যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত করে না তাকে তরঙ্গ বলে।
ঘনত্বের তারতম্যের কারণে সমুদ্রে ভেসে থাকা বন্ধু নদীতে ডুবে যেতে পারে। আমরা জানি, কোনো বস্তু কৌনো তরলে ভাসবে না ডুববে তা নির্ভর করে বস্তুর ঘনত্বের উপর। বন্ধুর ঘনত্ব তরলের ঘনত্ব অপেক্ষা কম হলে বস্তুটি ভাসে এবং ঘনত্ব বেশি হলে বস্তুটি ডুবে যায়। সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানির ঘনত্বের তুলনায় বেশি ফলে সমুদ্রে ভেসে থাকা অনেক বস্তুই নদীতে ডুবে যেতে পারে।
উদ্দীপকের লক্ষ্যবস্তুটি অবতল দর্পণের বক্রতার কেন্দ্রে অবস্থান করছে। নিচে চিত্র অঙ্কন করে বিম্বের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো:

মনে করি, MPM' একটি অবতল দর্পণ। যার মেরু P, প্রধান ফোকাস F, বক্রতার কেন্দ্র C এবং প্রধান অক্ষ CP। প্রধান অক্ষের উপর বক্রতার কেন্দ্রে AB একটি লক্ষ্যবস্তু।
A থেকে একটি আলোক রশ্যি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যায়। A থেকে অপর একটি আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে যায়। উক্ত প্রতিফলিত রশ্মি দুটি পরস্পর A' বিন্দুতে মিলিত হয়। ৪ থেকে একটি রশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে প্রধান অক্ষে আপতিত হয়ে একই পথে ফিরে আসে। A' থেকে প্রধান অক্ষের উপর A'B' লম্ব অঙ্কন করি তাহলে A'B' হবে AB লক্ষ্যবস্তুর বিম্ব।
বিম্বের অবস্থান: বক্রতার কেন্দ্রে
বিম্বের আকৃতি: লক্ষ্যবস্তুর সমান
বিম্বের প্রকৃতি: বাস্তব ও উল্টো
উদ্দীপকের অবতল দর্পণের ফোকাস দূরত্ব, f= 10 cm বস্তুটিকে সরিয়ে M হতে 5 cm দূরে রাখা হলে এটি দর্পণের প্রধান ফোকাস ও মেরুর মধ্যে অবস্থান করবে। নিচে রশ্মিচিত্রের মাধ্যমে দেখানো হলো:

মনে করি, MPM' একটি অবতল দর্পণ P এর মেরু, F প্রধান ফোকাস এবং C বক্রতার কেন্দ্র। প্রধান অক্ষের উপর প্রধান ফোকাস এবং মেরুর মাঝে AB একটি লক্ষ্যবস্তু লম্বভাবে অবস্থান করে। A থেকে একটি রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে প্রধানু ফোকাস দিয়ে যায় এবং অপর একটি রশ্মি বক্রতার ব্যাসার্ধ তথা কেন্দ্র বরাবর আপতিত হয়ে একই পথে প্রতিফলিত হয়।
রশ্মি দুটিকে পিছনের দিকে বর্ধিত করলে এরা দর্পণের পিছনে A' বিন্দুতে মিলিত হয় বা A' বিন্দু থেকে আসছে বলে মনে হয়। B থেকে একটি রশ্মি প্রধান অক্ষ বরাবর আপতিত হয়ে একই সাথে ফিরে আসে। A' হতে প্রধান অক্ষের উপর A'B' লম্ব অঙ্কন করা হলো। তাহলে A'B'-ই হবে AB লক্ষ্যবস্তুর বিম্ব।
বিম্বের অবস্থান: দর্পণের পিছনে
বিম্বের প্রকৃতি: অবাস্তব ও সোজা
বিম্বের আকার: বিবর্ধিত
আবার, উপরের দর্পণটিকে সরিয়ে একই ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি উত্তল লেন্স রাখা হলে উৎপন্ন বিম্বের প্রকৃতি চিত্রের মাধ্যমে নিচে ব্যাখ্যা করা হলো:

যখন লক্ষ্যবস্তু AB আলোক কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে অবস্থিত, তখন A থেকে একটি রশ্মি আলোক কেন্দ্র বরাবর ও একটি রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে বিবেচনা করলে প্রতিসরণের পর এরা পরস্পর অপসারী হয়। এগুলোকে পেছন দিকে বাড়ালে এ' বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। A' থেকে প্রধান অক্ষের উপর অঙ্কিত A'B' লম্বই AB-এর অবাস্তব, সোজা ও বিবর্ধিত প্রতিবিম্ব।
সুতরাং, উভয় ক্ষেত্রে বিম্বের প্রকৃতি হবে অবাস্তব, সোজা ও বিবর্ধিত।
Related Question
View Allযে আয়নার পৃষ্ঠটি মসৃণ ও সমতল হয় এবং তাতে আলোর। নিয়মিত প্রতিফলন ঘটে, সেটিই সমতল দর্পণ।
ধাতুর প্রলেপ লাগানো ব্যতীত দর্পণ স্বচ্ছ সমসত্ত্ব কাচ খণ্ডের ন্যায়, যাতে আলো লম্বভাবে আপতিত হলে মাত্র 4.5% প্রতিফলিত হয়। অন্যদিকে ধাতুর প্রলেপ লাগানোর ফলে দর্পণের আলোর প্রতিফলনের পরিমাণ প্রায় 40% হয়। তাই আলোর প্রতিফলনের হার বৃদ্ধির জন্য দর্পণের পিছনে ধাতুর প্রলেপ দেওয়া হয়।
চিত্র এঁকে RS দর্পণ থেকে PQ বস্তুর প্রতিবিম্বের অবস্থান নিচে নির্ণয় করা হলো-

RS সমতল দর্পণে হচ্ছে আপতন বিন্দু এবং ON অভিলম্ব। দর্পণের সামনে PQ একটি লক্ষ্যবস্তু। PওQ হতে PT এবং QS রশ্মি দর্পণের অভিলম্বভাবে আপতিত হয়ে TP এবং SQ পথে ফিরে আসে। আবার PO ও QO রশ্মি প্রতিফলিত হয়ে OK এবং OL পথে চলে যায়। PT ও OK এবং QS ও OL রশিাগুলোকে পিছনে বর্ধিত করলে তারা যথাক্রমে P' ও Q' বিন্দুতে মিলিত হয়। অর্থাৎ প্রতিফলিত রশ্মিগুলো P' ও Q' বিন্দু থেকে আসছে বলে মনে হয়। P' ও Q' যোগ করলে P'Q'-ই হবে PQ বস্তুর প্রতিবিম্ব।
সুতরাং প্রতিবিম্বের অবস্থান হবে দর্পণের পিছনে এর দূরত্ব SR দর্পণ হতে PQ এর দূরত্বের সমান।
উদ্দীপকের ১ ও ২ নং চিত্রের দর্পণদ্বয় যথাক্রমে সমতল দর্পণ ও -অবতল দর্পণ। নিচে ১ এবং ২ নম্বর দর্পণে গঠিত প্রতিবিম্বের তুলনা করা হলো-
সাদৃশ্য:
১. ১নং ও ২নং উভয় দর্পণে আলোর সুষম প্রতিফলন ঘটে।
২. উভয় দর্পণে গঠিত বিম্ব চোখে দেখা যায়।
বৈসাদৃশ্য:
১. ১নং দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব অবাস্তব ও সোজা হলেও ২নং দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব বাস্তব ও উল্টো অথবা অবাস্তব ও সোজা হতে পারে।
২. ১নং দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব পর্দায় ফেলা যায় না কিন্তু ২নং দর্পণে গঠিত প্রতিবিম্ব পর্দায় ফেলা যায়।
৩. ১নং দর্পণের ক্ষেত্রে দর্পণ হতে লক্ষ্যবস্তু ও প্রতিবিম্বের দূরত্ব সমান অন্যদিকে ২নং দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর অবস্থানভেদে প্রতিবিম্বের দূরত্ব বিভিন্ন হয়।
৪. ১নং দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের উচ্চতা লক্ষ্যবস্তুর উচ্চতার সমান কিন্তু ২নং দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের উচ্চতা লক্ষ্যবস্তুর অবস্থানভেদে পরিবর্তিত হয়।
কোনো বিন্দু উৎস থেকে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে ঐ দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে।
আলোর প্রতিফলনের সূত্রানুযায়ী আমরা জানি, আপতন কোণ ও প্রতিফলন কোণের মান সমান। অর্থাৎ আপতিত রশ্যি অভিলম্বের সাথে যে কোণে আপতিত হয় প্রতিফলিত রশ্মি একই কোণে। প্রতিফলিত হয়। এ জন্যই লম্বভাবে দর্পণে আপতিত রশ্মি একই পথে প্রতিফলিত হয়ে ফিরে আসে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
