উদ্দীপকে রেজা সাহেবের দ্বিতীয় কারখানায় কটন সুতা ও পলিস্টার থেকে কাপড় তৈরি করা হয় যাদের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। তুলার, আঁশ থেকে কটন বা সুতি সুতা তৈরি হয়। সুতি সুতার তল মসৃণ হওয়ায় বাইরের বাতাস এ কাপড়ের মধ্যে সহজেই প্রবেশ করতে পারে বলে আরাম অনুভূত হয়। তাছাড়া সুতি কাপড়ের তাপ পরিবহন ও পরিচলন ক্ষমতা বেশি। তাই গরমকালে কটন সুতার কাপড় ব্যবহার করা বেশি আরামদায়ক।
পলিস্টার কাপড়ের প্রধান বৈশিষ্ট্য হলো এটি তাপ ও বিদ্যুৎ অপরিবাহী।
তাপ পরিবহন না করার কারণে এ কাপড়ের ভেতরের অংশের তাপ বাইরে আসতে পারে না এবং বাইরের অংশের তাপ ভিতরে যেতে পারে না। ফলে শীতকালে শরীর হতে নির্গত তাপ বাইরে যেতে পারে না এবং বাইরের ঠান্ডা আবহাওয়া শরীরের ওপর কোনো প্রভাব ফেলতে পারে না। তাই শীতকালে ঠান্ডা লাগে না বরং উষ্ণ ও আরামদায়ক অবস্থার সৃষ্টি হয়। পলিস্টার কাপড়ের মধ্য দিয়ে বাতাস চলাচল করতে না পারায় গরমকালে অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয় এবং চর্মরোগে আক্রান্ত হওয়ার সুযোগ থাকে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!