হীরা ও পান্না দুই বন্ধু। বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করে হীরা একটি বিদেশি ফার্মে সহকারী ব্যবস্থাপক পদে যোগদান করে এবং পান্না বিসিএস ক্যাডার সার্ভিসের সহকারী কমিশনার, ভূমি পদে যোগ দেয়। ৫ বছর পর হীরাকে তার যোগ্যতা ও অভিজ্ঞতার কারণে উক্ত ফার্মের জার্মানি শাখায় পূর্ণাঙ্গ ব্যবস্থাপক পদে প্রেরণ করা হয়। তিনি তার আয়ের বৃহৎ অংশ মা-বাবাকে প্রেরণ করেন। অপরদিকে পদোন্নতি পেয়ে পান্না উপজেলা নির্বাহী অফিসার হন।

Updated: 9 months ago
উত্তরঃ

কোনো ব্যক্তির শারীরিক শ্রমকেই কায়িক শ্রম বলে।

উত্তরঃ

মাটি, মাটির উর্বরাশক্তি, আবহাওয়া, বৃষ্টিপাত, জলবায়ু, তাপ, পানি, বাতাস, সূর্যের আলো, খনিজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্য ক্ষেত্র, নদনদী ইত্যাদি যা প্রকৃতি অকাতরে দান করেছেন তাই হলো ভূমি ■ ভূমি প্রকৃতির দান, আদিম ও অক্ষয়। ভূমি চিরন্তন অস্তিত্বসম্পন্ন অবশ্য আবাদি জমির উর্বরতাশক্তি হ্রাস পেতে পারে। যাকে ভূমি ক্ষয় বলা হলেও তা ধ্বংস হয় না। প্রকৃতির অন্যান্য দান যেমন- চন্দ্র, সূর্য, বাতাস ইত্যাদির ন্যায় ভূমি অবিনশ্বর। সৃষ্টিকর্তার ইচ্ছায় এগুলো একদিন ধ্বংস হলেও আপাতদৃষ্টিতে আমরা বলতে পারি, ভূমি অবিনশ্বর।

উত্তরঃ

উদ্দীপক অনুযায়ী পান্নার পদন্নোতি হলো শ্রমের স্তরগত গতিশীলতা।
কোনো শ্রমিক অপেক্ষাকৃত নিম্নপদ হতে সমজাতীয় অন্য প্রতিষ্ঠানে অপেক্ষাকৃত উচ্চপদে নিয়োজিত হওয়াকে স্তরগত শ্রম গতিশীলতা বলে।
উদ্দীপকে পান্না বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করে বিসিএস ক্যাডার সার্ভিসের সহকারী কমিশনার, ভূমি পদে যোগ দেন। পান্না এক সময়ে পদন্নোতি পেয়ে উপজেলা নির্বাহী অফিসার হন। সহকারী কমিশনার ও উপজেলা নির্বাহী অফিসার উভয়ই বিসিএস ক্যাডার সার্ভিসে নিয়োজিত পদ। এর মধ্যে সহকারী কমিশনার হচ্ছে অপেক্ষাকৃত নিম্ন এবং উপজেলা নির্বাহী অফিসার অপেক্ষাকৃত উচ্চ পদ। সুতরাং বলা যায়, বিসিএস ক্যাডার হিসেবে পান্নার সহকারী কমিশনার থেকে উপজেলা নির্বাহী অফিসারে পদন্নোতি হলো স্তরগত শ্রম গতিশীলতা।

উত্তরঃ

হীরা ও পান্নার কর্মপরিধি দেশের আর্থসামাজিক অবস্থার ওপর ইতিবাচক প্রভাব ফেলে। এক্ষেত্রে হীরার কার্যপরিধিতে আন্তর্জাতিক শ্রম গতিশীলতা ও পান্নার কার্যপরিধিতে স্তরগত শ্রম গতিশীলতা প্রকাশ পায়।
কোনো শ্রমিক একটি স্বাধীন দেশের ভৌগোলিক সীমানা পেরিয়ে অন্য একটি স্বাধীন দেশে কোনো কাজে নিয়োজিত হলে তাকে আন্তর্জাতিক শ্রম গতিশীলতা বলে। অন্যদিকে, কোনো শ্রমিক অপেক্ষাকৃত নিম্ন পদ হতে সমজাতীয় অন্য প্রতিষ্ঠানে অপেক্ষাকৃত উচ্চ পদে নিয়োজিত হওয়াকে স্তরগত শ্রম গতিশীলতা বলে।

উদ্দীপকে হীরা ও পান্না দুই বন্ধু। বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করে হীরা একটি বিদেশি ফার্মে সহকারী ব্যবস্থাপক পদে যোগদান করে এবং পান্না বিসিএস ক্যাডার সার্ভিসের সহকারী কমিশনার ভূমি পদে যোগ দেয়। ৫ বছর পর হীরাকে তার যোগ্যতা ও অভিজ্ঞতার কারণে উক্ত ফার্মের জার্মানি শাখায় পূর্ণাঙ্গ ব্যবস্থাপক পদে প্রেরণ করা হয়।
অর্থাৎ হীরা ভৌগোলিক সীমানা পেরিয়ে অন্য দেশে চলে যায়। এক্ষেত্রে আন্তর্জাতিক শ্রম গতিশীলতা সৃষ্টি হয়। অপরদিকে পদন্নোতি পেয়ে পান্না উপজেলা নির্বাহী অফিসার হন যা স্তরগত গতিশীলতা বলে বিবেচিত হয়েছে। তাদের এই দুইজনের গতিশীলতার ফলে দেশের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা প্রভাবিত হয়। হীরা তার আয়ের বৃহৎ অংশ জার্মানি থেকে মা-বাবাকে প্রেরণ করে। এতে দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে যা দেশের অর্থনীতিকে মজবুত করে।
অন্যদিকে, বিসিএস ক্যাডার হিসেবে পান্না দেশের অভ্যন্তরে আইনের ব্যবহার করে সামাজিক অবস্থায় অবদান রাখে।
পরিশেষে বলা যায়, হীরা ও পান্নার পদন্নোতি ও গতিশীলতার ফলে যে কর্মপরিধি সৃষ্টি হয়েছে তা দেশের আর্থসামাজিক অবস্থার ওপর ইতিবাচক প্রভাব ফেলে।

136
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

কদ্রব্যের গুণগতমান অক্ষুণ্ণ রেখে কোনো সময়ে একজন শ্রমিকের অধিক উৎপাদন করার সক্ষমতাকে শ্রমের দক্ষতা বলে।

613
উত্তরঃ

না, সকল অর্থই মূলধন নয়।
যে বস্তু লেনদেন সম্পাদনের কাজে ব্যবহৃত হয় তাকে অর্থ বলে।
অপরদিকে যে সম্পদ কোনো আয় সৃষ্টি করে অথবা উপার্জনে সহায়তা করে তাকে মূলধন বলে। অর্থ মূলধন কিনা তা নির্ভর করে এর ব্যবহারের ওপর। অর্থকে যদি আয় উপার্জনের কাজে ব্যবহার করা হয় তবে অর্থকে মূলধন বলা যায়। কিন্তু অর্থকে যদি আয় উপার্জন ছাড়া অন্য কোনো কাজে যেমন- পরিবারের ব্যয় নির্বাহ করা, কাউকে দান করা ইত্যাদি কাজে ব্যয় করা হয় তবে অর্থকে মূলধন বলা যাবে না।

662
উত্তরঃ

আলম সাহেবের কাজটি উৎপাদনের সংগঠন উপকরণের অন্তর্ভুক্ত।
প্রতিষ্ঠানের নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য উৎপাদনের উপকরণগুলোকে (যেমন- ভূমি, শ্রম ও মূলধন) একত্রিত করে এদের মধ্যে সামঞ্জস্য বিধান করার কার্যকে সংগঠন বলে। সংগঠন কাঠামো, এমন হতে হবে যাতে প্রতিষ্ঠানের সকল স্তরে জবাবদিহিতা নিশ্চিত হয় এবং প্রতিষ্ঠানের প্রতিটি কাজের মধ্যে সমন্বয়সাধন হয়।

উদ্দীপকে জনাব আলমের একটি ডালের মিল আছে। তিনি দেশের | বিভিন্ন অঞ্চল থেকে সরবরাহকারীর মাধ্যমে ডাল সংগ্রহ করে নিজের । মিলে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে উৎপাদন ও বিক্রয় করেন। কয়েক ! বছরের মধ্যে তার প্রতিষ্ঠানের সুনাম ও বিক্রয় বৃদ্ধি পায়। ফলে তিনি উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেন এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে অধিক উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি মেশিন ক্রয় করেন। এর পাশাপাশি তিনি কিছু শ্রমিকও তার প্রতিষ্ঠানে নিয়োগ দেন। তার এ কাজ উৎপাদনের উপকরণ সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, আলম সাহেবের কাজটি উৎপাদনের সংগঠন উপকরণের অন্তর্ভুক্ত।

313
উত্তরঃ

উদ্দীপকে জনাব আলমের শ্রম হলো মানসিক এবং কর্মীদের শ্রম হলো শারীরিক শ্রম। তাই শ্রম দিলেও আলমের কাজ ও কর্মীদের কাজ এক নয়- উক্তিটি যৌক্তিক।

অর্থ উপার্জন অথবা কোনো সুবিধা প্রাপ্তির উদ্দেশ্যে কোনো ব্যক্তি তার মানসিক প্রচেষ্টাকে কোনো কাজে নিয়োজিত করলে তাকে মানসিক শ্রম বলে। যেমন, একজন ব্যবস্থাপকের কাজ মানসিক শ্রম অর্থ উপার্জন অথবা কোনো সুবিধাপ্রাপ্তির উদ্দেশ্যে কোনো ব্যক্তি যে দৈহিক বা কায়িক শ্রম প্রদান করে তাকে শারীরিক শ্রম বলে। যেমন, একজন কুলির কাজ শারীরিক শ্রম।
উদ্দীপকে জনাব আলমের একটি ডালের মিল আছে। তিনি দেশের বিভিন্ন অঞ্চল থেকে সরবরাহকারীর মাধ্যমে ডাল সংগ্রহ করে নিজের | মিলে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে উৎপাদন ও বিক্রয় করেন। কয়েক বছরের মধ্যে তার প্রতিষ্ঠানের সুনাম ও বিক্রয় বৃদ্ধি পায় ফলে তিনি • উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেন এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে অধিক উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি মেশিন ক্রয় করেন। এর পাশাপাশি তিনি কিছু শ্রমিকও তার প্রতিষ্ঠানে নিয়োগ দেন
শ্রম দুই প্রকার যথা: শারীরিক শ্রম এবং মানসিক শ্রম। প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের কাজগুলো মানসিক শ্রমের অন্তর্ভুক্ত। কারণ তারা
বেশিরভাগ ক্ষেত্রেই চিন্তা-ভাবনা করে প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করেন। আর এই চিন্তার বিষয়টি মানসিক শ্রম। অপরদিকে প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মীদের কাজ শারীরিক শ্রমের অন্তর্ভুক্ত। কারণ শ্রমিক-কর্মীরাই প্রতিষ্ঠানের কাজ বাস্তবায়নের সাথে জড়িত। আর এই কাজ বাস্তবায়ন - সম্পর্কিত বিষয়টি হচ্ছে শারীরিক শ্রম। তাই উদ্দীপকে বর্ণিত জনাব

287
উত্তরঃ

ভূমি হলো প্রকৃতি প্রদত্ত সম্পদ যা উৎপাদন কাজে ব্যবহৃত হয়।

273
উত্তরঃ

উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের কায়িক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে।
শ্রম একটি পচনশীল উপাদান। একে জমিয়ে বা সঞ্চয় করে রাখা যায় না। কোনো শ্রমিক যদি কোনো একদিন কাজ না করে তবে উক্ত সময়ের শ্রমকে সে সঞ্চয় করে পরে তা ব্যবহার করতে পারবে না; বরং তার শ্রম সময়ের সাথে সাথেই নিঃশেষ হয়ে যাবে। তাই বলা যায়, শ্রম একটি পচনশীল পণ্য।

497
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews