বিশেষ নির্বচন: ABC ত্রিভুজের ∠A সমকোণ এবং CD একটি মধ্যমা।
প্রমাণ করতে হবে যে, BC² = CD² + 3AD²

প্রমাণ: ধাপ
(১) ∆ABC-এর CD মধ্যমা
AD = BD [ত্রিভুজের যে কোনো শীর্ষ বিন্দু থেকে অঙ্কিত মধ্যমা তার বিপরীত বাহুকে সমদ্বিখন্ডিত করে]
(২) চিত্র থেকে, AB = AD+BD
= AD + AD [ধাপ (১) থেকে প্রাপ্ত]
= 2AD
(৩) এখন ∆ABC-এ ∠A = এক সমকোণ
BC² = AB² +AC² [পিথাগোরাসের সূত্রানুসারে]
= ²(AD)² + AC² [ধাপ (২) থেকে প্রাপ্ত]
= 4AD² + AC²
বা, BC² - 4AD² = AC² [পক্ষান্তর করে]
(৪) আবার, ∆ADC-এ ∠A = এক সমকোণ
AC²+AD² =CD² [পিথাগোরাসের সূত্রানুসারে]
বা, BC² - 4AD² + AD² = CD² [ধাপ (৩) থেকে প্রাপ্ত]
বা, BC² - 3AD² = CD²
BC² = CD² + 3AD² (প্রমাণিত)
Related Question
View All(13-5)=8
(21-13)=8
So,(37+8)=45, (45+8)=53, (53+8)=61, (61+8)=69
Ans. 5,13,21,29,37,45,53,61,69.
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!