A' কে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কেন? যুক্তিসহ বিশ্লেষণ কর

Updated: 7 months ago
উত্তরঃ

উদ্দীপকের চিত্রে A হলো ক্রোমোজোম। ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়। এর কারণ নিচে বিশ্লেষণ করা হলো-
নিউক্লিয়াসে অবস্থিত সুতার মতো অংশটি হচ্ছে ক্রোমোজোম। এটা জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে। আর ক্রোমোজোমের প্রধান উপাদান হলো DNA। এটা বংশগতি ধারা পরিবহনে ক্রোমোজোমের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী। DNA অণুতে জিন থাকে। এই জিন মানুষের বিভিন্ন বৈশিষ্ট্য বহন করে। মানুষের চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার রং ইত্যাদি প্রত্যেকটি বৈশিষ্ট্যের জন্য আলাদা জিন রয়েছে। জিনকে বহন করে DNA আর DNA কে বহন করে ক্রোমোজোম। এই ক্রোমোজোম দ্বারা বাহিত হয়েই বংশপরম্পরায় বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য সঞ্চালিত হয়। মিয়োসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের আদান-প্রদান হয়। ফলে বাবা-মায়ের চারিত্রিক বৈশিষ্ট্যের সংমিশ্রণ সন্তানে দেখা দেয়। অর্থাৎ ক্রোমোজোম বংশগত ধারা অক্ষুন্ন রাখার জন্য কোষ বিভাজনের সময় জিনকে সরাসরি মাতা-পিতা থেকে বহন করে পরবর্তী বংশধরে নিয়ে যায়। এ কারণে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
85

প্রতিটি জীবের দেহ কোষ দিয়ে গঠিত। এককোষী জীবগুলো কোষ বিভাজনের দ্বারা একটি থেকে দুটি, দুটি থেকে চারটি কোষে বিভক্ত হয় এবং এভাবে বংশবৃদ্ধি করে। বহুকোষী জীবের দেহকোষের সংখ্যা বৃদ্ধি হয়ে জীবদেহের সামগ্রিক বৃদ্ধি ঘটে। ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর বহুকোষী জীবের জীবন শুরু হয় একটি মাত্র কোষ থেকে। নিষিক্ত ডিম্বাণু অর্থাৎ এককোষী জাইগোট ক্রমাগত বিভাজিত হয়ে সৃষ্টি করে লক্ষ লক্ষ কোষ দিয়ে গঠিত বিশাল দেহ।

এ অধ্যায় পাঠ শেষে আমরা-
   • কোষ বিভাজনের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারব;
   •কোষ বিভাজনের মাধ্যমে জীবদেহের বৃদ্ধি ব্যাখ্যা করতে পারব;
   • জীবের বংশগতির ধারা রক্ষায় কোষ বিভাজনের ভূমিকা ব্যাখ্যা করতে পারব।

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews