অনুশীলনী

১।২৪ কোণের সম্পূরক কোণ কত?
(ক) 62°
(খ) 118°
(গ) 152°
(গ) 332

২।37° কোণের বিপ্রতীপ কোণ কত?
(ক) 53°
(খ) 37°
(গ) 127°
(গ) 143°

৩। দুইটি কোণ পরস্পর পূরক হলে এদের সমষ্টি কত?
(ক) ৩৬০°
(খ) ১৮০°
(গ) ৯০°
(ঘ) ৮০°

৪। ত্রিকোণীয় একটি কোণ ৪৫° হলে অপর বৃহত্তর কোণটি কত?
(ক) ৩৬০°
(খ) ১৮০°
(গ) ৯০°
(ঘ) ৮০°

৫। সম্পাদ্যের ক্ষেত্রে-
(i) যা দেওয়া থাকে তাই উপাত্ত
(ii) যা করণীয়, তাই অঙ্কন
(iii) যুক্তি দ্বারা অঙ্কন করা হলো প্রমাণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii, ও iii

উপরের চিত্রের আলোকে (৬-৮) নং প্রশ্নের উত্তর দাও:
৬। ∠a = কত?
(ক) ৩০°
(খ) ৪০°
(গ) ৫০°
(ঘ) ৯০°

৭। ∠a+b = কত?
(ক) ৪০°
(খ) ৫০°
(গ) ৬০°
(ঘ) ৯০°

৮। ∠c = কত?
(ক) ৯০°
(খ) ১৩০°
(গ) ১৬০°
(ঘ) ১৮০°

৯। চাঁদার সাহায্যে আঁকা যায়-
(i) ৪৫° ডিগ্রি কোণ
(ii) ১৫৫° কোণ
(iii) বৃত্ত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii, ও iii

১০। রুলারের সাহায্যে ৪ সে.মি. দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁক। এবার রুলার ও কম্পাসের সাহায্যে এই রেখাংশের সমান একটি রেখাংশ আঁক।

১১। রুলারের সাহায্যে 6 সে.মি. দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁক। রুলার ও কম্পাসের সাহায্যে এই রেখাংশকে সমদ্বিখণ্ডিত কর। দ্বিখণ্ডিত রেখাংশ দুইটি মেপে দেখ তারা সমান হয়েছে কিনা।

১২। রুলারের সাহায্যে ৪ সে.মি. দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁক। রুলার ও কম্পাসের সাহায্যে এই রেখাংশকে সমান চার ভাগে ভাগ কর।

১৩। 7 সে.মি. দৈর্ঘ্যের রেখাংশের মধ্যবিন্দুতে রুলার-কম্পাসের সাহায্যে একটি নির্দিষ্ট লম্ব আঁক।

১৪। ৪ সে.মি. দৈর্ঘ্যের রেখাংশের মধ্যবিন্দুতে লম্ব আঁক।

১৫। AB সরলরেখার C বিন্দুতে CD লম্ব আঁক। আবার CD রেখার উপর একটি বিন্দু E লও। এবার E বিন্দুতে CD রেখার উপর লম্ব আঁক।

১৬। চাঁদা ব্যবহার না করে 45° কোণটি আঁক।

১৭। ABC ত্রিভুজের তিনটি কোণের সমদ্বিখণ্ডকগুলো আঁক। যে রেখাগুলো দ্বারা কোণগুলো সমদ্বিখণ্ডিত হয়েছে ঐ রেখাগুলোর সাধারণ বিন্দু চিহ্নিত কর।

১৮। পাশের চিত্রে,

ক. ∠ABC এর সম্পূরক কোণ কোনটি?

খ. ∠ACB এর মান কত এবং কেন?

গ. প্রমাণ কর যে, ∠DCE + ∠ECB = 180°.

১৯। পাশের চিত্রে,


ক. ∠AOB এর বিপ্রতীপ কোণ কোনটি?

খ. ∠AOB কে সমদ্বিখণ্ডিত করে সন্নিহিত কোণ দুইটির সাধারণ বাহু নির্দেশ কর।

গ. প্রমাণ কর যে, ∠AOB এবং ∠COD এর সমদ্বিখণ্ডক একই সরলরেখায় অবস্থিত।

২০। চিত্রে ∠ABC = 90°

(ক) ত্রিভুজের তিনটি কোনের সমষ্টিকে x এর মাধ্যমে প্রকাশ কর।
(খ) ∠ABC কে সমদ্বিখণ্ডিত কর এবং অংকনের বিবরণ দাও।
(গ) x কোণের সমান করে একটি কোণ আঁক এবং বিবরণ দাও।

Content added By

Related Question

View More

বুলারের সাহায্যে ৪ সে. মি. দৈর্ঘ্যের রেখাংশ অঙ্কন:

বুলারের সাহায্যে ৪ সে. মি. দূরে দুইটি বিন্দু A ও B চিহ্নিত করি। A ও B এর সংযোগ রেখা AB আঁকি। এই সংযোগ রেখা AB-ই নির্ণেয় ৪ সে. মি. দৈর্ঘ্যের রেখাংশ।

AB রেখাংশের সমান করে রেখাংশ অঙ্কন: AB এর সমান রেখাংশ আঁকার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করি:

১. পেন্সিল কম্পাসের কাঁটার দিক A বিন্দুতে এবং, পেন্সিলের দিক B বিন্দুতে বসাই।

২. যেকোনো রশ্মি CE নিই। C-কে কেন্দ্র করে কম্পাসের সাহায্যে AB রেখাংশের সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি CE কে D বিন্দুতে ছেদ করে। CD রেখাংশই AB রেখাংশের সমান।

বুলারের সাহায্যে 6 সে. মি. দূরে দুইটি বিন্দু A ও B চিহ্নিত করি। A ও B এর সংযোগ রেখা AB আঁকি। তাহলে AB ই নির্ণেয় 6 সে. মি. দৈর্ঘ্যের রেখাংশ। AB রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে।

অঙ্কনের ধাপ:

১. A কে কেন্দ্র করে AB এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে AB এর দুই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি।

২. B কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে AB এর উভয় পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপগুলো পরস্পরকে C ও D বিন্দুতে ছেদ করে।

৩. C ও D যোগ করি। CD রেখাংশ AB রেখাংশকে ০ বিন্দুতে ছেদ করে। AB রেখাংশ ০ বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে।

পরিমাপ যাচাই: রুলারের সাহায্যে AO এবং OB রেখাংশের দৈর্ঘ্য পরিমাপ করি। AB রেখাংশ বরাবর রুলার স্থাপন করি যেন, AB রেখাংশের A বিন্দু রুলারের ০ নির্দেশিত দাগের সাথে মিলে। এখন, AB রেখাংশের ০ বিন্দু রুলারের ৩ সে.মি., ও B বিন্দু রুলারের 6 সে.মি. দাগে পড়ে।

AO = 3 সে.মি. এবং OB = (6 - 3) সে.মি. = 3 সে.মি. অর্থাৎ, AO = OB = 3 সে.মি..।

সুতরাং, দ্বিখণ্ডিত রেখাংশ দুইটি মেপে দেখা গেল, দিখন্ডিত রেখাংশ দুইটি সমান।

রুলারের সাহায্যে ৪ সে. মি. দূরে দুইটি বিন্দু A ও B চিহ্নিত করি। A ও B এর সংযোগ রেখা AB আঁকি। এই সংযোগ রেখা AB-ই নির্ণেয় ৪ সে. মি. দৈর্ঘ্যের রেখাংশ।

AB রেখাংশকে সমান চার ভাগে ভাগ করতে হবে।

অঙ্কনের ধাপ :

১. A কে কেন্দ্র করে AB-এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে AB এর উভয় পাশে দুইটি বৃত্তচাপ আঁকি।
২. B কে কেন্দ্র করে ঐ একই ব্যাসার্ধ নিয়ে AB এর উভয় পাশে আরও দুইটি বৃত্তচাপ আঁকি।
৩. এক দিকের বৃত্তচাপদ্বয় P বিন্দুতে এবং অপর দিকের বৃত্তচাপদ্বয় Q বিন্দুতে ছেদ করে।
8. P, Q যোগ করি। PQ রেখাংশ AB রেখাংশকে O বিন্দুতে ছেদ করে।
৫. এ কে কেন্দ্র করে AO এর সমান বা অর্ধেকের বেশি 'ব্যাসার্ধ দিয়ে AO এর উভয় পাশে দুইটি বৃত্তচাপ আঁকি।
৬. B কে কেন্দ্র করে ঐ একই ব্যাসার্ধ নিয়ে OB এর উভয় পাশে দুইটি বৃত্তচাপ আঁকি।
৭. ০ কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে OA এর উভয় পাশে দুইটি এবং OB এর উভয় পাশে আরও দুইটি বৃত্তচাপ আঁকি।
৮. উক্ত বৃত্তচাপগুলো পরস্পরকে R, S, U, V বিন্দুতে ছেদ করে।
৯. R, S ও U, V যোগ করি। RS রেখা AB কে M বিন্দুতে এবং UV রেখা AB কে N বিন্দুতে ছেদ করে। অতএব, AB রেখাটি M, O, N বিন্দুতে সমান চার অংশে বিভক্ত হলো। অর্থাৎ, AM = MO = ON=NB.

মনে করি, 7 সে.মি. দৈর্ঘ্যের সমান একটি রেখাংশ ABI AB রেখাংশের মধ্যবিন্দুতে উক্ত রেখাংশের উপর লম্ব আঁকতে হবে।

অঙ্কনের ধাপ:

১. বুলারের সাহায্যে AB রেখাংশের মধ্যবিন্দু P নির্ণয় করি।
২. P কে কেন্দ্র করে সুবিধামতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যা AB কে C বিন্দুতে ছেদ করে।
৩. C কে কেন্দ্র করে ঐ একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যা আগের বৃত্তচাপকে D বিন্দুতে ছেদ করে। আবার D কে কেন্দ্র করে ঐ একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যা প্রথমে আঁকা বৃত্তচাপকে E বিন্দুতে ছেদ করে।
৪. E ও D কে কেন্দ্র করে ঐ একই ব্যাসার্ধ নিয়ে একই দিকে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি বিন্দুতে ছেদ করে।
৫. Q, P যোগ করি। QP রেখাংশ AB রেখাংশের উপর P মধ্যবিন্দুতে লম্ব। অর্থাৎ QP AB.

মনে করি, ৪ সে.মি. দৈর্ঘ্যের সমান একটি রেখাংশ AB। AB রেখাংশের মধ্যবিন্দুতে উক্ত রেখাংশের উপর লম্ব আঁকতে হবে।

অঙ্কনের ধাপ:

১. বুলারের সাহায্যে AB রেখাংশের মধ্যবিন্দু P নির্ণয় করি।
২. এখন, AB রেখাংশের A ও B কে কেন্দ্র করে AB এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে AB এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপদ্বয় পরস্পরকে Q বিন্দুতে ছেদ করে।
৩. P, Q যোগ করি। PQ রেখাংশ AB রেখাংশের উপর P মধ্যবিন্দুতে লম্ব। অর্থাৎ, PQ AB.

দেওয়া আছে, AB সরলরেখার উপর C একটি বিন্দু। AB রেখার C বিন্দুতে CD লম্ব আঁকতে হবে। আবার, CD রেখার উপর একটি বিন্দু E নিয়ে E বিন্দুতে CD রেখার উপর লম্ব আঁকতে হবে।

অঙ্কনের ধাপ:

১. C কে কেন্দ্র করে যেকোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি AB-কে P'বিন্দুতে ছেদ করে।
২. P কে কেন্দ্র করে ঐ একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ। 'আঁকি যা আগের বৃত্তচাপকে Q বিন্দুতে ছেদ করে।
৩. আবার, Q কে কেন্দ্র করে ঐ একই ব্যাসার্ধ নিয়ে আরও একটি বৃত্তচাপ আঁকি যা প্রথমে আঁকা বৃত্তচাপকে. R বিন্দুতে ছেদ করে।
৪. QR কে কেন্দ্র করে ঐ একই ব্যাসার্ধ নিয়ে একই দিকে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি S বিন্দুতে ছেদ করে।
৫. C, S যোগ করি এবং D পর্যন্ত বর্ধিত করি। অতএব, AB সরলরেখার C বিন্দুতে CD লম্ব অঙ্কিত হলো।
৬. এখন, CD রেখার উপর E একটি বিন্দু নিই। E বিন্দুকে কেন্দ্র করে যেকোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যা DE কে T বিন্দুতে ছেদ করে।
৭. T কে কেন্দ্র করে ঐ একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যা আগের বৃত্তচাপকে U বিন্দুতে ছেদ করে।
৮. আবার, U কে কেন্দ্র করে ঐ একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যা প্রথমে আঁকা বৃত্তচাপকে V বিন্দুতে ছেদ করে।.
৯. Uও V কে কেন্দ্র করে ঐ একই ব্যাসার্ধ নিয়ে একই দিকে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি F বিন্দুতে ছেদ করে।
১০. E, F যোগ করি। অতএব, CD সরলরেখার E বিন্দুতে EF লম্ব অঙ্কিত হলো।

তাহলে, AB সরলরেখার C বিন্দুতে CD লম্ব এবং CD রেখার E বিন্দুতে EF লম্ব অঙ্কিত হলো।

শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
Promotion

Are you sure to start over?

Loading...