i. মাজেদ, রহিম, করিম, সীমা ও অসীম সাধারণত মানুষের সংখ্যা বা পরিমাণকে বোঝায়, কোনো গুণকে নয়।

ii. 'মানুষ' বলতে মানুষের মধ্যকার গুণকে বোঝায়। বুদ্ধিবৃত্তি, জীববৃত্তি ও জ্ঞানানুরাগ হচ্ছে মানুষের মধ্যকার গুণ। যুক্তিবিদ্যার ভাষায় জাত্যর্থ হচ্ছে বস্তুর গুণের দিক।

Updated: 1 year ago
উত্তরঃ

'যুক্তি' অর্থ চিন্তা। আমাদের মনের চিন্তা ভাষায় প্রকাশিত হয়ে | যুক্তির আকার ধারণ করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 years ago
উত্তরঃ

একটি যুক্তিবাক্যের দুই প্রান্তে বা সংযোজকের দুই পার্শ্বে যে শব্দাবলি দ্বারা উদ্দেশ্য এবং বিধেয় গঠিত হয় তাদেরকে যুক্তিবাক্যের 'পদ' বলে। যেমন- 'রাসেল হয় দেশপ্রেমিক'। এখানে 'রাসেল' উদ্দেশ্য পদ এবং 'দেশপ্রেমিক' হলো বিধেয় পদ। আর 'হয়' হলো সংযোজক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 years ago
উত্তরঃ

উদ্দীপকে (ⅰ) এ যে দিকটি ফুটে উঠেছে তাহলো পদের ব্যক্ত্যর্থ। কেননা কোনো পদের 'ব্যক্ত্যর্থ' বলতে ঐ পদ একই অর্থে যে বস্তু বা বস্তুগুলোর ওপর আরোপ করা হয় সেই বস্তু বা বস্তুগুলোকে বোঝায়। ব্যক্ত্যর্থ হচ্ছে পদের ব্যাপ্যতার দিক। অর্থাৎ পদের সংখ্যার দিককে ঐ পদের ব্যক্ত্যর্থ বলে। পরিমাণগত দিক থেকে একটি পদ যে সকল বস্তু বা ব্যক্তির ওপর প্রযোজ্য হয়, সে সকল বস্তু বা ব্যক্তির সমষ্টি হচ্ছে পদটির ব্যক্ত্যর্থ। যেমন- 'দার্শনিক' পদের ব্যক্ত্যর্থ হচ্ছে যথাক্রমে থেলিস, সক্রেটিস ও প্লেটো থেকে শুরু করে পৃথিবীর সকল দার্শনিক। 'মানুষ' পদের ব্যক্ত্যর্থ হলো রহিম, করিম, যদু, মধু থেকে শুরু করে পৃথিবীর সকল মানুষ। 'ত্রিভুজ' পদের ব্যক্ত্যর্থ হলো অতীত, বর্তমান ও ভবিষ্যতের অঙ্কিত সকল ত্রিভুজ। অর্থাৎ ব্যক্ত্যর্থ বলতে কোনো পদের বিস্তৃতি, বিস্তার ও ব্যাপকতাকে বোঝায়। ব্যক্ত্যর্থ হলো পদের সংখ্যার বা পরিমাণের দিক। অনুরূপভাবে উদ্দীপকে (ⅰ) এও দেখা যায় মাজেদ, রহিম, করিম, সীমা ও অসীম সাধারণত মানুষের সংখ্যা বা পরিমাণকে বোঝায়, কোনো গুণকে না যা জাত্যর্থের সাথে সাদৃশ্যপূর্ণ। কাজেই বলা যায়, উদ্দীপক (i) এ পদের ব্যক্ত্যর্থের দিকটি ফুটে উঠেছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 years ago
উত্তরঃ

যুক্তিবিদ্যার ভাষায় জাত্যর্থ হচ্ছে বস্তুর গুণের দিক। বস্তুত গুণগত দিক থেকে একটি পদ বা বস্তুর বা ব্যক্তির যে সকল আবশ্যিক ও সাধারণ গুণকে বোঝায় সে সকল গুণকে ঐ পদের জাত্যর্থ বলে। মূলত জাত্যর্থ হলো কোনো পদের গুণের দিক। যেমন- দার্শনিক পদের জাত্যর্থ হলো 'বুদ্ধিবৃত্তি' 'জীববৃত্তি' ও 'জ্ঞানানুরাগ'। কোনো কোনো যুক্তিবিদ জাত্যর্থকে দুই অর্থে ব্যবহার করেন। যথা: আত্মগত জাত্যর্থ ও বস্তুগত জাত্যর্থ। কোনো পদ ব্যবহার করার সময়ে ব্যবহারকারীর মনে ঐ পদটির যেসব গুণের কথা উদয় হয় সেই গুণ হলো ঐ পদের জাত্যর্থ। এই জাত্যর্থকে আত্মগত জাত্যর্থ বলে। অন্যদিকে, কোনো পদ দ্বারা যে সকল বস্তু বোঝায় ঐ সকল বস্তুর জ্ঞাত বা অজ্ঞাত গুণের সমষ্টিকে ঐ পদের বস্তুগত জাত্যর্থ বলে। অর্থাৎ জাত্যর্থ হলো কোনো পদের মৌলিক গুণ, অপরিহার্য গুণ বা অনিবার্য গুণ। যে মৌলিক ও সাধারণ গুণ ছাড়া ঐ পদ প্রতিষ্ঠিত হয় না ঐ মৌলিক ও সাধারণ গুণকে ঐ পদের জাত্যর্থ বলে। 'বুদ্ধিবৃত্তি' ও 'জীববৃত্তি' হলো 'মানুষ' পদের মৌলিক গুণ, সাধারণ গুণ ও অপরিহার্য গুণ। এই 'বুদ্ধিবৃত্তি' ও 'জীববৃত্তি' গুণের কোনো একটির অভাব হলে 'মানুষ' বলে পদবাচ্য হবে না। সর্বোপরি যে গুণ বা গুণাবলি কোনো শ্রেণির সকল বস্তুতেই বর্তমান বা বিদ্যমান থেকে সেই গুণই হলো ঐ পদের জাত্যর্থ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 years ago
253

Related Question

View All
উত্তরঃ

পদ' হলো এক বা একাধিক শব্দের সমষ্টি যা যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 years ago
1.9k
উত্তরঃ

একটি যুক্তিবাক্যে সব সময় দুটি পদ থাকে, কিন্তু শব্দ থাকে দুই বা ততোধিক। যেমন- পানি হয় তরল। যুক্তিবাক্যে পানি ও তরল দুটি পদ। কিন্তু ভাসানী ছিলেন একজন বলিষ্ঠ দেশপ্রেমিক রাজনীতিবিদ। বাক্যে ৬টি শব্দ আছে। যুক্তিবাক্যে পদ আছে দুই ধরনের, কিন্তু শব্দ আছে তিন ধরনের। সুতরাং ব্যাপকতার দিক থেকে শব্দ পদের চেয়ে বেশি ব্যাপ্য।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 years ago
460
উত্তরঃ

উদ্দীপকে ৩নং চিত্র ব্যাপ্যতার দিক থেকে E-যুক্তিবাক্যের প্রতিনিধিত্ব করছে। 'পদের ব্যাপ্যতা' বলতে পদের প্রসারতাকে বোঝায়। একটি পদ যখন কোনো যুক্তিবাক্যে ব্যবহৃত হয় তখন পদটি দ্বারা যে পরিমাণ ব্যক্ত্যর্থ নির্দেশ করে তার দ্বারা সে পদের ব্যাপ্যতা বা ব্যাপ্তি নির্ণয় করা হয়। কোনো কোনো যুক্তিবাক্যে উদ্দেশ্য পদটি তার সমগ্র ব্যক্ত্যর্থকে প্রকাশ করে, আবার কোনো কোনো যুক্তিবাক্যে বিধেয় পদটি তার সমগ্র ব্যক্ত্যর্থ নির্দেশ করে। আবার কোনো পদ যখন আংশিক ব্যক্ত্যর্থ গ্রহণ করে তখন তাকে 'অব্যাপ্য পদ' বলে। 

E- যুক্তিবাক্য বলতে আমরা বুঝি যে যুক্তিবাক্যে উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে বিধেয় পদ অস্বীকার করে। যেমন- কোনো মানুষ নয় অমর। একে সার্বিক নঞর্থক যুক্তিবাক্য বলে। উদ্দীপকের ৩নং চিত্রে যা বোঝানো হয়েছে তা হলো- একটি যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদ উভয়-ই ব্যাপ্য। কারণ কালো দাগ বিশিষ্ট চিত্র দ্বারা ব্যাপ্যতার বিষয়টি উল্লেখ করা হয়। আর E- যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদ ব্যাপ্য। E-যুক্তিবাক্য সার্বিক বলে এর পদটি পূর্ণ ব্যক্ত্যর্থ নিয়ে ব্যবহৃত হয়েছে। সুতরাং উদ্দেশ্যটি ব্যাপ্য। আবার E-যুক্তিবাক্যটি নঞর্থক বলে বিধেয় পদটিও পূর্ণ ব্যাক্ত্যর্থ প্রকাশ করে। এজন্য বিধেয় পদটিও ব্যাপ্য। যেমন- কোনো মানুষ নয় অমর। সুতরাং ৩নং চিত্র ব্যাপ্যতার দিক থেকে E- যুক্তিবাক্যের প্রতিনিধিত্ব করেছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 years ago
529
উত্তরঃ

চিত্রে কালো দাগ বিশিষ্ট অংশটি হলো ব্যাপ্য। সুতরাং ১নং চিত্রের একটি যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য এবং ২নং চিত্রে একটি যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য হিসাবে প্রকাশ পেয়েছে। ব্যাপ্যতা হলো প্রসারতা। যখন কোনো পদ একটি যুক্তিবাক্যে ব্যবহৃত হয়, তখন পদটি দ্বারা যে পরিমাণ ব্যক্ত্যর্থ নির্দেশ করে, তার দ্বারা সে পদের ব্যাপ্তি নির্ণয় করা হয়। যুক্তিবাক্যের উদ্দেশ্য পদটি ব্যাপ্য হতে পারে, আবার বিধেয় পদটি ব্যাপ্য হতে পারে।

উদ্দীপকের ১নং চিত্রে উদ্দেশ্যটি ব্যাপ্য, আর বিধেয় অব্যাপ্য হিসাবে প্রকাশ পেয়েছে। এই যুক্তিবাক্যকে A-যুক্তিবাক্য বলে। ২নং চিত্রে বিধেয়টি ব্যাপ্য এবং উদ্দেশ্যটি অব্যাপ্য হিসাবে প্রকাশ পেয়েছে। সুতরাং এটি একটি O-যুক্তিবাক্য।

A-যুক্তিবাক্য হলো সার্বিক সদর্থক। যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের সমগ্রকে স্বীকার করে নেয় তাকে A-যুক্তিবাক্য বা সার্বিক সদর্থক যুক্তিবাক্য বলে। -যুক্তিবাক্য হলো বিশেষ নঞর্থক। যে যুক্তিবাক্যের বিধেয় উদ্দেশ্য পদের অংশিককে অস্বীকার করে তাকে -যুক্তিবাক্য বা বিশেষ নঞর্থক যুক্তিবাক্য বলে। যেমন- কিছু মানুষ নয় সাহসী। সুতরাং ১নং চিত্র ও ২নং চিত্রকে সম্পূর্ণ বিপরীত বলা যায়। কারণ ১নং চিত্রের যুক্তিবাক্যটি সার্বিক সদর্থক এবং ২নং চিত্রের যুক্তিবাক্যটি বিশেষ নঞর্থক। ১নং চিত্রে উদ্দেশ্য ব্যাপ্য এবং বিধেয় অব্যাপ্য। আর ২নং চিত্রে উদ্দেশ্য অব্যাপ্য এবং বিধেয় ব্যাপ্য হয়েছে। তাই ১নং চিত্র ও ২নং চিত্র বিপরীত।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 years ago
465
উত্তরঃ

মানুষের চিন্তা, ইচ্ছা, অনুভব করার কথিত ধ্বনি বা লিখিত চিহ্নকে শব্দ বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 years ago
821
উত্তরঃ

যুক্তিবিদ্যায় শব্দ প্রধানত তিন প্রকার। যথা- ১। পদযোগ্য শব্দ, ২। সহ-পদযোগ্য শব্দ, ৩। পদ-নিরপেক্ষ শব্দ।

এটি ছকের মাধ্যমে দেখানো হলো-

শব্দ

পদযোগ্য শব্দ

সহ-পদযোগ শব্দ

পদ-নিরপেক্ষ শব্দ

কোনো শব্দের সাহায্য ছাড়া যুক্তিবাক্যে ব্যবহৃত হয়। যথা- মানুষ, কলম

যে শব্দ অন্য পদের সাহায্য ছাড়া যুক্তিবাক্যে ব্যবহৃত হতে পারে না। যথা- গুলো, টা, টি।

যে শব্দ যুক্তিবাক্যে ব্যবহৃত হতে পারে না। যথা- হায়! বাহ!

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 years ago
664
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews