ABC ত্রিভুজের ভূমি BC সংলগ্ন কোণদ্বয়ের সমদ্বিখণ্ডকদ্বয় বিপরীত বাহু দুইটিকে X ও Y বিন্দুতে ছেদ করে।

Updated: 9 months ago
উত্তরঃ

চিত্রে ABC ত্রিভুজের ভূমি BC সংলগ্ন ∠ACB = ∠ABC এর সমদ্বিখণ্ডকদ্বয় CX ও BY যথাক্রমে AB ও AC বাহুকে X ও Y বিন্দুতে ছেদ করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
উত্তরঃ

মনে করি, ABC ত্রিভুজের ∠ACB ও ∠ABC এর সমদ্বিখণ্ডকদ্বয় CX ও BY । XY, BC-এর সমান্তরাল। প্রমাণ করতে হবে যে, ABC ত্রিভুজটি সমদ্বিবাহু।

প্রমাণ :

ধাপ ১: △ABC-এ XY, ভূমি BC-এর সমান্তরাল রেখা হওয়ায়, AX : XB = AY : YC

বা, AXXB=AYYC[ত্রিভুজের যেকোনো বাহুর সমান্তরাল সরলরেখা ঐ ত্রিভুজের অপর বাহুদ্বয়কে বা তাদের বর্ধিতাংশদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে]

বা, AX+XBXB=AY+YCYC [যোজন করে]

বা, ABXB=ACYC

ধাপ ২: এখানে, ∠CBY = ∠XBY [BY, ∠CBX-এর সমদ্বিখণ্ডক]

এবং ∠XYB = ∠CBY [একান্তর কোণ]

∠XYB = ∠XBY

△XYB এ, ∠XYB = ∠XBY

∴ BX = XY

ধাপ ৩: অনুরূপভাবে, △CXY-এ, ∠CXY = ∠XCY

YC = XY

ধাপ ৪: BX = YC [ধাপ (১) ও (৩) হতে]

∴ AB = AC

অতএব, ABC ত্রিভুজটি সমদ্বিবাহু। (প্রমাণিত)

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
উত্তরঃ

সমনে করি, △ABC এর AB এবং AC এর মধ্যবিন্দু যথাক্রমে X ও Y। প্রমাণ করতে হবে যে, XY || BC  এবং XY = 12 BC

অঙ্কন: XY কে F পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন YF = XY হয়। C, F যোগ করি।

প্রমাণ: ধাপ ১: △AXY ও △CYF এর মধ্যে

AY = YC [AC এর মধ্যবিন্দু Y]

XY = YF [অঙ্কনানুসারে]

∠AYX = ∠CYF [বিপ্রতীপ কোণ]

△AXY ≡ △CYF [বাহু-কোণ-বাহু উপপাদ্য]

∴ ∠AXY = ∠YFC

এবং ∠XAY = ∠YCF [একান্তর কোণ]

∴ AX || CF

বা, AB || CF

আবার, BX = AX = CF এবং BX || CF

সুতরাং BXFC একটি সামান্তরিক

∴ XF || BC বা XY || BC

ধাপ ২: আবার, XF = BC

বা, XY + YF = BC

বা, XY + XY = BC [ধাপ (১) থেকে]

বা, 2XY = BC

∴ XY = 12 BC

সুতরাং XY || BC এবং XY = 12 BC (প্রমাণিত)

Md Zahid Hasan
Md Zahid Hasan
9 months ago
74

Related Question

View All
উত্তরঃ

অনুপাত ও সমানুপাতের তিনটি ধর্ম হলো:

(i) a : b=x : y এবংc : d=x : y হলে, a : b= c : d হবে।

(ii) a : b=b : a হলে, ab হবে।

(iii) a : b=c : d হলে, ad=bc (আড়গুনন)

SATT Team
SATT Team
9 months ago
153
উত্তরঃ

অনুপাত ও সমানুপাতের যোজন বিয়োজন সম্পর্কিত ধর্ম হলো:

(i) a : b= x : y হলে, a+b : b= x+y : y হবে। (যোজন) এবং a : b=x : y হলে, a-b : b=x-y : y হবে। (বিয়োজন)

iiab=cdহলে a+ba-b=c+dc-d[যোজন ও বিয়োজন]

SATT Team
SATT Team
9 months ago
128
উত্তরঃ

অনুপাত ও সমানুপাতের ব্যস্তকরণ ধর্মটি হলো:

a : b=x : y হলে, b : a=y : x হবে এবং অনুপাত ও সমানুপাতের একান্তরকরণ ধর্মটি হলো: a : b=x : y হলে a : x=b : y হবে।

SATT Team
SATT Team
9 months ago
242
উত্তরঃ

মনে করি, ত্রিভুজক্ষেত্র ABC ও DEF এর ভূমি যথাক্রমে BC = a, EF=d এবং উভয় ক্ষেত্রের উচ্চতা h.

সুতরাং, ত্রিভুজক্ষেত্র ABC এর ক্ষেত্রফল =12×a×h

ত্রিভুজক্ষেত্র DEF এর ক্ষেত্রফল =12×d×h

অতএব, ত্রিভুজক্ষেত্র ABC এর ক্ষেত্রফল : ত্রিভুজক্ষেত্র DEF এর ক্ষেত্রফল

সুতরাং, দুইটি ত্রিভুজক্ষেত্রের উচ্চতা সমান হলে, এদের ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক হবে।

SATT Team
SATT Team
9 months ago
169
উত্তরঃ

এখানে,∆ABC এ AB ও AC বাহুর মধ্যবিন্দু যথাক্রমে P ও Q।

∴∆ABQ=12∆ABC.

আবার, ∆APQ=12∆ABQ=1212∆ABC

বা, 14×∆ABC=∆APQ

বা, ∆ABC∆APQ=41

∴∆ABC : ∆APQ= 4 :1

নির্ণেয় অনুপাত 4 : 1.

SATT Team
SATT Team
9 months ago
104
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews