(i) নং বিক্রিয়াটি সম্পূর্ণ করে পাই-

সুতরাং, উল্লেখিত সমীকরণে বিক্রিয়ক দুইটি হলো যথাক্রমে হাইড্রোক্লোরিক এসিড (HCI) ও সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH) ক্ষার। বিক্রিয়ক দুটিতে আলাদাভাবে নীল লিটমাস পেপার যোগ করলে যে পরিবর্তন লক্ষ্য করা যায় তা নিচে যুক্তিসহ তুলে ধরা হলো-
HCI হলো এসিড। এটি জলীয় দ্রবণে আয়ন উৎপন্ন করে। অন্যদিকে, NaOH হলো একটি ক্ষার। এটি জলীয় দ্রবণে OH আয়ন উৎপন্ন করে। আবার লিটমাস পেপার হলো নির্দেশক পদার্থ যা নিজের রং পরিবর্তনের মাধ্যমে কোনো বস্তু অম্ল না ক্ষার বা কোনোটিই নয় তা নির্দেশ করে। এসিডিক দ্রবণে লাল লিটমাস পেপারের কোনো পরিবর্তন না হলেও নীল লিটমাস পেপার লাল হয়। অন্যদিকে ক্ষারীয় দ্রবণে নীল লিটমাস পেপার কোনো পরিবর্তন না দেখালেও লাল লিটমাস পেপার নীল হয়। তাই আলাদাভাবে বিক্রিয়ক দুটিতে নীল লিটমাস পেপার প্রবেশ করালে HCI দ্রবণে তা বর্ণের পরিবর্তন করে লাল হয়। কিন্তু NaOH ক্ষারীয় দ্রবণে বর্ণের কোনো পরিবর্তন ঘটায় না। অর্থাৎ নীল লিটমাস পেপারটি HCI দ্রবণে বর্ণের পরিবর্তন করলেও NaOH দ্রবণে করবে না।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!