দেওয়া আছে, PQRS বৃত্তটির ব্যাসার্ধ = 5 সে.মি.
OP=OQ = OS = OR = 5 সে.মি.
SQ - OS + OQ = (5+5) সে.মি. 10 সে.মি.
এবং P dot Q = 6 সে.মি.
চিত্রে, ∠SPQ অর্ধবৃত্তস্থ কোণ বলে, ∠SPQ = এক সমকোণ।
সুতরাং PQS একটি সমকোণী ত্রিভুজ এবং SQ এর অতিভুজ।
এখন, PQS সমকোণী ত্রিভুজ হতে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে
বা,
= 100 - 36
PS = = 8
নির্ণেয় PS এর দৈর্ঘ্য 8 সে.মি.।

মনে করি, O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে PQRS একটি অন্তর্লিখিত চতুর্ভুজ এবং ∠PSR এর সমদ্বিখন্ডক SQ । SQ সরলরেখাটি কেন্দ্র O বিন্দুগামী। প্রমাণ করতে হবে যে, ∠PSR + ∠PQR = 180° ।
প্রমাণ:
ধাপ ১ : একই চাপ PQR এর উপর দন্ডায়মান কেন্দ্রস্থ ∠POR = 2 (বৃত্তস্থ ∠PSR) [বৃত্তের একই চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ]
অর্থাৎ ∠POR =2∠PSR
ধাপ ২: আবার একই চাপ PSR এর দন্ডায়মান কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ ∠POR = 2(বৃত্তস্থ ∠PQR)
অর্থাৎ প্রবৃদ্ধ কোণ ∠POR = 2 ∠PQR
এখন, ∠POR + প্রবৃদ্ধ ∠POR = 2(∠PSR + ∠PQR)
কিন্তু, ∠POR + প্রবৃদ্ধ ∠POR = 4 সমকোণ 360°
2(∠PSR + ∠PQR) = 360°
বা, PSR + PQR =
অতএব ∠PSR + ∠PQR = 180° (প্রমাণিত)

মনে করি, O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে PQRS একটি অন্তর্লিখিত চতুর্ভুজ এবং ∠PSR এর সমদ্বিখন্ডক SQ প্রমাণ করতে হবে যে, PQ = QR ।
প্রমাণ:
ধাপ ১: PQ চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ ∠POQ এবং বৃত্তস্থ কোণ ∠PSQ ।
PSQ = ∠POQ [একই চাপের উপর দন্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক]
একইভাবে, QR চাপের ক্ষেত্রে পাই, ∠RSQ = ∠ROQ
ধাপ ২: যেহেতু PSR এর সমদ্বিখণ্ডক SQ
সেহেতু ∠PSQ = ∠RSQ
বা, ∠POQ = ∠ROQ
বা, ∠POQ = ∠ROQ
বা, চাপ PQ= চাপ QR [কেন্দ্রস্থ কোণ চাপের সমানুপাতিক]
PQ QR (প্রমাণিত)
Related Question
View Allবৃত্তের যেকোনো দুইটি বিন্দুর মধ্যের পরিধির অংশকে চাপ বলে।

চিত্রে O কেন্দ্রবিশিষ্ট বৃত্ত APB ও AQB দুইটি চাপ।
বৃত্তের যেকোনো দুইটি বিন্দুর মধ্যের পরিধির ছোট অংশকে বৃত্তটির উপচাপ বলা হয়।

চিত্রে O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে AB চাপ হচ্ছে উপচাপ।
বৃত্তের যেকোনো দুইটি বিন্দুর মধ্যের পরিধির বড় অংশকে বৃত্তটির অধিচাপ বলা হয়।

চিত্রে O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে AQB চাপ হচ্ছে অধিচাপ।
একটি কোণ কোনো বৃত্তে একটি চাপ খণ্ডিত বা ছিন্ন করে বলা হয় যদি-
১. চাপটির প্রত্যেক প্রান্তবিন্দু কোণটির বাহুতে অবস্থিত হয়
২. কোণটির প্রত্যেক বাহুতে চাপটির অন্তত একটি প্রান্তবিন্দু অবস্থিত হয় এবং
৩. চাপটির অন্তঃস্থ প্রত্যেকটি বিন্দু কোণটির অভ্যন্তরে থাকে।

চিত্রে প্রদর্শিত ∠AOB কোণটি O কেন্দ্রিক বৃত্তে APB চাপ খণ্ডিত করে।
বৃত্তের যেকোনো দুইটি বিন্দুর মধ্যের পরিধির অংশকে চাপ বলে। চিত্রে A ও B দুইটি বিন্দুর মাঝে বৃত্তের অংশগুলো লক্ষ করলে দেখা যায় দুইটি অংশের একটি ছোট, অন্যটি তুলনামূলকভাবে বড়। ছোট অংশটিকে উপচাপ এবং বড়টিকে অধিচাপ বলে।

এখানে, বৃত্তচাপ CDE < বৃত্তচাপ CBD. অর্থাৎ CDE চাপটি CBD চাপের চেয়ে ছোট। সুতরাং, CDE হলো উপচাপ।
বৃত্তের দুইটি জ্যা পরস্পরকে বৃত্তের উপর কোনো বিন্দুতে ছেদ করলে এদের মধ্যবর্তী কোণকে বৃত্তস্থ কোণ বা বৃত্তে অন্তর্লিখিত কোণ বলা হয়। চিত্রে ∠ACB বৃত্তস্থ কোণ। প্রত্যেক বৃত্তস্থ কোণ বৃত্তে একটি চাপ খণ্ডিত করে। এই চাপ উপচাপ, অর্ধবৃত্ত অথবা অধিচাপ হতে পারে।
একটি বৃত্তস্থ কোণ বৃত্তে যে চাপ খণ্ডিত করে, কোণটি সেই চাপের ওপর দণ্ডায়মান এবং খন্ডিত চাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত বলা হয়।

চিত্রে ∠ACB বৃত্তস্থ কোণটি APB চাপের ওপর দণ্ডায়মান এবং ACB চাপে অন্তর্লিখিত।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

