A ও B এর উন্নয়ন কর্মকাণ্ড চিহ্নিতপূর্বক কোন কর্মকাণ্ডটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে অধিকতর ভূমিকা রাখে? যুক্তিসহ ব্যাখ্যা করো।

Updated: 9 months ago
উত্তরঃ

হকের A ও B যথাক্রমে শিল্প ও যোগাযোগ ক্ষেত্রে উন্নয়ন কর্মকাণ্ড নির্দেশ করে।

দেশের আর্থসামাজিক অগ্রগতির জন্য দ্রুত শিল্প উন্নয়ন অপরিহার্য। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্পখাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্পের উন্নয়ন বলতে বিভিন্ন ধরনের শিল্পের উন্নয়ন কর্মকান্ডকে বোঝায়। খনিজ সম্পদ আহরণ ও প্রক্রিয়াজাতকরণ (প্রাকৃতিক গ্যাস), পর্যটন শিল্প (কক্সবাজার, সুন্দরবন), সেবা ও তথ্য প্রযুক্তিভিত্তিক শিল্প ছাড়াও আরও বিভিন্ন ধরনের শিল্পের উন্নয়নের মাধ্যমে ক্রমান্বয়ে শিল্পের উন্নয়ন সংঘটিত হচ্ছে, যা দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাসের উপর ভিত্তি বিভিন্ন শিল্পকারখানা (সার শিল্প, বিদ্যুৎ কেন্দ্র) গড়ে উঠেছে। এছাড়াও পর্যটন শিল্পের মাধ্যমে জাতীয় রাজস্ব বৃদ্ধি পাচ্ছে যা দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করছে।

এছাড়াও যোগাযোগ উন্নয়নের উপর দেশের উন্নয়ন অনেকাংশে নির্ভর করে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আজ বাংলাদেশের গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়েছে। এক্ষেত্রে ইন্টারনেট, টিভি, ফ্লাইওভার ও মোবাইল প্রযুক্তির বিকাশ দ্রুত প্রসার লাভ করেছে। ফলে দেশের আর্থসামাজিক অবস্থার ব্যপক উন্নয়ন হচ্ছে।
উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায়, শিল্প ও যোগাযোগ ক্ষেত্রের উন্নয়ন পরস্পর নির্ভরশীল। তবে শিল্পের প্রসার অর্থাৎ বলা যায়, শিল্পক্ষেত্রে উন্নয়ন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে অধিকতর ভূমিকা রাখে

126

প্রাকৃতিক পরিবেশের প্রতিটি উপাদান একটি অপরটির উপর নির্ভরশীল। উদ্ভিদ, ক্ষুদ্রজীব, প্রাণী ও মানুষ প্রত্যেকে পরিবেশের একটি সহনশীল অবস্থায় বসবাস করে। তার পরিবেশের সহনশীল অবস্থার পরিবর্তন হলে এই নির্ভরশীলতা ব্যাহত হয়। যে কোনো দেশের জন্য উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়ন নির্ভর করে অর্থনৈতিক কার্যাবলির উপর। যা আমাদের দেশে এখনও প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। তাই অর্থনৈতিক উন্নয়ন ও উন্নয়ন কর্মকাণ্ড সবকিছুই করতে হবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। টেকসই ও উন্নয়ন পরিবেশ সমন্বিত করে গড়ে তুলতে হবে।

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews