"AA" নামক একটি বড় বিভাগীয় বিপণিতে সাব্বির ও লামিয়া দুজনেই বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। দুজনের মধ্যে সাব্বির পরিশ্রমী, আত্মবিশ্বাসী তীক্ষ্ণবুদ্ধিসম্পন্ন এবং সাথে সাথে প্রখর স্মৃতিশক্তিও তার আছে। অন্যদিকে লামিয়া মিষ্টভাষী। সুশ্রী এবং অমলিন হাসির অধিকারী। "AA" কতপক্ষ মনে করে দুজনের দুধরনের গুণাবলি থাকলেও প্রতিষ্ঠানের বিক্রয়বৃদ্ধিতে দুজনের গুরুত্বই সমান। 

Updated: 9 months ago
উত্তরঃ

বিক্রয়কর্মী যে সকল কলাকৌশল ব্যবহার করে বর্তমান ও সম্ভাব্য ক্রেতাকে পণ্য বা সেবা ক্রয়ে প্ররোচিত করে সেসব কলাকৌশলকে বিক্রয়িকতা বলে

উত্তরঃ

ব্যক্তিক বিক্রয় হলো দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি- উক্তিটি সঠিক ও যথার্থ। ব্যক্তিক বিক্রয় বলতে প্রকৃত ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করে পণ্য বা সেবা বিক্রয়ের প্রচেষ্টাকে বোঝায়। এ প্রক্রিয়ায় বিক্রেতা ক্রেতার সামনে সরাসরি উপস্থিত হয়ে পণ্যের বৈশিষ্ট্য ও গুণাগুণ বর্ণনা করে ক্রেতাকে পণ্য ক্রয়ে প্ররোচিত করে। এক্ষেত্রে ক্রেতার যদি কোনোকিছু জানার থাকে তাহলে বিক্রেতা থেকে তা জেনে নিতে পারে। মূলত এজন্যই ব্যক্তিক বিক্রয়কে দ্বিমুখী যোগাযোগ বলা হয়

উত্তরঃ

উদ্দীপকের আলোকে সাব্বিরের গুণগুলো বিক্রয়িকতার মানসিক গুণের অন্তর্গত।
যেসব প্রচেষ্টা বা কৌশলের মাধ্যমে সম্ভাব্য ক্রেতাকে আকৃষ্ট করে স্থায়ী গ্রাহকে পরিণত করা হয় তার মধ্যে বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি অন্যতম। ব্যবসায়ে বিক্রয় বৃদ্ধির জন্য বিক্রয়কর্মীর মানসিক গুণগুলো অত্যন্ত আবশ্যক।
উদ্দীপকের সাব্বিরের মানসিক গুণাবলির মধ্যে রয়েছে আত্মবিশ্বাসী ও কাজের প্রতি আন্তরিকতা, তীক্ষ্ণ বুদ্ধি ও প্রখর স্মৃতিশক্তি। পণ্য বা সেবাকে ক্রেতার নিকট গ্রহণযোগ্য করে তুলতে হলে কর্মীকে অবশ্যই

আত্মবিশ্বাসী হতে হবে যা তাকে অত্যন্ত সাবলীলতার সাথে পণ্যকে ক্রেতার কাছে তুলে ধরে ক্রেতাকে আকৃষ্ট করতে সাহায্য করবে। প্রতিষ্ঠানের কাজের প্রতি আন্তরিকতা বিক্রয়কর্মীর অত্যাবশ্যকীয় গুণ হিসেবে বিবেচিত হবে। ক্রেতাদের আগ্রহ ও আচরণ সম্পর্কে তীক্ষ্ণ বৃদ্ধিমত্তা থাকতে হবে এবং উদ্ভূত পরিস্থিতির মোকাবিলা করতে হবে। ক্রেতার অতীত অবস্থা বা বিষয়াদি বিবেচনায় এনে কার্য সম্পাদন করতে হবে। এ ধরনের গুণাবলি বিক্রয়কর্মীর মানসিকতার সাথে সম্পর্কিত

উত্তরঃ

লামিয়া এবং সাব্বিরের গুণাবলি আলাদা হলেও বিক্রয়িকতার ক্ষেত্রে উভয়ের গরুত্ব সমান- কর্তৃপক্ষের এরূপ মনে করা যৌক্তিক বলে আমি মনে করি।
সাধারণত কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে সেই প্রতিষ্ঠানের বিক্রয়কর্মীর আচার-ব্যবহারের ওপর।

উদ্দীপকে লামিয়ার গুণগুলো শারীরিক গুণাবলির অন্তর্গত। ব্যবসায়-বাণিজ্যে ক্রেতাদের নিকট পণ্য বা সেবার গুণাগুণ ও উপযোগিতাগুলো কৌশলে তুলে ধরা হয়। এক্ষেত্রে বিক্রয়কর্মীর বিভিন্ন গুণাবলি বিবেচ্য হয়। উদ্দীপকে লামিয়ার গুণাবলি আলাদা হলেও উভয়েই প্রতিষ্ঠানের জন্য সমান গুরুত্বপূর্ণ। বিক্রয়িকতার মানসিক গুণাবলি যেমন গুরুত্বপূর্ণ তেমন শারীরিক গুণাবলিও গুরুত্বপূর্ণ। বিক্রয়কর্মীর কণ্ঠস্বর যদি মিষ্টি হয় সেক্ষেত্রে ক্রেতা সহজেই বিক্রয়কর্মীর দৃষ্টি আকর্ষণ করে কিন্তু কণ্ঠস্বর কর্কশ হলে ক্রেতা এটি পছন্দ করবে না। এজন্য বিক্রয়কর্মীকে মিষ্টি কণ্ঠস্বরের অধিকারী হতে হবে। আবার, সহজ ও প্রাণবন্ত হাসি সহজেই ক্রেতাদের আকৃষ্ট করে এবং পণ্য ক্রয়ে উৎসাহী করে তোলে। পক্ষান্তরে, বিক্রয়কর্মীর ভারাক্রান্ত মুখ ক্রেতাকে পণ্য ক্রয়ে নিরুৎসাহী করে।
সুতরাং, বিক্রয়িকতার ক্ষেত্রে বিক্রয়কর্মীর মানসিক গুণ যেমন গুরুত্বপূর্ণ তেমনি বিক্রয়কর্মীর শারীরিক গুণাবলি সমান গুরুত্বপূর্ণ। অতএব 'AA' কর্তৃপক্ষের এরূপ মনে হওয়া যৌক্তিকতাপূর্ণ।

114
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

বিক্রয়কর্মীর মধ্যে মিশুকতা, মার্জিত আচরণ, সামাজিক মূল্যবোধ প্রভৃতি গুণের সমষ্টিকে সামাজিক গুণাবলি বলে।

338
উত্তরঃ

যে বিশেষ কৌশল বা প্রক্রিয়ায় বিক্রেতা ক্রেতাকে সরাসরি পণ্য বা সেবা ক্রয়ে প্ররোচিত করে প্রকৃত ক্রেতায় পরিণত করে তাকে ব্যক্তিক বিক্রয় বলে।
ব্যক্তিক বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয়কর্মী সম্ভাব্য ক্রেতার নিকট সরাসরি উপস্থিত হয়ে পণ্য বা সেবার নানান তথ্য তাদেরকে প্রদান করে। তাছাড়া পণ্য বা সেবা সম্পর্কে ক্রেতাদের আরো কোনো জিজ্ঞাসা থাকলে তার উত্তর বিক্রয়কর্মীরা তাৎক্ষণাৎ মৌখিকভাবে প্রদান করে। কোনো কোনো ক্ষেত্রে লিখিত আকারে পণ্য বা সেবা সম্পর্কে তথ্য প্রদান করা হলেও তা সারসংক্ষেপ মাত্র। এক্ষেত্রে মৌখিক উপস্থাপনাই মূখ্য ভূমিকা রাখে। তাই বলা যায়, ব্যক্তিক বিক্রয় হলো পণ্য বা সেবার মৌখিক উপস্থাপনা।

231
উত্তরঃ

উদ্দীপকের প্রতিষ্ঠানটি বিক্রয়কর্মী নিয়োগের ক্ষেত্রে শারীরিক গুণাবলির ওপর গুরুত্বারোপ করেছে।
মানুষের যেসব গুণ জন্মগত এবং প্রকৃতি প্রদত্ত সেসব গুণকে শারীরিক গুণাবলি বলে। শারীরিক গুণাবলি দৃশ্যমান এবং অদৃশ্যমান উভয়ই হতে পারে।

উদ্দীপকের রকি ফোন কোম্পানি 'একতা' সীম বিক্রয়ের জন্য প্রখর দৃষ্টিশক্তি, সুন্দর চেহারা এবং সুস্বাস্থ্যোর অধিকারী মি. মিঠু ও মি. রিমুকে নিয়োগ দেয়। এক্ষেত্রে তারা বিক্রয়কর্মীর শারীরিক গুণাবলিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে। প্রখর দৃষ্টিশক্তি হলো বিক্রয়কর্মীর শারীরিক গুণাবলির অন্তর্গত একটি অদৃশ্য গুণ এবং সুন্দর চেহারা ও সুস্বাস্থ্য হলো একটি দৃশ্যমান গুণ। সুতরাং প্রতীয়মান হয় যে, উদ্দীপকের প্রতিষ্ঠানটি বিক্রয়কর্মী নিয়োগের ক্ষেত্রে বিক্রয়কর্মীর শারীরিক গুণাবলিকে প্রাধান্য দিয়েছে।

175
উত্তরঃ

হ্যাঁ, আমি মনে করি উদ্দীপকের মি. মিঠু ও মি. রিমুর কর্মপ্রচেষ্টা শিক্ষালব্ধ।

একজন বিক্রয়কর্মীর মধ্যে যেসব গুণাবলি পরিলক্ষিত হয় সেগুলোর মধ্যে শারীরিক গুণাবলি অন্যতম। বিক্রয়কর্মীর শারীরিক গুণাবলি জন্মগত এবং প্রকৃতি প্রদত্ত হলেও শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে এর কিছু কিছু উপাদান নিয়ন্ত্রণ করা যায়।

উদ্দীপকের রকি ফোন কোম্পানি 'একতা' সীম বিক্রয়ের জন্য প্রখর দৃষ্টিশক্তিসম্পন্ন, সুন্দর চেহারা এবং সুস্বাস্থ্যের অধিকারী মি. মিঠু ও মি. রিমুকে নিয়োগ দেয়। নিয়োগের পর প্রতিষ্ঠানটি তাদেরকে এক সপ্তাহ প্রশিক্ষণের মাধ্যমে বিক্রয়ের কাজে পারদর্শী করে তোলে। এরূপ প্রশিক্ষণের ফলে তারা অধিক পারদর্শী হয়ে উঠে এবং অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে। উল্লেখ্য যে, তারা যদি সঠিক প্রশিক্ষণ না পেতেন তাহলে দৃষ্টিশক্তি, সুন্দর চেহারা এবং সুস্বাস্থ্যের অধিকারী হওয়া সত্ত্বেও ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করে সফলতার সাথে বিক্রয়কার্য সম্পন্ন করতে পারতেন না। কেননা প্রশিক্ষণের মাধ্যমে একজন বিক্রয়কর্মী সফল বিক্রয়কর্মী হয়ে ওঠার কলাকৌশল রপ্ত করতে পারেন। পরবর্তীতে এসব কৌশল প্রয়োগ করে সহজেই সফলতা অর্জন করা যায়।
পরিশেষে বলা যায়, উদ্দীপকের মি. মিঠু ও মি. রিমু প্রশিক্ষণের মাধ্যমেই বিক্রয়িকতার গুণাবলি অর্জন করেছেন। এ অর্থে তাদের কর্মপ্রচেষ্টা শিক্ষালব্ধ।

170
উত্তরঃ

বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত স্বল্পকালীন উদ্দীপনামূলক কার্যক্রমকে বিক্রয় প্রসার বলে।

217
উত্তরঃ

যে বিশেষ কৌশল বা প্রক্রিয়া অবলম্বনের মাধ্যমে একজন বিক্রয়কর্মী সম্ভাব্য ক্রেতাকে বিক্রয়তব্য পণ্য বা সেবা সম্পর্কে আগ্রহী করে তুলে প্রকৃত ক্রেতায় পরিণত করে তাকেই বিক্রয়িকতা বলে।

বিক্রয়িকতা শিক্ষালব্ধ এবং জন্মগত উভয়ই। বিক্রয়িকতা আশাবাদ, অধ্যাবসায়, শিক্ষা, আন্তরিকতা, বুদ্ধিমত্তা, ভদ্রতা, সামাজিক আচরণ ইত্যাদি কতিপয় গুণের সমাহার। শিক্ষা গ্রহণের মাধ্যমে বিক্রয়কর্মীকে এগুলো অর্জন করতে হয়। তাই বিক্রয়িকতা শিক্ষালব্ধ। আবার, বিক্রয় দক্ষতা অর্জনে অপরিহার্য কতিপয় গুণাবলি যেমন- চেহারা, হাসি, স্বাস্থ্য, শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি ইত্যাদি বিক্রয়কর্মী জন্মগতভাবেই অর্জন করে থাকে। তাই বিক্রয়িকতা জন্মগত। অর্থাৎ বিক্রয়িকতা হলো শিক্ষালব্ধ এবং জন্মগত উভয়ের সমন্বয়।

401
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews