'হাসান গ্রুপ' ফোম উৎপাদন ও বাজারজাতকরণে মান নিয়ন্ত্রণে দেশীয় সংস্থা থেকে নিবন্ধিত একটি প্রতিষ্ঠান। সম্প্রতি প্রতিষ্ঠানটি চীনে ফোম রপ্তানির পরিকল্পনা গ্রহণ করে। কিন্তু চীন ফোমের একটি আন্তর্জাতিক সংস্থার মান সনদ দেখতে চায়। এজন্য প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক সংস্থা থেকে মান সনদ সংগ্রহ করে চীনে ফোম রপ্তানি শুরু করে। এতে প্রতিষ্ঠানটির রপ্তানি কার্যক্রম সম্প্রসারিত হয় এবং বৈদেশিক মুদ্রা অর্জনে সক্ষম হয়।

Updated: 10 months ago
উত্তরঃ

কর্মীদের ক্রমাগত মানোন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ দানের জন্য যে ব্যয় হয় তাকে প্রশিক্ষণ ব্যয় বলে।

উত্তরঃ

যে ব্যবস্থাপনার মূল দর্শন হলো- ক্রেতাসন্তুষ্টি, কর্মীদের সম্পৃক্ততা এবং মানের ধারাবাহিক উন্নয়ন সে ব্যবস্থাপনাকে সার্বিক মান ব্যবস্থাপনা বলে।
সার্বিক মান ব্যবস্থাপনার মূল উদ্দেশ্যই হলো ভোক্তা সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে উৎপাদনের প্রতিটি ক্ষেত্রে কর্মীদের সম্পৃক্তকরণ। তাছাড়া উন্নতমানের কাঁচামালের ব্যবহার, কর্মীদের দক্ষতা বৃদ্ধি, উৎপাদন পদ্ধতির আধুনিকায়ন ইত্যাদি বিষয়গুলো এরূপ ব্যবস্থাপনার মূল প্রতিপাদ্য বিষয়। এ বিষয়গুলোর সঠিক বাস্তবায়ন সম্ভব হলে উৎপাদনের গুণগত মান বৃদ্ধি পায়। সুতরাং সার্বিক মান ব্যবস্থাপনা উৎপাদনের গুণগত মান নিশ্চিত করে।

উত্তরঃ

হাসান গ্রুপ দেশীয় সংস্থা বিএসটিআই থেকে মান সনদ সংগ্রহ করেছে।
বিএসটিআই হলো এমন একটি প্রতিষ্ঠান যার মূল কাজ হলো দেশীয় উৎপাদিত পণ্যের মান ঠিক রেখে দেশের অভ্যন্তরীণ বাজার এবং বৈদেশিক বাজার ধরে রাখা। বাংলাদেশে এটিই একমাত্র মান নির্ধারণী প্রতিষ্ঠান।
উদ্দীপকের হাসান গ্রুপ ফোম উৎপাদন ও বাজারজাতকরণে মান নিয়ন্ত্রণে দেশীয় সংস্থা থেকে নিবন্ধিত একটি প্রতিষ্ঠান। দেশীয় সংস্থা হিসেবে এদেশে পণ্যের মান নির্ধারণে বিএসটিআই একক ভূমিকা পালন করে। এ প্রতিষ্ঠান দেশে উৎপাদিত যেকোনো পণ্য, পদ্ধতি বা সেবার মান নির্ধারণ করে থাকে। সুতরাং হাসান গ্রুপ দেশীয় সংস্থা হিসেবে বিএসটিআই থেকে মান সনদ সংগ্রহ করেছে।

উত্তরঃ

উদ্দীপকের হাসান গ্রুপের রপ্তানি সম্প্রসারণে আন্তর্জাতিক সংস্থা হিসেবে আইএসও-এর ভূমিকা অপরিসীম।
আইএসও হচ্ছে একটি আন্তর্জাতিক সংস্থা যা আন্তর্জাতিক বা বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। এক দেশের নির্ধারিত মান অন্য দেশের ক্রেতারা মেনে নিতে নাও পারে। তাই আইএসও সব দেশের ক্রেতার কথা চিন্তা করে মান নির্ধারণের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে সাহায্য করে।
উদ্দীপকের হাসান গ্রুপ সম্প্রতি চীনে ফোম রপ্তানির পরিকল্পনা গ্রহণ করে। চীন একটি আন্তর্জাতিক সংস্থার মান সনদ দেখতে চাইলে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক সংস্থা তথা আইএসও থেকে মান সনদ সংগ্রহ করে চীনে ফোম রপ্তানি শুরু করে। আইএসও সনদপ্রাপ্ত হওয়ায় প্রতিষ্ঠানটির ফোমের মান নিয়ে ক্রেতাদের নিকট তেমন সন্দেহ থাকে না, তাই নির্দ্বিধায় চীনে ক্রেতারা পণ্য ক্রয় করে। এতে উক্ত প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি পায় এবং এর ফলে এককপ্রতি ব্যয় হ্রাস পেয়ে মুনাফার পরিমাণ বৃদ্ধি পায়। বিক্রয় ও মুনাফা বৃদ্ধি কোনো প্রতিষ্ঠানের ব্যবসায় সম্প্রসারণে সহায়ক। তেমনি হাসান গ্রুপের রপ্তানি কার্যক্রম সম্প্রসারিত হয় এবং বৈদেশিক মুদ্রা অর্জনে সক্ষম হয়।
সুতরাং বলা যায়, হাসান গ্রুপের রপ্তানি সম্প্রসারণে আন্তর্জাতিক সংস্থা হিসেবে আইএসও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

157

Related Question

View All
উত্তরঃ

পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদিত হচ্ছে কিনা তা নিশ্চিত করা এবং মানের বিচ্যুতি হলে তার সংশোধনমূলক ব্যবস্থাকে মান নিয়ন্ত্রণ বলে।

333
উত্তরঃ

সার্বিক মান ব্যবস্থাপনা একটি দর্শন যাতে মান উন্নয়ন ও ক্রেতাসন্তুষ্টি অর্জনের প্রতিষ্ঠানের সকল স্তরে গুণগত মান নিশ্চিত করার প্রচেষ্টা চালানো হয়।
সার্বিক মান ব্যবস্থাপনা হলো সেই মতবাদ, যা তিনটি নীতির ওপর গুরুত্ব দেয়। এগুলো হলো: ক্রেতাসন্তুষ্টি, কর্মীদের সম্পৃক্ততা এবং মানের ধারাবাহিক উন্নয়ন। অর্থাৎ সার্বিক মান ব্যবস্থাপনা হলো মানের ধারাবাহিক উন্নয়নের লক্ষ্যে ক্রেতাদের প্রত্যাশা সন্তুষ্টিসহকারে পূরণার্থে পণ্যের নক্সাকরণ, প্রয়োজনীয় কাঁচামাল ক্রয়করণ, উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে উন্নত জ্ঞান অর্জন, প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সমস্যার সমাধান এবং সকলকে সম্পৃক্ত করে উৎপাদন প্রক্রিয়া নির্ধারণ।

1.3k
উত্তরঃ

মি. সাফিক যে কাজগুলো সম্পাদন করেন সেগুলো মান ব্যবস্থাপনার উপাদান।
ভোক্তাদের প্রত্যাশা অনুযায়ী পণ্যের মান নির্ধারণ, মান সংরক্ষণ, মান উন্নয়ন ও নিয়ন্ত্রণকে মান ব্যবস্থাপনা বলে। যেকোনো প্রতিষ্ঠানের জন্য মান ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রেতাদের প্রত্যাশা পূরণার্থে মান ব্যবস্থাপনা পণ্যের নক্সাকরণ, কাঁচামাল ক্রয়করণ, উৎপাদন প্রক্রিয়া নির্দিষ্টকরণ, প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সমস্যার সমাধান এবং সর্বোপরি উৎপাদন প্রক্রিয়া নির্ধারণ ইত্যাদি কাজ সম্পাদন করে থাকে উদ্দীপকে মি. সফিক ব্যবস্থাপনা বিষয়ে এমবিএ অর্জন করে একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তিনি প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের মান পরিকল্পনা, মান নিয়ন্ত্রণ, মানের নিশ্চয়তা এবং মান উন্নয়নের সাথে জড়িত। তার এই কাজগুলো মান ব্যবস্থাপনা কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মি. সাফিক যে কাজগুলো সম্পাদন করেন সেগুলো মান ব্যবস্থাপনার উপাদান।

