P মৌলটির পারমাণবিক সংখা হলো 6 এবং Q মৌলটির পারমাণবিক সংখ্যা হলো 14। অতএব, P ও Q মৌলদ্বয় যথাক্রমে কার্বন (C) এবং সিলিকন (Si) |
কার্বন এবং সিলিকন মৌল দুটি অধাতু হওয়া সত্ত্বেও সিলিকনের অক্সাইড (SiO2) উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কঠিন পদার্থ। অপরদিকে কার্বনের অক্সাইড CO2 গ্যাসীয় প্রকৃতির। এর কারণ হলো CO2 একটি একক অণু। এই অণুতে একটি কার্বন পরমাণুর সঙ্গে দুটি অক্সিজেন পরমাণু দুই জোড়া ইলেকট্রন শেয়ার করে দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে। CO2 এর আণবিক আকৃতি সরলরৈখিক এবং এর আণবিক গঠন, O = C = O ।
CO2 এর অণুসমূহের মধ্যে কেবল দুর্বল ভ্যানডার ওয়ালস্ বল কার্যকর থাকে এবং সাধারণ তাপমাত্রায় CO2 গ্যাস। এটি একক সমযোজী যৌগ হওয়ায় এর গলনাংক ও স্ফুটনাঙ্ক কম। এর গলনাংক- 56°C অপরদিকে সিলিকন ডাইঅক্সাইড, SiO2 একটি পলিমার যৌগ (SiO2)n অর্থাৎ অসংখ্য SiO2 অণু পরস্পর যুক্ত হয়ে বৃহৎ আকারের সুস্থিত গুচ্ছ অণু সৃষ্টি করে। সিলিকন ডাই অক্সাইড পলিমার (SiO2), এর গঠনে প্রতিটি Si পরমাণু চারটি O পরমাণুর সাথে এবং প্রতিটি । পরমাণু দুটি Si পরমাণুর সাথে যুক্ত হয়ে চতুস্থলকীয় গঠন সৃষ্টি করে। প্রতিটি চতুস্তলক O পরমাণু দ্বারা যুক্ত হয়ে বৃহৎ শিকল পলিমার (SiO2)n গঠন করে। (SiO2) এর গঠন নিম্নরূপ:
বৃহৎ পলিমার যৌগ হওয়ায় সিলিকন ডাই-অক্সাইডের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অনেক বেড়ে যায় এবং সাধারণ তাপমাত্রায় কঠিন পদার্থ।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!