নিরপেক্ষ পরমাণুর জারণ সংখ্যা শূন্য (0)।
কপারের পারমাণবিক সংখ্যা 29 এবং এর ইলেকট্রন বিন্যাস হলো-
কপারের এই ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম। সাধারণ নিয়মানুসারে কপারের ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা ছিল কিন্তু অর্ধপূর্ণ ও পূর্ণ অরবিটাল অধিক স্থিতিশীল হওয়ার কারণে স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে 4s অরবিটাল থেকে ১টি ইলেকট্রন 3d তে চলে যায়। ফলে ইলেকট্রন বিন্যাস অর্জিত হয়। এভাবে কপারের ইলেকট্রন বিন্যাসে স্থিতিশীলতা অর্জিত হয়। তাই কপারের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়ম মানে না।
উদ্দীপকের (i) ও (ii) নং পদার্থের দ্রবণ হলো যথাক্রমে FeCl₂ দ্রবণ ও CuSO4 দ্রবণ। অর্থাৎ, A পাত্রে FeCl₂ দ্রবণ ও B পাত্রে CuSO4 দ্রবণ তৈরী করা হয়। দ্রবণদ্বয়ে (iii) নং দ্রবণ অর্থাৎ NaOH দ্রবণ যোগ করলে বিক্রিয়া সংগঠিত হয়।
FeCl2 দ্রবণ ও NaOH দ্রবণের মধ্যে বিক্রিয়া: উদ্দীপকের A পাত্রের FeCl2 দ্রবণে কয়েক ফোঁটা লঘু NaOH দ্রবণ যোগ করলে Fe(OH)2 এর সবুজ বর্ণের অধঃক্ষেপ উৎপন্ন হয় এবং NaCl পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে।
সংশ্লিষ্ট বিক্রিয়া:
(সবুজ অধঃক্ষেপ)
CuSO4 দ্রবণ ও NaOH দ্রবণের মধ্যে বিক্রিয়া: উদ্দীপকের B পাত্রের CuSO4 দ্রবণে কয়েক ফোঁটা লঘু NaOH দ্রবণ যোগ করলে Cu(OH)2 এর হালকা নীল বর্ণের অধঃক্ষেপ উৎপন্ন হয় এবং Na₂SO4 পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে।
সংশ্লিষ্ট বিক্রিয়া:
(নীল অধঃক্ষেপ)
উদ্দীপকের A ও B পাত্রে আছে যথাক্রমে FeCl2 ও CuSO4 দ্রবণ। দ্রবণদ্বয়ে লিটমাস কাগজ প্রবেশ করালে কাগজের বর্ণ পরিবর্তন হবে কিনা সেটা জানতে হলে আগে দ্রবণদ্বয়ের প্রকৃতি অর্থাৎ অম্লীয় না ক্ষারীয় সেটা জানতে হবে।
জলীয় দ্রবণে আয়ন হিসাবে থাকে। জলীয় দ্রবণে এর অণুর আয়নদ্বয় উপস্থিত থাকে। ফলে FeCl2 এর ধনাত্মক আয়ন ও পানির অণুর ঋণাত্মক OH- আয়নদ্বয় পরস্পর যুক্ত হয়ে এর ঋণাত্মক আয়ন ও পানির অণুর ধনাত্মক আয়ন পরস্পর যুক্ত হয়ে HCI উৎপন্ন করে। HCI একটি তীব্র এসিড। এটি আবার জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয়ে ও উৎপন্ন করে। ফলে দ্রবণে সবসময় আয়ন উপস্থিত থাকে। তাই দ্রবণটি হয় অম্লীয়।
অনুরূপভাবে, CuSO4 জলীয় দ্রবণে Cu2+ ও আয়ন হিসাবে থাকে। Cu2+ পানির অণুর ঋণাত্মক OH- আয়নের সাথে ও আয়ন পানির অণুর ধনাত্মক H+ এর সাথে যুক্ত হয়ে যথাক্রমে উৎপন্ন করে। উৎপন্ন একটি তীব্র এসিড। এটি আবার সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে H+ ও আয়ন উৎপন্ন করে। দ্রবণে H+ আয়ন বিদ্যমান থাকায় CuSO4 এর জলীয় দ্রবণ অম্লীয়।
আমরা জানি, অম্লীয় দ্রবণে লিটমাস কাগজ প্রবেশ করালে নীল লিটমাস কাগজ লাল বর্ণ ধারণ করে।
উদ্দীপকের উভয় যৌগই অম্লীয় হওয়ায় এদের দ্রবণে লিটমাস পেপার প্রবেশ করালে তার নীল বর্ণ লাল হয়ে যায় অর্থাৎ লিটমাস পেপারের বর্ণ পরিবর্তন হয়ে যায়।
Related Question
View AllpH হলো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম। pH = - log [H+]। কোনো দ্রবণের pH মান 0 থেকে 14 এর মধ্যে হয়। আমরা জানি, কোনো দ্রবণের pH মান 7 এর কম হলে দ্রবণটি অম্লীয় আবার 7-এর বেশি হলে দ্রবণটি ক্ষারীয়। কোনো দ্রবণের pH মান 7 হলে দ্রবণটি প্রশম। চুনের পানি যেহেতু ক্ষারীয় সেহেতু চুনের পানির pH এর মান 7 থেকে বেশি হবে।
উপরের চিত্র অনুযায়ী NH4Cl ও CaO কে একসাথে তাপ দিলে NH3 গ্যাস, CaCl2 ও H2O উৎপন্ন হয়। অর্থাৎ 'X' গ্যাসটি হলো NH3 গ্যাস। এক্ষেত্রে তীব্র এসিড HCI এবং মৃদু ক্ষার NH3 এর বিক্রিয়া অম্লধর্মী লবণ (NH4Cl) উৎপন্ন হয়।
গ্যাসের জলীয় দ্রবণ হলো NH4OH (aq)।
এর জলীয় দ্রবণ ক্ষারধর্মী। তাই এটি এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে।
ধাতব লবণ যেমন দ্রবণে দ্রবণ যোগ করলে প্রথমে ক্ষারীয় কপার সালফেটের নীল অধঃক্ষেপ পড়ে। পরে অতিরিক্ত দ্রবণ যোগে দ্রবণীয় টেট্রামিন কপার সালফেটের গাঢ় নীল দ্রবণ সৃষ্টি হয়।
(নীল অধঃক্ষেপ)
(গাঢ় নীল দ্রবণ) ট্রেট্টা অ্যামিন কিউপ্রিক সালফেট
CuSO4 এর জলীয় দ্রবণ অম্লধর্মী হওয়ায় এখানে NH4OH এর ক্ষারধর্ম প্রকাশ পেয়েছে।
উদ্দীপকের X গ্যাসটি হলো অ্যামোনিয়া এর সাথে HCI এর বিক্রিয়া করলে এর সাদা ধোঁয়া উৎপন্ন হবে। এক্ষেত্রে তীব্র এসিড HCI এবং মৃদু ক্ষার এর বিক্রিয়া অম্লধর্মী লবণ উৎপন্ন হয়।
অ্যামোনিয়াম ক্লোরাইড
অ্যামোনিয়াম ক্লোরাইড এর বাণিজ্যিক নাম নিশাদল।
আভিধানিক অর্থে pH মানে হলো হাইড্রোজেন আয়নের ক্ষমতা। কোনো দ্রবণে pH মান 0 থেকে 14 এর মধ্যে হয়। দ্রবণের pH মান 7-এর কম হলে দ্রবণটি অম্লীয় আবার 7-এর বেশি হলে দ্রবণটি ক্ষারীয়। কোনো দ্রবণের pH মান 7 হলে দ্রবণটি প্রশম হবে।
উদ্দীপকের জলাশয়ের বর্জ্য পদার্থের মধ্যে সালফিউরিক এসিড (H2SO4) মিশ্রিত অবস্থায় থাকে। তাই জলাশয়ের pH মান 7 এর কম হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!