288
উত্তরঃ

পণ্যের মান নির্ধারণে মি. সাফিকের গৃহীত মান ব্যবস্থাপনার কার্যক্রমে ক্রেতাগণের খুশি হওয়ার বিষয়টি যথার্থ।
বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিপণন পরিবেশে যেকোনো প্রতিষ্ঠানের জন্য মান ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। মান ব্যবস্থাপনা বলতে ভোক্তাদের প্রত্যাশা অনুযায়ী পণ্যের মান নির্ধারণ, মান সংরক্ষণ, মান উন্নয়ন ও নিয়ন্ত্রণ কার্যকে বোঝায়।
উদ্দীপকে মি. সাফিক ব্যবস্থাপনা বিষয়ে এমবিএ অর্জন করে একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তিনি প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের মান পরিকল্পনা, মান নিয়ন্ত্রণ, মানের নিশ্চয়তা এবং মান উন্নয়নের সাথে জড়িত। তিনি বাস্তবভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি ক্রেতাদের ওপর গুরুত্ব দিয়ে পণ্যের মান নির্ধারণ করেন। ফলে প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের মানে ক্রেতাগণ বেশ খুশি।
প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের বিক্রয় বৃদ্ধি নির্ভর করে প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের মানের ওপর। এক্ষেত্রে মান ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের বিক্রয় বৃদ্ধিকল্পে ক্রেতাদের প্রয়োজন ও' অভাবকে গুরুত্ব দিয়ে থাকে। এতে ক্রেতাগণ তাদের মনেরমতো পণ্য পেয়ে খুশি থাকে। উদ্দীপকের মি. সাফিকও তাই প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের মান নির্ধারণে মান ব্যবস্থাপনার প্রতি গুরুত্ব দিয়েছে। তাই বলা যায়, পণ্যের মান নির্ধারণে মি. সাফিকের গৃহীত মান ব্যবস্থাপনার কার্যক্রমে ক্রেতাগণের খুশি হওয়ার বিষয়টি যথার্থ।

261
উত্তরঃ

প্রতিষ্ঠানের উৎপাদন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত দক্ষ ও যোগ্য কর্মীদের উৎপাদন কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ধারাবাহিকভাবে পণ্যের মান উন্নয়ন করে ক্রেতা বা ভোক্তার সন্তুষ্টিবিধান করাকে সার্বিক মান ব্যবস্থাপনা বলে।

409
উত্তরঃ

ভোক্তাদের প্রত্যাশা অনুযায়ী পণ্যের মান নির্ধারণ, মান সংরক্ষণ, মান উন্নয়ন ও নিয়ন্ত্রণকে মান ব্যবস্থাপনা বলে।
পণ্য ও সেবার মানের মধ্যে পণ্য ও সেবার কার্যকারিতা, নির্ভরযোগ্যতা এবং স্থায়িত্বতা ইত্যাদি অন্তর্ভুক্ত। এসব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পণ্য ও সেবার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে কিনা তা দেখা মান ব্যবস্থাপনার কাজ। এ কাজে কোনো ত্রুটি কোনো অবস্থাতেই প্রতিষ্ঠানের জন্য কাম্য নয়। মান এমন একটি পরিমাপক যা দ্বারা প্রতিযোগী কোম্পানি থেকে কোনো কোম্পানিকে, পণ্যকে ও ব্র্যান্ডকে পৃথক করা যায়। তাই বলা হয়, মান ব্যবস্থাপনা পণ্য ও সেবার মানের সর্বোৎকৃষ্ট নিশ্চয়তা প্রদান করে।

288
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews