ভবিষ্যতে নির্দিষ্ট সময় পর্যন্ত সমান কিস্তিতে সমান সময়ের ব্যবধানে নগদ অর্থের আগমন ও বহির্গমনকে বার্ষিক বৃত্তি বলে।
যদি কোনো ব্যক্তিকে বর্তমানে একটি নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থ অথবা একই পরিমাণ ভবিষ্যতে প্রাপ্ত নগদ অর্থ গ্রহণের মধ্যে সুযোগ দেওয়া হয়, তাহলে তার কাছে বর্তমানে প্রাপ্ত নগদ অর্থ ভবিষ্যতে প্রাপ্ত একই পরিমাণ নগদ অর্থের চেয়ে বেশি পছন্দনীয় হওয়াকে অর্থের সময় পছন্দ বলে। বর্তমানে পছন্দনীয়তার কারণগুলো হলো : অনিশ্চয়তা, ভোগ অগ্রাধিকার, বিনিয়োগের সুযোগ ও মুদ্রাস্ফীতি।
অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য নির্ণয় :
এখানে
কিস্তির পরিমাণ, A = ১০,০০০টাকা
মেয়াদকাল, n = ১০ বছর
সুদের হার, i = ১০% বা ০.১০
অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য,?
আমরা জানি
=
=
= ১,৭৫,৩১২
মেয়াদ শেষে কে বেশি টাকা পাবেন তা জানার জন্য খুশির সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে।
এখানে
কিস্তির পরিমাণ, A = ১০,০০০ টাকা
মেয়াদকাল, n = ১০ বছর
সুদের হার, i= ১২% বা ০.১২
সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য,?
আমরা জানি
=১,৭৫,৪৮৭টাকা
মন্তব্য: খুশি মেয়াদ শেষে পায় ১,৭৫, ৪৮৭ টাকা। অন্যদিকে, হাসি মেয়াদ শেষে পায় ১,৭৫,৩১২ টাকা। সুতরাং খুশি মেয়াদ শেষে বেশি পায় = (১,৭৫,৪৮৭ ১,৭৫,৩১২) = ১৭৫টাকা
Related Question
View Allএকটি নির্দিষ্ট সময়ের জন্য সমপরিমাণ নগদ প্রবাহের ধারাকে বৃত্তি বলে।
'বিধি ৬৯' বলতে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে যে কোনো পরিমাণ বিনিয়োগকৃত অর্থ কত বছরে বা কত সুদের হারে দ্বিগুণ হবে তা সংক্ষেপে নির্ণয় করার কৌশলকে বোঝায়।
বিধি ৬৯' প্রয়োগ করে দুটি বিষয় নির্ণয় করতে পারি।
১. বিনিয়োগকৃত অর্থ কত বছরে দ্বিগুণ হবে:
২. বিনিয়োগকৃত অর্থ শতকরা কত সুদের হারে দ্বিগুণ হবে:
কার্যকরী সুদের হার নির্ণয় :
এখানে
সুদের হার (i) = ১২% বা, ০.১২
বছরে চক্রবৃদ্ধির সংখ্যা (m) = ১২
কার্যকরী সুদের হার (EAR) = কত?
আমরা জানি,
কার্যকরী সুদের হার (EAR) =
=
=
=
সুতরাং কার্যকরী সুদের হার ১২.৬৮%।
মেয়াদ শেষে নাহিন মোটর সাইকেলটি কিনতে সক্ষম হবে কিনা
তা জানার জন্য সোনালী ব্যাংকের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য নির্ণয় :
এখানে
বর্তমান মূল্য (PV) = ৭০,০০০ টাকা
মেয়াদকাল (n) = ৫ বছর
সুদের হার (i) = ১২% বা, ০.১২
বছরে চক্রবৃদ্ধির সংখ্যা (m) = ১২
আমরা জানি,
ভবিষ্যৎ মূল্য (FV) = PV
= ৭০,০০০
টাকা
লক্ষণীয় যে, সোনালী ব্যাংক থেকে ৫ বছর শেষে পাওয়া যাবে ১,২৭,১৬৮.৭৯ টাকা কিন্তু ৫ বছর শেষে মটর সাইকেল কিনতে প্রয়োজন হবে ১,৫০,০০০ টাকা। অর্থাৎ (১,৫০,০০০ – ১,২৭,১৬৮.৭৯) = ২২,৮৩১.২১ টাকার ঘাটতি থাকে। এমতাবস্থায় বলা যায়, মেয়াদ শেষে নাহিন মোটর সাইকেলটি কিনতে সক্ষম হবে না।
বর্তমানের নির্দিষ্ট পরিমাণ অর্থ ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ে সুদসহ যে মূল্য হবে তাকে অর্থের ভবিষ্যৎ মূল্য বলে।
প্রকৃত সুদের হার বলতে ঋণগ্রহীতা প্রকৃতপক্ষে যে হারে সুদ প্রদান করে তাকে বোঝায়।
প্রকৃত সুদের হার মূলত চক্রবৃদ্ধিকরণের সাথে জড়িত। বছরে চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধি পেলে প্রকৃত সুদের হার বৃদ্ধি পায়। চক্রবৃদ্ধির সংখ্যা কমলে প্রকৃত সুদের হারও কমে। প্রকৃত সুদের হার নির্ণয়ের
সূত্রটি হলো : EAR =
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!