B ও D মৌলদ্বয় একই গ্রুপে অবস্থান করলেও একটি মৌল একাধিক যোজনী প্রদর্শন করে অন্যটি করে না-উক্তিটি বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)

Updated: 9 months ago
উত্তরঃ

উদ্দীপকের বর্ণিত D মৌলটি যেহেতু ৩য় পর্যায়ে এবং এর সর্বশেষ কক্ষপথে 6 টি ইলেকট্রন বিদ্যমান সেহেতু মৌলটি S ও মৌলটির ইলেকট্রন বিন্যাস হবে

S 1s22s22p63s23px23py1 3pz1

উপরিউক্ত ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় যে 3p অরবিটালে 4টি ইলেকট্রন রয়েছে এখানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা ২টি। আমরা জানি, পরমাণুর শেষ কক্ষপথে অযুগ্ন ইলেকট্রন সংখ্যাই তার যোজনী নির্দেশ করে। শেষ অরবিটালে অযুগ্ম ২টি ইলেকট্রন থাকায় এর যোজনী হয় 2 । যদি S কে উত্তেজিত করা হয় তবে 3p অরবিটালের যুগ্ম ইলেকট্রন ভেঙে 4s অরবিটালে প্রবেশ করবে। সেক্ষেত্রে এর ইলেকট্রন বিন্যাস হবে নিম্নরূপ:

উপরিউক্ত ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় যে উত্তেজিত S এ অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হলো 4। অর্থাৎ এক্ষেত্রে, S এর যোজনী হবে 4।

S কে যদি আরও উত্তেজিত করা হয়, তখন 3s অরবিটালের যুগ্ম ইলেকট্রন ভেঙে যায় এবং 3d অরবিটালে প্রবেশ করে। তখন এর ইলেকট্রন বিন্যাস হয়:

S* 1s22s22p63s13px23py1 3pz13dxy13dyz1

এখানে, চটি অযুগ্ম ইলেকট্রন রয়েছে। সুতরাং, যোজনী 6।

উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, S এর যোজনী 2, 4 ও 6। অর্থাৎ S একাধিক যোজনী প্রদর্শন করতে পারে।

অপরদিকে উদ্দীপকের B মৌলটি পর্যায় সারণির ২য় পর্যায় ও গ্রুপ-16 তে অবস্থিত। তাই B মৌলটি O । অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হলো-

ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় যে, অক্সিজেনের 2p অরবিটালে 4টি ইলেকট্রন বিদ্যমান। এখানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা দুইটি। আমরা জানি, পরমাণুর শেষ কক্ষপথে অযুগ্ম ইলেকট্রন সংখ্যাই তার যোজনী নির্দেশ করে। আবার ২য় কক্ষপথে d অরবিটাল না থাকায় ইলেকট্রন উত্তেজিত হয়ে 2s থেকে d তে প্রবেশ করতে পারে না ফলে এটি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন, করতে পারে না। ফলে অক্সিজেনের যোজনী 2।

উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, সালফার একাধিক যোজনী প্রদর্শন করলেও অক্সিজেন একাধিক যোজনী প্রদর্শন করে না।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
183

আমরা জানি, সকল পদার্থই অনু এবং পরমাণু দিয়ে গঠিত। এ পর্যন্ত আবিষ্কৃত 118টি মৌলের 118টি ভিন্ন ভিন্ন পরমাণু রয়েছে। এদের মধ্য থেকে এক বা একাধিক মৌলের পরমাণু দিয়েই সকল পদার্থের অণু গঠিত হয়। পদার্থের অণুতে পরমাণুসমূহ এলোমেলো বা বিক্ষিপ্তভাবে থাকে না। পরমাণুসমূহ সুবিন্যস্ততাৰে থাকে। যে আকর্ষণ শাস্তির মাধ্যমে অণুতে দুটি পরমাণু পরস্পর যুদ্ধ থাকে তাকে রাসায়নিক ৰখন বলে। এই ৰখন বিভিন্ন প্রকার হতে পারে। যেমন—আয়নিক বন্ধন, সমযোজী কখন কিংবা খাত বন্ধন। এ অঞ্চায়ে আয়নিক, সমযোর্থী বা ধাতব বন্ধন বিশিষ্ট যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া ও তাদের ধর্ম নিয়ে আলোচনা করা হবে।

 

এ অধ্যায় পাঠ শেষে আমরা -
 

  • যোজ্যতা ইলেকট্রনের ধারণা ব্যাখ্যা করতে পারব।
     
  • মৌলের প্রতীক, যৌগমূলকের সংকেত ও এগুলোর যোজনী ব্যবহার করে যৌগের সংকেত লিখতে পারব।
     
  • নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতা ব্যাখ্যা করতে পারব। • অষ্টক ও দুইয়ের নিয়মের ধারণা ব্যাখ্যা করতে পারব।
     
  • রাসায়নিক বন্ধন এবং তা গঠনের কারণ ব্যাখ্যা করতে পারব।
     
  • আয়ন কীভাবে এবং কেন সৃষ্টি হয় তা ব্যাখ্যা করতে পারব।
     
  •  আয়নিক বন্ধন গঠনের প্রক্রিয়া বর্ণনা করতে পারব।
     
  • সমযোজী বন্ধন গঠনের প্রক্রিয়া বর্ণনা করতে পারব।
     
  • আয়নিক ও সমযোজী বন্ধনের সাথে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা, বিদ্যুৎ পরিবাহিতা এবং কেলাস গঠনের ধর্ম ব্যাখ্যা করতে পারব।
     
  • ধাতব বন্ধনের ধারণা ব্যাখ্যা করতে পারব।
     
  • ধাতব বন্ধনের সাহায্যে ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা ব্যাখ্যা করতে পারব।
     
  • স্থানীয়ভাবে সহজপ্রাপ্য দ্রব্যের মধ্যে আরনিক ও সমযোজী যৌগ শনান্ত করতে পারব।

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews