উদ্দীপকের E মৌলটি পারমাণবিক সংখ্যা 6 হওয়ায় মৌলটি কার্বন (C)। আবার B মৌলটির পারমাণবিক সংখ্যা 17 হওয়ায় মৌলটি ক্লোরিন (CI)। অর্থাৎ EB4 যৌগটি হলো কার্বন টেট্রাক্লোরাইড (CCl4)। এই যৌগটি সমযোজী যৌগ এবং যৌগটিতে সমযোজী বন্ধন বিদ্যমান।
C এর ইলেকট্রন বিন্যাস হলো-
CI এর ইলেকট্রন বিন্যাস-
উত্তেজিত অবস্থায় কার্বনের 2s অরবিটাল হতে একটি ইলেকট্রন 2p অরবিটালে স্থান করে নেয়। ফলে ইলেকট্রন বিন্যাসটি হয়-
এই অবস্থায় কার্বনের সর্বশেষ শক্তিস্তরে চারটি বিজোড় ইলেকট্রন থাকে। আবার CI এর সর্বশেষ ৩য় শক্তিস্তরে একটি বিজোড় ইলেকট্রন রয়েছে। চারটি ক্লোরিন পরমাণুর একটি করে মোট চারটি বিজোড় ইলেকট্রন একটি কার্বন পরমাণুর চারটি বিজোড় ইলেকট্রনের সাথে শেয়ারের মাধ্যমে চারটি সমযোজী বন্ধন তৈরি করে CCI4 যৌগ গঠন করে।

চিত্র: CCI4 অণু গঠন
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!