(i) জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে। 

(ii) সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। 

সার্থক জনম, মাগো, তোমায় ভালোবেসে।

Updated: 10 months ago
উত্তরঃ

উদ্দীপকের দ্বিতীয় অংশ, 'জন্মভূমি' কবিতার অংশবিশেষ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
উত্তরঃ

এই দেশে জন্মে এবং এই দেশকে ভালোবেসে কবির জন্ম সার্থক হয়েছে।

কবি এদেশে জন্মগ্রহণ করেছেন। এদেশের প্রকৃতি, এদেশের সৌন্দর্য সবই, তাঁকে মুগ্ধ করেছে এবং এদেশে জন্মগ্রহণ করতে পেরে এদেশকে ভালোবাসতে পেরে তাই তাঁর জীবন সার্থক হয়েছে। এই দেশের রানির মতো ধনসম্পত্তি আছে কিনা তা কবি ভাবেননি। তিনি এই দেশের প্রকৃতিতে নিজের জীবন বিলীন, করে দিতে চান শুধু এই দেশের প্রতি ভালোবাসা বোধ থেকে। এ দেশে জন্মগ্রহণ করে এবং এ দেশকে ভালোবেসে কবির জন্ম সার্থক হয়েছে।'

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
উত্তরঃ

জন্মভূমির প্রতি ভালোবাসার দিক দিয়ে উদ্দীপক দুটির মধ্যে সাদৃশ্য রয়েছে।

জন্মভূমি আমাদের মায়ের মতো। আমরা মায়ের কোলে জন্ম নিই এবং বেড়ে উঠি। একইভাবে আমরা দেশের কোলে জন্ম নিই এবং বেড়ে উঠি। তাই আমরা মাকে যেভাবে ভালোবাসি, দেশকেও সেভাবেই ভালোবাসি।

উদ্দীপক (i)-এ দেশের প্রতি গভীর ভালোবাসাবোধ প্রকাশ পেয়েছে। আর এই ভালোবাসা থেকেই জন্মভূমিতে জন্ম নিয়ে আবার - সেখানেই মারা যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন কবি। উদ্দীপক (ii)-এ নিজ দেশে জন্ম নিয়ে নিজেকে সার্থক মনে করা হয়েছে। কবি দেশের প্রতি অগাধ ও অসীম ভালোবাসা থেকেই নিজেকে দেশের অংশ মনে করে এমন ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। উদ্দীপক দুটির মধ্যে দেশের প্রতি এক গভীর ভালোবাসা প্রকাশ পেয়েছে। তাই বলা যায়, জন্মভূমির প্রতি ভালোবাসার দিক থেকে উদ্দীপক দুটির সাদৃশ্য রয়েছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
উত্তরঃ

উদ্দীপকের মাঝে জন্মভূমির প্রতি কবির ব্যাকুলতা প্রকাশ পেয়েছে।

জন্মভূমির সঙ্গে প্রত্যেক মানুষেরই মনের গভীর সম্পর্ক তৈরি হয়। জন্মের পর থেকে দেশের আলো, বাতাস, প্রকৃতি সবকিছু মানুষের মনে এই ভালোবাসার স্যার ঘটায়। তাই জন্মভূমি প্রত্যেকের কাছে প্রাণের চেয়েও প্রিয়।

উদ্দীপক (ⅰ)-এ নিজ দেশে জন্ম নিয়ে সেই দেশেই নিজের মৃত্যু যেন নিশ্চিত হয় সেই কামনা করা হয়েছে। দেশ থেকে দূরে গিয়ে মানুষ শান্তিতে মরতেও পারে না। দেশের প্রতি ব্যাকুলতা ও ভালোবাসা থেকেই মানুষের এমন বোধ জাগ্রত হয়। উদ্দীপক (ii)-এ দেশে জন্ম নিয়ে এবং তাকে ভালোবেসে নিজেকে ধন্য মনে করেছেন কবি। কারণ নিজ দেশের সৌন্দর্য মানুষকে এতটাই বিমোহিত করে যে, তাকে ভালোবাসতে পারলেও নিজেকে ধন্য মনে হয়।

উদ্দীপক (i)-এ নিজের দেশে নিজের জন্ম ও মৃত্যু কামনার মধ্য দিয়ে কবি হৃদয়ের গভীর ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন জন্মভূমির প্রতি। অন্যদিকে উদ্দীপক (ii)-এ নিজ দেশে জন্মে ও দেশকে ভালোবেসে নিজেকে সার্থক মনে করতে পারার অনুভূতিও দেশের প্রতি ভালোবাসারই বহিঃপ্রকাশ। তাই বলা যায়, জন্মভূমিকে ভালোবাসার মধ্য দিয়ে উদ্দীপকে জন্মভূমির প্রতি কবির ব্যাকুলতা প্রকাশ পেয়েছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
98

জন্মভূমি
রবীন্দ্রনাথ ঠাকুর

সার্থক জনম আমার জন্মেছি এই দেশে।
সার্থক জনম, মা গো, তোমায় ভালোবেসে॥

জানি নে তোর ধন রতন আছে কি না রানির মতন,
শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে ॥

কোন্ বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল,
কোন্ গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে ॥

আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো,
ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে ॥

Related Question

View All
উত্তরঃ

জন্মভূমির স্নেহচ্ছায়ায় কবির অঙ্গ জুড়ায়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
408
উত্তরঃ

কবির শেষ ইচ্ছা হলো, তিনি জন্মভূমির মাটিতেই চিরনিদ্রায় শায়িত হবেন।

এ দেশে জন্মগ্রহণ করে এবং জন্মভূমিকে ভালোবাসতে পেরেই কবি তাঁর জীবনের সার্থকতা অনুভব করেন। এ দেশের মাটিতে জন্ম নিয়ে, এর সূর্যালোকে চোখ জুড়িয়ে এবং মাতৃভূমির স্নেহচ্ছায়ায় কবি সুখ ও শান্তি লাভ করেছেন। জন্মভূমির অপরূপ সৌন্দর্যে মুগ্ধ কবির শেষ ইচ্ছা, এ দেশের মাটিতেই তিনি যেন চিরনিদ্রায় শায়িত হতে পারেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
375
উত্তরঃ

জন্মভূমিকে শ্রেষ্ঠ মনে করার দিক দিয়ে উদ্দীপকটি 'জন্মভূমি' কবিতার সাথে মিল লক্ষ করা যায়।

প্রকৃতিগতভাবেই মানুষের জন্মভূমির প্রতি মমত্ববোধ তৈরি হয়। জন্মভূমির আশ্রয়ে বেড়ে ওঠার কারণে আরও আপন মনে হয় এবং জন্মভূমির প্রতি ভালোবাসার কারণেই তাকে সব দেশের চেয়ে সেরা মনে হয়।

'জন্মভূমি' কবিতায় কবি এদেশে জন্মগ্রহণ করতে পেরে জীবনকে সার্থক মনে করেছেন। জন্মভূমির সবকিছু কবিকে মুগ্ধ করে। তাই তিনি এদেশের মাটিতে চিরনিদ্রায় শায়িত হতে চান। উদ্দীপকে কবি স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজের দেশকে সব দেশের মধ্যে সেরা মনে করেছেন। কবির কাছে তার জন্মভূমিকে অন্য সব দেশের রানি মনে হয়েছে। ভালোবাসায় মুগ্ধ হয়ে 'জন্মভূমি' কবিতার কবি ও উদ্দীপকের কবির মধ্যে মাতৃভূমিকে শ্রেষ্ঠ মনে করার দিক থেকে মিল রয়েছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
216
উত্তরঃ

উদ্দীপক ও 'জন্মভূমি' কবিতায় জন্মভূমিকে রানি সম্বোধন করার পেছনে যৌক্তিকতা রয়েছে। কারণ রানি যেমন নানা ধনসম্পদে ও সৌন্দর্যে পরিপূর্ণ থাকে তেমনি আমাদের দেশও শস্য-শ্যামল ও সৌন্দর্যে পরিপূর্ণ।

আমাদের এ দেশ নানা প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদে পরিপূর্ণ। বাংলা প্রকৃতির এই সৌন্দর্য ও ঐশ্বর্যের জন্য এ দেশ পৃথিবীর সকল দেশের সেরা।

উদ্দীপকের প্রথমে পৃথিবীর বন্দনা করা হয়েছে। এই পৃথিবীর সকল দেশের মধ্যে বাংলাদেশকে শ্রেষ্ঠ বলা হয়েছে। এদেশের মতো আর কোনো দেশ খুঁজে পাওয়া যাবে না বলে কবি মনে করেন। 'জন্মভূমি' কবিতায়ও কবি এদেশে জন্মগ্রহণ করাতে জীবন সার্থক মনে করেছেন। জন্মভূমির অপরূপ সৌন্দর্যে কবি মুগ্ধ। কবি জন্মভূমির স্নেহচ্ছায়ায় বেড়ে ওঠাকেই বড় বলে মনে করেন।

আমাদের দেশে রয়েছে সৌন্দর্য ও শস্য-শ্যামলের প্রাচুর্য যা রানির সাথে সাদৃশ্য তৈরি করে। তাই উদ্দীপক ও কবিতায় জন্মভূমিকে রানি বলা যৌক্তিক হয়েছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
367
উত্তরঃ

মাতৃভূমির শীতলতায় কবির হৃদয় জুড়ায়। এ বিষয়টিই আলোচ্য অংশে কবি প্রকাশ করেছেন।

মাতৃভূমি গভীর মমতায় কবিকে আগলে রেখেছে। স্বদেশের স্নেহচ্ছায়া কবির প্রাণকে শীতল করে। পরম এক শান্তি প্রবাহিত হয় কবির মনে-প্রাণে। প্রশ্নোক্ত চরণে এই ভাবই প্রকাশ পেয়েছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
205
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews