুল্য সহচরী হতে পারে।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
349
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews