১৬ ডিসেম্বর ২০১৬। বিজয় দিবসের অনুষ্ঠানে বৈমানিকগণ হেলিকপ্টার দিয়ে বিভিন্ন কসরত প্রদর্শন করছিলেন। এমন সময় প্যারাট্রুপার আসলাম হেলিকপ্টার থেকে লাফ দিয়ে মাটিতে অবতরণ করলেন। স্টেডিয়ামে বসে এ দৃশ্য উপভোগ করছিল সোমা। এতে সে দারুণ আনন্দ পেল।

Updated: 1 year ago
উত্তরঃ

ওজোন বায়ুমণ্ডলের একটি অস্থায়ী গ্যাস, যা অক্সিজেন অনুর সংমিশ্রণের সৃষ্টি হয়।

উত্তরঃ

বায়ুমণ্ডলে যেসব গ্যাসীয় উপাদান আছে তাদের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ গ্যাস হলো অক্সিজেন।
অক্সিজেন গ্যাস না থাকলে জীবকূলের অস্তিত্ব টিকে থাকতো না।
বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের পরিমাণ ২০.৭১ ভাগ। এ গ্যাস প্রাণীদের শ্বসনকাজে, শক্তি ও উত্তাপ বৃদ্ধিতে ব্যবহৃত হয়। ভূত্বকের শিলা গঠনকারী খনিজের সাথে রাসায়নিক প্রক্রিয়ায় সহজেই মিশ্রিত হয়ে বিচূর্ণীভবনে অংশগ্রহণ করে। প্রাণীকূলের বেচে থাকার জন্য অক্সিজেন অপরিহার্য। তাই বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাস ব্যাপক গুরুত্বপূর্ণ।

উত্তরঃ

প্যারাট্রুপার আসলাম বায়ুমণ্ডলের ট্রপোমণ্ডলে বিচরণ করছিল। ট্রপোমণ্ডল বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। এ মন্ডলের বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো-
বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হলো ট্রপোমণ্ডল। এটি পৃথিবী পৃষ্ঠের সাথে লেগে আছে। পৃথিবীর সর্বোচ্চ পাহাড়-পর্বতগুলো এ স্তরের উচ্চতার তুলনায় নগণ্য। ট্রপোমণ্ডল জীবজগতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর। ঋতুভেদে ও। ভিন্ন ভিন্ন অক্ষাংশে এর গভীরতার পার্থক্য হয়। এর গড় গভীরতা প্রায় ১২ km। প্রতি ১,০০০ মিটারে ৬.৪°C তাপমাত্রা কমতে থাকে। এ স্তরের উপরের অংশকে ট্রপোপজ বলে এবং এটি ৫ km পুরু। উচ্চতার দিকে বায়ুতে জলীয়বাষ্প থাকে। আবহাওয়ায় প্রায় সকল প্রকার উপাদান ঝড়, বৃষ্টি, বজ্রপাত, মেঘ, তুষারপাত, মিশ্রিত বায়ুপ্রবাহ, বায়ুচাপ প্রভৃতি ট্রপোমণ্ডলে বিদ্যমান। এ স্তরে বায়ু উপরে নিচে উঠানামা করে। এর ঘনত্ব সবচেয়ে বেশি। আবহাওয়া ও জলবায়ুজনিত যাবতীয় প্রক্রিয়ার বেশিরভাগ এই স্তরে ঘটায়। একে আবহমণ্ডল স্তর বলে।

উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত স্তরটি হলো ট্রপোমণ্ডল।

ট্রপোস্ফিয়ার পৃথিবীর বুকে প্রাণের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ট্রপোস্ফিয়ার মানুষের জন্য সবচেয়ে প্রয়োজনীয় স্তর। এ স্তরের নিম্নভাগে সব ধরনের প্রাণী ও উদ্ভিদ অবস্থান করে। মেঘ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ প্রভৃতি এ স্তরেই ঘটে থাকে। জলীয়বাষ্প, ধূলিকণা, ধোঁয়া প্রভৃতি এ স্তরেই ভেসে বেড়ায়। বায়মণ্ডলের ঘনত্ব এ স্তরে সবচেয়ে বেশি। এখানে বিভিন্ন সময় ও অবস্থায় (যেমন- ঝড়ের সময়) তাপের তারতম্য ঘটে এবং তাপ ও চাপের পার্থক্যের কারণে বায়ুপ্রবাহের সৃষ্টি হয়। তাই বলা যায়, এ স্তরটি উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য একটি গুরুত্বপূর্ণ স্তর। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় অবস্থিত পুরু স্তরকে (১.৫ কি. মি. পুরু) ট্রপোপজ বলা হয়। এ স্তরের বায়ু স্থির থাকে। এখানে বায়ুর তাপমাত্রা প্রায় ৫৫° সে. থাকে। ঝড়-বৃষ্টির প্রাদুর্ভাব নেই বলে দ্রুতগামী জেট বিমানগুলো এ স্তর দিয়ে বিনা বাধায় চলাচল করে। সুতরাং উপরের আলোচনা থেকে স্পষ্ট হয় যে, ট্রপোস্ফিয়ারের যথেষ্ট গুরুত্ব রয়েছে।

102

Atmosphere and Air Pollution

যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে রেখেছে তাকে বায়ুমণ্ডল বলে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির আকর্ষণে এ পুরু গ্যাসের আবরণ ভূপৃষ্ঠ সংলগ্ন হয়ে আছে এবং পৃথিবীর আবর্তনের সাথে সাথে ঘুরছে। বিজ্ঞানীদের ধারণা বায়ুমণ্ডলের বয়স প্রায় ৩৫ কোটি বছর। ভূপৃষ্ঠ থেকে ১০,০০০ কি.মি. ঊর্ধ্বাকাশব্যাপী বায়ুমণ্ডল বিস্তৃত। তবে এর ৯৭ শতাংশই ভূপৃষ্ঠ থেকে ৩০ কি.মি. এর মধ্যে সীমাবদ্ধ। বায়ুমণ্ডলের স্বাভাবিক অবস্থা প্রাণী ও উদ্ভিদের জন্ম, বৃদ্ধি ও বিকাশে সহায়ক।

বায়ুমণ্ডলের মূল উপাদান নাইট্রোজেন, অক্সিজেন ও সামান্য পরিমাণে অন্যান্য যৌগ ও গ্যাসসমূহ। তবে কোনো কারণে উপাদানসমূহে হ্রাস-বৃদ্ধি ঘটলে তা বিরাজমান প্রাণিজগতের জন্য হুমকিস্বরূপ এবং তা বায়ু দূষণ নামে অভিহিত হবে। বর্তমানে মানবসৃষ্ট উৎস হতে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডসহ কয়েকটি কার্বন যৌগ, নাইট্রোজেনের অক্সাইড, হাইড্রোকার্বন ও সালফার যৌগের বৃদ্ধির কারণে অব্যাহতভাবে দূষণ বৃদ্ধি পাচ্ছে।

প্রধান প্রধান শব্দ

  • বায়ুর উপাদান
  • বায়ুমণ্ডল
  • বায়ুমণ্ডলীয় স্তর
  • বায়ু দূষণ
  • দূষক
  • স্বল্পস্থায়ী প্রভাব
  • বিকল্প জ্বালানি

বায়ুমণ্ডল ও বায়ু দূষণ - খন্দকার মোশাররফ হোসেন এর লেখা বই

Related Question

View All
উত্তরঃ

জীবের বেঁচে থাকার জন্য বায়ুমণ্ডলের ট্রপোমণ্ডল স্তরটি অধিক গুরুত্বপূর্ণ।

এটি বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। এ স্তরে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন-ডাইঅক্সাইড, ধূলিকণা প্রভৃতি গুরুত্বপূর্ণ উপাদান থাকে যা প্রাণী ও উদ্ভিদের জন্য খুবই প্রয়োজন। এছাড়া এ স্তরে মেঘ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, কুয়াশা, ঝড়, বজ্রবিদ্যুৎ প্রভৃতি সবকিছুই ঘটে। পৃথিবীর বায়ুমণ্ডলের শতকরা ৮০ ভাগ বায়ু এ স্তর ধারণ করায় এ স্তরের নিচে উদ্ভিদ ও প্রাণীর অস্তিত্ব দেখা যায়। তাই ট্রপোমণ্ডল স্তরটি জীবের বেঁচে থাকার জন্য অধিক গুরুত্বপূর্ণ।

336
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত দূষণটি হলো বায়ুদূষণ। নিচে মানবস্বাস্থ্যের ওপর বায়ুদূষণের প্রভাব বিশ্লেষণ করা হলো-

বায়ুদূষণের অন্যতম দূষক হচ্ছে সালফার ডাইঅক্সাইড (SO2), নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO2) যা ব্রঙ্কাইটিস সৃষ্টি করে। ব্রঙ্কাইটিসের প্রধান উপসর্গ দীর্ঘস্থায়ী কাশি, অত্যধিক মিউকাস ক্ষরণ ও সঞ্চয় এবং বিঘ্নিত শ্বসন। বায়ুদূষণ এবং ধূমপান ফুসফুস ক্যানসারের প্রধান কারণ। শহরের বায়ুদূষণ তীব্র হওয়ায় গ্রামের তুলনায় শহরে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত মানুষের সংখ্যা অনেক বেশি। উৎপাদন স্থলে বা অট্টালিকা নির্মাণের সময় অ্যাজবেস্টাসের প্রভাবে ফুসফুসীয় কলা অমসৃণ হয় এবং দীর্ঘস্থায়ী প্রভাবে ফুসফুসে ক্ষতের সৃষ্টি হয়। ফুসফুসের এরূপ অস্বাভাবিক অবস্থাকে অ্যাজবেস্টোসিস বা ফুসফুসীয় ফাইব্রোসিস বলে। বায়ুতে বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় উপাদানের উপস্থিতির কারণে অতিশয় মন্দ প্রভাব
যথা- অ্যানিমিয়া, লিউকেমিয়া এবং ক্যান্সার সৃষ্টি হতে পারে। তেজস্ক্রিয় আইসোটোপের প্রভাবে এর মিউটেশন, বন্ধ্যাত্ব, ভ্রূণের অস্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ এবং জন্মত্রুটি ঘটতে পারে। উদ্দীপকে নজীব দীর্ঘ দশ বছর পর যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে ঢাকায় আসে। এখানকার গাড়ির কালো ধোঁয়া, কলকারখানায় নির্গত গ্যাস ব্যাপকভাবে বায়ু দূষণ সৃষ্টি করে। যা মানব স্বাস্থ্য ও পরিবেশের জন্য ব্যাপক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

167
উত্তরঃ

উদ্দীপকে সৃষ্ট দূষণটি হলো বায়ুদূষণ যা মানব স্বাস্থ্যের ওপর ব্যাপক প্রভাব সৃষ্টি করে।

নিচে, বায়ুদূষণ প্রতিরোধে করণীয় পদক্ষেপ সম্পর্কে আলোচনা করা হলো- সমাজের সকল স্তরের মানুষকে বায়ুদূষণের কারণ ও প্রভাব সম্পর্কে সচেতন করতে হবে। বায়ুদূষণের বর্তমান অবস্থা পরিমাপের জন্য ব্যাপক জরিপ ও পর্যবেক্ষণের ব্যবস্থা রাখতে হবে। জনসাধারণকে বায়ুদূষণের ফলে মানুষের স্বাস্থ্য ও সম্পদের কী ক্ষতি হতে পারে সে সম্বন্ধে পরিচিতি প্রদান করতে হবে।
পরিবেশে জনসংখ্যা ভার কমাতে হবে। পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। বায়ুদূষণ প্রতিরোধে দেশে বিদ্যমান আইন যথাযথভাবে মেনে চলতে হবে। সম্পদের যথাযথ ব্যবহার করতে হবে। ইটের ভাটায় কাঠের পরিবর্তে কয়লা ব্যবহার করতে হবে। যানবাহনে ডিজেলের পরিবর্তে সিএনজির ব্যবহার বৃদ্ধি করতে হবে। নির্বিচারে গাছ কাটা বন্ধ করে বনায়ন করতে হবে। পরিশেষে বলা যায়, জাতিসংঘের পরিবেশ সংশ্লিষ্ট বিশেষ করে বায়ুদূষণ প্রতিরোধে গৃহীত বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের দেশকে যথার্থ ভূমিকা পালন করতে হবে।

157
উত্তরঃ

বায়ুমণ্ডলে প্রাকৃতিক প্রক্রিয়ায় সংঘটিত কার্বনচক্রের মাধ্যমে কার্বন-ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় থাকে।

উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন করে এবং প্রাণী ও উদ্ভিদ উভয়ই গ্লুকোজরূপে তা গ্রহণ করে। প্রাণী খাদ্য হিসেবে উদ্ভিদ গ্রহণ করে এবং উভয়ের দেহেই কার্বন যৌগ তথা গ্লুকোজ জারিত হয়ে কার্বন-ডাইঅক্সাইডরূপে প্রকৃতিতে ফিরে যায়। নির্দিষ্ট প্রক্রিয়ার উদ্ভিদ CO2 গ্রহণ এবং প্রাণী CO2ত্যাগ করে। এভাবে উদ্ভিদ ও প্রাণীর মাধ্যমে বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে কার্বন-ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় থাকে।

210
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews