১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় শফিক ও তার পরিবার এবং পূজা রায় ও তার পরিবার নিজেদের জীবনরক্ষার্থে প্রতিবেশী দেশ ভারতে চলে যায়। যুদ্ধ শেষে শফিক ও পরিবার বাংলাদেশে ফিরে আসলেও পূজা ও তার পরিবার ভারতে থেকে যায়।

Updated: 9 months ago
উত্তরঃ

কোনো দেশের মোট জনসংখ্যা ও কার্যকর ভূমির অনুপাতের ভারসাম্য থাকাকে কাম্য জনসংখ্যা বলে।

উত্তরঃ

নিজের ইচ্ছায় বাসস্থান ত্যাগ করে আপন পছন্দমতো স্থানে বসবাস করাকে অবাধ অভিবাসন বলে।

জীবনধারণের মৌলিক ও নানা প্রয়োজনে মানুষ স্বেচ্ছায় পূর্বেরটি ত্যাগ করে নতুন স্থানে আবাস গড়ে তোলে। উন্নত জীবন যাপনের জন্য, কর্মসংস্থান ও অধিকতর আর্থিক সুযোগ সুবিধা ইত্যাদি আকর্ষণমূলক কারণে মানুষ অভিগমন করে থাকে। এ ধরনের স্বেচ্ছাপ্রণোদিত অভিগমনই অবাধ অভিবাসন।

উত্তরঃ

১৯৭১ সালে যুদ্ধের সময় বাংলাদেশের অনেক পরিবার প্রতিবেশী দেশ ভারতে গমন করে। ১৯৭২ সালে শফিক ও তার পরিবার বাংলাদেশে ফিরে আসে। বাংলাদেশে ফিরে আসা পরিবারগুলোকে বলা হয় শরণার্থী।

শরণার্থী বলতে যারা সাময়িকভাবে কোনো দেশে আশ্রয় গ্রহণ করে এবং সুযোগমত স্বদেশে প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকে তাদেরকে বোঝায়। যেহেতু যুদ্ধের সময় অনেক পরিবারের মতো শফিক ও তার পরিবার ভারতে যায় এবং স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশে ফিরে আসে সেহেতু তারা শরণার্থী।

আবার পূজা ও তার প্রতিবার যুদ্ধের পর দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসার পরও ভারতে স্থায়ীভাবে থেকে যায়। উদ্বাস্তুর সংজ্ঞানুযায়ী, বলপূর্বক অভিবাসনের ফলে যে সমস্ত ব্যক্তি কোনো স্থানে আগমন করে এবং স্থায়ীভাবে আবাস স্থাপন করে তাদের উদ্বাস্তু বলে। তাই বলা যায়, পূজা ও তার পরিবার উদ্বাস্তু, কেননা তারা ভারতে স্থায়ীভাবে থেকে যায়।

উত্তরঃ

১৯৭১ সালে যুদ্ধের সময় বাংলাদেশের অনেক পরিবারের মতো শফিকের পরিবার, পূজা রায়ের পরিবার প্রতিবেশী দেশ ভারতে গমন করে। এ ধরনের অভিগমনকে বলা হয় বলপূর্বক অভিগমন।

প্রত্যক্ষ রাজনৈতিক চাপের মুখে কিংবা পরোক্ষভাবে অর্থনৈতিক ও সামাজিক চাপ সৃষ্টির ফলে মানুষ বাধ্য হয়ে যে অভিগমন করে তাকে বলপূর্বক অভিগমন বলে।
উল্লেখিত পরিবারগুলো রাজনৈতিক চাপের মুখে নিরাপত্তার জন্য ভারতে গমন করে। সুতরাং এ ধরনের অভিগমন বলপূর্বক অভিগমনের অন্তর্ভূক্ত।

133

বর্তমান পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞানের উন্নতি, সংক্রামক রোগ প্রতিরোধ, প্রতিষেধক আবিষ্কার, পুষ্টিকর খাবার, স্বাস্থ্যকর পরিবেশ, নিরাপদ পানীয় জলের ব্যবহার ও শিক্ষার প্রসার ঘটেছে। ফলে নবজাতক ও শিশুমৃত্যুর হার হ্রাস পেয়েছে। মানুষের আয়ুষ্কাল বৃদ্ধি পেয়েছে। উন্নত দেশগুলোতে জন্মহার বৃদ্ধি কিছুটা কমলেও উন্নয়নশীল দেশগুলোতে এ হার কমেনি। এর ফলে পৃথিবীর জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। অর্থনৈতিক কর্মকাণ্ডে জনসংখ্যার গুরুত্ব রয়েছে। পরিমিত শ্রমশক্তি ব্যতীত উন্নয়ন সম্ভব নয় আবার জনাধিক্যতা অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে সমস্যা। প্রাকৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও ভৌগোলিক উপাদানগুলো পৃথিবীর বিভিন্ন স্থানকে জনবহুল বা জনবিরল করে তোলে। জনসংখ্যা বৃদ্ধি বর্তমানে বিশ্বব্যাপী সমস্যা। এ সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

Related Question

View All
উত্তরঃ

নিজের বাসস্থান ছেড়ে অন্য স্থানে গিয়ে স্থায়ীভাবে বসবাস (গ্রাম থেকে শহরে বা এক দেশ থেকে অন্য দেশে) করাই অভিবাসন।

455
উত্তরঃ

বলপূর্বক অভিগমনে কিছু মানুষ শরণার্থী হয়।

বলপূর্বক অভিগমনে যথা- গৃহযুদ্ধ, সাম্প্রদায়িক বৈষম্য বা যুদ্ধের কারণে যে সমস্ত ব্যক্তি কোনো স্থানে সাময়িকভাবে আশ্রয় গ্রহণ করে এবং সুযোগমত স্বদেশে প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকে তাদেরকে শরণার্থী বলে। যেমন- কক্সবাজারে মিয়ানমারের রোহিঙ্গাদের আশ্রয় গ্রহণ।

1.1k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews