উদ্দীপকের A ও B হলো যথাক্রমে DNA RNA I
(1) একটি ডিএনএ অণু দ্বিসূত্র বিশিষ্ট লম্বা শৃঙ্খলের পলিনিউক্লিওটাইড। অন্যদিকে আরএনএ অণু একটিমাত্র পলিনিউক্লিটাইড শেকলে ভাঁজ হয়ে থাকে।
(ii) ডিএনএ অণুর আকৃতি অনেকটা প্যাঁচানো সিঁড়ির মত। অন্যদিকে আরএন এ অণুর আকৃতি সরল।
(iii) ডিএনএ অণুতে থাকে ডিঅক্সি রাইবোজ শর্করা, কিন্তু আরএনএ অণুতে থাকে রাইবোজ শর্করা।
(iv) ডিএনএ সাধারণত ক্রোমোজোমে থাকে, অন্যদিকে আরএনএ ক্রোমোজোম, সাইটোপ্লাজম ও রাইবোসোমে পাওয়া যায়।
(v) ডিএনএ এর কোনো প্রকারভেদ নেই। কিন্তু কার্যগত দিক দিয়ে আরএন এ তিন প্রকার। যথা- rRNA, tRNA, mRNA
(vi) ডিএনএ বংশগতির ধারক, বাহক ও নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। অন্যদিকে আরএনএ প্রোটিন সংশ্লেষণে ভূমিকা পালন করে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!