A' ও 'V' এর পরস্পর স্থান বিনিময়ে 'L' কার্যক্রম সচল থাকবে কী? যুক্তিসহ মতামত দাও। (উচ্চতর দক্ষতা)

Updated: 9 months ago
উত্তরঃ

যচিত্রে 'A' ও 'V' অর্থাৎ অ্যামিটার ও ভোল্টমিটার 'L' সমান্তরাল বর্তনীতে যথাক্রমে সিরিজ সংযোগে ও সমান্তরাল সংযোগে সংযুক্ত রয়েছে। যা বর্তনীর কার্যক্রম সচল রাখার জন্য অপরিহার্য। কিন্তু অ্যামিটার ও ভোল্টমিটার পরস্পর স্থান বিনিময় করলে অর্থাৎ অ্যামিটারকে সমান্তরালে ও ভোল্টমিটারকে সিরিজে সংযুক্ত 'করলে 'L' বর্তনীর কার্যক্রম সচল থাকবে না। নিচে যুক্তিসহ এর কারণ ব্যাখ্যা করা হলো-  অ্যামিটারের মধ্যে খুবই অল্প পরিমাণে রোধ থাকে। যার ফলে সিরিজ সংযোগে সংযুক্ত অ্যামিটারের মধ্য দিয়ে খুব সহজেই প্রয়োজন অনুযায়ী তড়িৎ প্রবাহিত হতে পারে। কিন্তু অ্যামিটারকে সমান্তরাল সংযোগে সংযুক্ত করা হলে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের পরিমাণ অত্যধিক হারে বৃদ্ধি পাবে। যা ফিউজকে পুড়িয়ে দিবে নতুবা অ্যামিটারকে নষ্ট করে দিবে।
অপরদিকে সমান্তরালে সংযোগে সংযুক্ত ভোল্টমিটার প্রয়োজনীয় বিভব পার্থক্যের মাধ্যমে বর্তনীতে তড়িৎ প্রবাহ অব্যাহত রাখে। কিন্তু ভোল্টমিটারকে সিরিজ সংযোগে সংযুক্ত করলে এর মধ্যে রোধের পরিমাণ অত্যধিক বৃদ্ধি পায়। যার ফলে বর্তনীর মধ্য দিয়ে কোন প্রকার তড়িৎ প্রবাহিত হয় না এবং বিভব পার্থক্য থাকে না।
তাই বলা যায়, অ্যামিটার ও ভোল্টমিটার পরস্পর সমান বিনিময় করলে 'L' বর্তনীর কার্যক্রম সচল থাকবে না।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
128

বিদ্যুৎ প্রবাহ হলো মূলত ইলেকট্রনের প্রবাহ। এ প্রবাহ আবার দু'রকম- এসি এবং ডিসি প্রবাহ। কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহের জন্য দরকার এর দু'প্রান্তের বিভব পার্থক্য। এই বর্তনীতে তড়িত্যন্ত্র ও উপকরণসমূহকে শ্রেণি ও সমান্তরাল সংযোগ যুক্ত করা যায়। এছাড়া বর্তনীতে তড়িৎ প্রবাহ মাপার জন্য অ্যামিটার বা যেকোনো দু'প্রান্তের বিভব পার্থক্য মাপার জন্য দরকার ভোল্টমিটার।

এই অধ্যায় পাঠ শেষে আমরা-

   • এসি এবং ডিসি প্রবাহের ধারণা ব্যাখ্যা করতে পারব;
   • তড়িৎ বর্তনীতে রোধ, ফিউজ এবং চাবির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব;
   • তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্যের মধ্যকার সম্পর্ক লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারব,
   • শ্রেণি ও সমান্তরাল বর্তনীতে তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্যের ভিন্নতা প্রদর্শন করত পারব;
   • তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্য পরিমাপে অ্যামিটার ও ভোল্টমিটারের সঠিক ব্যবহার করতে পারব;
   • তড়িতের কার্যকর ব্যবহার এবং অপচয় রোধে নিজে সচেতন হব এবং অন্যদের সচেতন করব।

Related Question

View All
উত্তরঃ পরিপাহীর যেকোনো প্রস্থচ্ছেদ দিয়ে প্রতি একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয়, তাকে বিদ্যুৎ প্রবাহ বলে। এর একক অ্যাম্পিয়ার (A)।
Satt AI
Satt AI
1 week ago
509
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews